Contents সূরা আলাক ২৫১ অতএব সে তার সমর্থকদের দলকে আহ্বান করুক । ১৮. আমিও আহবান করব জাহান্নামের প্রহর্িগণকে ৷ ১৯. কক্ষণই নয়, তুমি তার অনুসরণ করো না। অতএব তুমি সিজদা কর এবং তোমার সৃষ্টার নৈকর্ট্য লাভ কর (সিজদা) তাফসীর এখানে আল্লাহ তা'আলা কখনও নয় বলে এ ব্যক্তির কথার দৃঢ় প্রতিবাদ জ্ঞাপন করেছেন; যে এ বলে ধমক দেয়, যদি মুহাম্মদ (সা) হেরেম শরীফের মধ্যে নামায পড়েন, তবে সে তার গর্দান পা দিয়ে চেপে ধরবে ।তা সে কিছুতেই এবং কখনও করতে পারত না। অতঃপর আল্লাহর বাণী ৪ ০, 4,5 45%, 14 5,4] অর্থাৎ ‘যদি সে এইরূপ আচরণ হতে বিরত না হয়, তবে আমি তার মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে টানব!’ এখানে আল্লাহ রাববুল আলামীন ধমকের সুরে বলেছেন, যদি শয়তানের দোসর কুচক্রী আবূ জাহল মুহাম্মদ (সা)-এর সাথে এইরূপ দুর্বব্যহার করার সংকল্প- পরিত্যাগ না করে; তা হলে আমি তার মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে টানব। এখানে 1১.০ শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ কপাল বা মাথার সম্মুখ ভাগ । এখানে এই শব্দ দ্বারা সেই কপালের ধারক গোটা ব্যক্তিকেই বুঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ যদি সে এ প্রকার আচরণ হতে বিরত না হয়, তবে আমি তার মস্তকের কেশগুচ্ছের সন্মুখভাগ ধরে দোযখে নিক্ষেপ করব। যেমন অন্য আয়াতে বর্ণিত আছে ঃ PIA ell 55 ‘অতঃপর তাদের মস্তকের কেশগুচ্ছের সম্মুখভাগ ও পদসমূহ ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে।' অতঃপর আল্লাহর বাণী ৪ HALLS DIS Loli অর্থাৎ সেই মাথার সন্মুখভাগ যা মিথ্যুক ও অত্যন্ত অপরাধকারীর ৷’ এখানে আবূ জাহলের কথা বলা হয়েছে। __ অতঃপর আল্লাহর কালাম £ {১১ £ ১1% অর্থাৎ ‘সে তার সমর্থকদের দলকে ডেকে নিক ৷’ এখানে আবূ জাহল নবী মুহাম্মদ (সা)-কে ধমক প্রদান করলে তিনি যখন তীব্রভাবে তা প্রত্যাখ্যান করেন, তখন সে বলেছিল ৪ হে মুহাম্মদ (সা)! তুমি কিসের বলে ও কোন্ সাহসে আমাকে ভয় দেখাচ্ছ? খোদার শপথ! এই উপত্যকায় আমার সমর্থকদের সংখ্যা অনেক বেশি । এর জবাব স্বরূপ উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়েছে এবং আবূ জাহলকে তার সেই সমর্থকদেরই ডেকে নেয়ার জন্য বলা হয়েছে। এটাই এই আয়াতের তাফসীর । ইব্ন ওয়াকী......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা নবী করীম (সা) হেরেম শরীফের মধ্যে নামায আদায় করলে, আবূ জাহল তাকে এই বলে ধমক প্রদান করে যে, ভবিষ্যতে আর কখনও তুমি এখানে নামায পড়বে না। জবাবে নবী করীম (সা) তাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করলে তখন সে বলেছিল ঃ হে মুহাম্মদ (সা)! তুমি কিসের বলে ও কোন্ সাহসে আমাকে ভয় দেখাচ্ছ? খোদার শপথ! এই আরব উপত্যকায় আমার সমর্থকদের সংখ্যা অনেক বেশি । তখন এই আয়াত অবতীর্ণ হয়, যেখানে তার সমর্থকদেরকে আহ্বান করার জন্য পরিষ্কারভাবে নির্দেশ দেয়া হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্ন আব্বাস (রা) বলেছেন, যদি সে তার সমর্থকদের ডেকে নিত, তবে আল্লাহ পাক তার আযাবের ফেরেশতাদের অবশ্যই আহ্বান করতেন। ইস্হাক ইব্ন শাহীন....... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা নবী করীম (সা) হেরেম শরীফে নামায পড়তে থাকলে; আবূ জাহল ভবিষ্যতে তাকে এরূপ কাজ করা হতে বিরত থাকতে Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।