তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৪২ ks তাফসীরে তাবারী (আমপারা) বাশার......হযরত আবূ কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 5 a SL) 2 এই আয়াতে-বর্ণিত, "13, 0%',,/ এর অর্থ ১/০ ৫৭ বা জাহান্নামই তার আবাসস্থান। ইব্‌ন আবদুল আ'‘লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম 8 ১ J] ১১১১ 2& এর অর্থ আমি তাকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করব । ইউনুস......ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১, (4! ১.১১3১ 25 এর অর্থ তঃপর আমি তাকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করব । ” গ্রন্থকার বলেন £ বিভিন্ন তাফসীরকারগণ উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় যত অভিমত ব্যক্ত করেছেন, তন্মধ্যে দুটি অর্থই প্রধান £ঃ একটি এই যে, আমি তাকে অতি বার্ধক্যের দিকে নিয়ে গিয়েছি। আর এটা খুবই মর্মান্তিক অবস্থা । কেননা সাধারণত মানুষ এই বয়সে উপনীত হলে চিন্তা-বিবেচনা ও কর্মশক্তি প্রায় সম্পূর্ণ হারিয়ে ফেলে । আর দ্বিতীয় অর্থ, আমি তাকে জাহার্বামে নিক্ষেপ করেছি । কিন্তু ঠিক যে কথা বলার উদ্দেশ্যে এই সূরা নাযিল হয়েছে, তা প্রমাণের জন্য এই অর্থ দু'টি যথেষ্ট নয়। কেননা সূরার মূল লক্ষ্য হলো পরকালে ভালো কাজের জন্য ভাল ফল ও মন্দ কাজের জন্য শাস্তি প্রাপ্তির কথা প্রমাণ করা । কিন্তু আলোচ্য আয়াতের উপরোক্ত অর্থ দুটি হতে তা প্রমাণিত হয় না। এই সব কারণে আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, অতি উত্তম কাঠামোয় সৃষ্ট হওয়ার পর মানুষ যখন তার নিজ দেহ ও মনের সমস্ত শক্তিকে অন্যায় ও পাপের পথে প্রয়োগ করে, তখন আল্লাহ তা'আলা তাকে সেই খারাপ ও পাপ কাজেরই সুযোগ-সুবিধা দান করেন এবং তাকে নীচের দিকে নামাতে নামাতে অধঃপতনের এমন চরম পর্যায়ে পৌঁছিয়ে দেন যে, কোন সৃষ্টিই অধঃপতনের অতটা চরমে পৌঁছতে পারে না। বস্তুত এটা বাস্তব সত্য এবং - মানব সমাজে এইরূপ ঘটনা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। লোভ-লালসা, স্বার্থপরতা, যৌন কামনা-বাসনা, নেশাখোরী, ব্যভিচারী, নীচতা-হীনতা, সংকীৰ্ণতা, ছোটত্ব, ক্রোধ, আক্রোশ এবং এই ধরনের অন্যান্য খারাপ স্বভাবে যে সব লোক নিমজ্জিত হয়, নৈতিক চরিত্রের দিক দিয়ে তারা সর্ব নিম্নে পৌছে যায় । অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ ২॥৫০৷ ১০2,155! 5১3191 অর্থাৎ সেই লোকদের ছাড়া, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। পূর্বোক্ত আয়াতাংশ -,".13., 8.4 এর অর্থ যে সব মুফাস্সির চরম বার্ধক্যাবস্থা করেছেন, যে অবস্থায় পড়ে মানুষ সাধারণ জ্ঞান-বুদ্ধিও হারিয়ে ফেলে, তারা উপরোক্ত আয়াতের তাৎপর্য এই বলেছেন কিন্তু যে সব লোক নিজেদের যৌবনকালে ও সুস্থতার অবস্থায় ঈমান এনেছে ও নেক আমল করেছে, বার্ধক্যের এই অবস্থায়ও তাদের জন্য নেকী লেখা হবে এবং অনুরূপ ধরনেরই শুভ কর্মফল তারা লাভ করবে। বয়সের এই পর্যায়েও তারা পূর্বরূপ নেককাজ করতে পারে নাই বলে তাদের শুভ কর্মফল কিছুমাত্র কম হবে না। আর যে সব তফ্সীরকার (৯,০ 8. এর দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ করেছেন, জাহান্নামের নিম্নতম পংকে নিক্ষেপ করা, তাদের মতে এই আয়াতের অর্থ হলো যারা ঈমান এনে নেক আমল করে, তারা এ অবস্থায় পড়বে না, বরং তারা এমন শুভ কর্মফল পাবে, যার ধারাবাহিকতা কখনই ছিন্ন ও ব্যাহত হবে না । কিন্তু এই উভয় অর্থ-ই মূল বক্তব্যের সাথে সামঞ্জস্যহীন। এই সূরাটি যে পরকালীন শাস্তি ও শুভ কর্মফলের প্রতিদানের জন্য নাযিল হয়েছে, তার সাথে এই অর্থের কোন মিল নেই । আয়াতের সঠিক তাৎপর্য হলো.মানব সমাজে সাধারণত দেখা যায়, নৈতিক অধঃপতনে পড়া লোকেরা নীচের দিকে যেতে যেতে একেবারে চরম নিম্নতম পংকে পড়ে যায়। অনুরূপভাবে যে সব লোক আল্লাহ, পরকাল ও রিসালাতের প্রতি ঈমান এনেছে ও তদনুযায়ী নেক আমল দ্বারা Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।