তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আলাক ২৪৭ কৌশলও শিখিয়েছেন। কেননা জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রচার, বিস্তার ও উন্নয়ন এবং বংশানুক্রমে জ্ঞানের উত্তরাধিকার সৃষ্টি ও বিকাশ সাধন, স্থায়িত্ব ও সংরক্ষণের মাধ্যম হলো এই কলম । কেউ কেউ বলেছেন, এটাই সেই প্রথম সূরা, যা আল-কুরআনে রাসুলুল্লাহ (সা)-এর উপর সর্ব প্রথম অবতীর্ণ হয়। আহমদ ইব্‌ন উসমান......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা)-এর প্রতি ওহী নাযিল হওয়ার সূচনা হয়েছিল সত্য (কোন কোন বর্ণনামতে ভালো ভালে) স্বপুরূপে । তিনি যে স্বপ্নই দেখতেন, তা দিনের উজ্জ্বল আলোকে দেখার মতই বাস্তব হতো। পরে তিনি একাকী ও নিঃসঙ্গ থাকা পসন্দ করতে ও তাতে অভ্যস্ত হতে লাগলেন এবং একাধারে কয়েকদিন ও রাত্রি হেরা গুহায় থেকে আল্লাহ তা'আলার ইবাদত করতে লাগলেন হযরত আয়েশা (রা) এই কথাটি বুঝাবার জন্য =,১২১ শব্দটি ব্যবহার করেছেন। ইমাম যুহরী এর অর্থ করেছেন ১৯5 হিসেবে। সম্ভবত এটা এমন এক প্রকার ইবাদতের নাম, যা তখন নবী করীম (সা) করতেন। কেননা তখন পর্যন্তও আল্লাহ তা'আলার তরফ হতে, তাকে ইবাদতের কোন বিশেষ পদ্ধতি বলে দেয়া হয় নি। এই সময় তিনি খাদ্য ও পানীয় ঘর হতে সংগে করে নিয়ে যেতেন এবং কয়েক দিন সেখানে অতিবাহিত করতেন । পরে হযরত খাদীজা (রা)-এর নিকট ফিরে আসতেন । এমতাবস্থায় একদিন তিনি হেরা গুহায় খাকাকালে সহসা তীর প্রতি ওহী নাযিল হলো । ফেরেশতা এসে তাকে বললেন, আমি জিবরাঈল, আপনি আল্লাহর রাসূল, পড়ুন । এর পর হযরত আয়েশা নবী করীম (সা)-এর উক্তি উদ্ধৃত করে বলেন, আমি বললাম, আমি পড়তে শিখি নাই । এ শুনে ফেরেশতা আমাকে ধরে চাপ দিল যা আমার নিকট অসহনীয় মনে হলো । পরে সে আমাকে ছেড়ে দিল এবং বলল, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। সে আবার আমাকে ধরে চাপ দিল; যা আমার সহ্য সীমা ছাড়িয়ে গেল । পরে সে আমাকে ছেড়ে দিল এবং বলল, পড়ুন । আমি আবার বললাম, আমি তো পড়তে পারি না। সে তৃতীয়বার আমাকে বুকে চেপে ধরল এবং এতে আমার সমস্ত সহ্যশক্তি শেষ হয়ে গেল । পরে সে আমাকে ছেড়ে দিল এবং বলল ৪ 515521 51, 2, 1,41 অর্থাৎ পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি ' করেছেন এবং সে 1১, ১15 “যা সে জানে না’ পর্যন্ত পৌছল ৷ হযরত আয়েশা (রা) বলেন £ অতঃপর নবী করীম (সা) সে স্থান হতে ভীত প্রকম্পিত অবস্থায় ফিরে আসলেন এবং হযরত খাদীজার (রা) নিকট পৌছে বললেন $ আমাকে কম্বল দ্বারা জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়াও, অতঃপর তাকে কঙ্বল দ্বারা আবৃত করার পর, যখন তার ভীতকম্পিত অবস্থা দূরীভূত হলো, তখন তিনি বললেন ৪ হে খাদীজা! এ আমার কি হয়ে গেল? অতঃপর তিনি তাকে সমস্ত ঘটনার আদ্যোপান্ত শোনালেন এবং বললেন, আমার নিজের জীবনের আশংকা হচ্ছে । এতদশ্রবণে হযরত খাদীজা (রা) বললেন $ কক্ষণই নয়, আপনি সত্তুষ্ট হোন। আল্লাহর শপথ! আল্লাহ আপনাকে কখন-ই লাঞ্ছিত ও অপমানিত করবেন না । কেননা আপনি তো আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, সদা সত্য কথা বলেন, আমানতসমূহ যথাযথ ফিরিয়ে দেন, অসহায় লোকদের দায়িত্ব খহণ করেন, আতিথ্য রক্ষা করেন এবং ভালো কাজে সহায়তা করেন। পরে তিনি নবী করীম (সা)-কে সংগে নিয়ে ওরাকা ইব্ন নওফলের নিকট উপস্থিত হন, যিনি তীর চাচাত ভাই ছিলেন। তিনি জাহিলিয়াতের যুগে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন এবং আরবী ও হিক্রু ভাষায় ইনজীল লিখতেন । এই সময় তিনি খুব বেশি বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন । হযরত খাদীজা (রা) তাকে বললেন £৪ ভাইজান! আপনার ভাইপোর ঘটনার বিবরণ শুনুন । তখন ওরাকা নবী করীম (সা)-কে জিজ্ঞেস করলেন ৪£ ভাইপো, তুমি কি দেখতে পেয়েছ? তখন নবী করীম (সা) যা কিছু দেখেছিলেন, তার বর্ণনা দিলেন যা শুনে ওরাকা বললেন, এই তো সেই নামূস (ওহী বহনকারী ফেরেশতা) যাকে আল্লাহ তা'আলা হযরত মূসা (আ)-এর প্রতি অবতীর্ণ করেছিলেন। হায়, আমি আপনার নবুওয়াতকালে যদি যুবক বয়সের হতাম! হায়! আপনার জাতির লোকের যখন আপনাকে আপনার দেশ হতে বহিষ্কার করবে, তখন যদি আমি বেঁচে থাকতাম! এতদশ্রবণে রাসূলে Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।