তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৩৮ তাফসীরে তাবারী (আমপারা) সেই ফলের নামে গোটা অঞ্চলের নামকরণ করা আরববাসীদের মধ্যে প্রচলিত ছিল। এই প্রচলন অনুযায়ী তীন ও যায়তুন শব্দদ্বয় হতে ‘তীন ও যায়তুন’ ফল উৎপাদনের গোটা অঞ্চল বুঝাতে পারে। আর তা সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চল । কেননা তদানীন্তন আরব সমাজে আনজীর ও যয়তুন উৎপাদনের কারণে এই দুইটি অঞ্চল সাধারণভাবে পরিচিত ছিল। ইবৃন তাইমিয়া, ইবনুল কাইউম, যামাখশারী ও আলুসী প্রমুখ তাফসীরবিদগণ এই মত-ই গ্রহণ করেছেন। অতঃপর আল্লাহর বাণী ৪£ ১, +৮১ অর্থাৎ ‘শপথ সিনাই পর্বতের’ মূলে বলা হয়েছে তূর-এ সীনীনা। তাফসীরকারগণ এই শব্দের ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন তূর হলো হযরত মূসা (আ)-এর পর্বত এবং সেখানে প্রতিষ্ঠিত তার মসজিদের নাম। ইব্‌ন বাশার......কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, তূরে সীনীনা হলো হযরত মুসা (আ)-এর প্রতিষ্ঠিত মসজিদের নাম । ইব্ন বাশার......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১১ +৯ এর অর্থ ১৯ ৯ বা মুসা (আ)-এর পর্বত । আউফ...... হযরত কা'ব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪£ ১১০ ১+৮১ এর অর্থ হযরত মুসা (আ)-এর পর্বত । মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১১১০ ১৯০১ হলো তূর পর্বত । ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, ১১১১ ১$৮ এর অর্থ ১০ ১2০০ বা ত্রের মসজিদ । কেউ কেউ বলেছেন, তূর বলা হয় এ সমস্ত পর্বতকে, যেখানে বৃক্ষ-লতা-গুল্য উৎপন্ন হয় এবং সীনীন বলা হয় উত্তম জিনিসকে । ইমরান ইব্‌ন মূসা......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ -,',: ০ ১+৮ ১5 এই আয়াতে বর্ণিত সীনীন শব্দের অর্থ উত্তম জিনিস । এটা অবশ্য হাবশীদের প্রচলিত ভাষা অনুযায়ী । কেননা তারা যে কোন উত্তম জিনিসকে সীনা সীনা বলত । ইয়াকুব ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১,১ ১৮১ এই আয়াতে বর্ণিত তূর হলো পর্বতের নাম এবং সীনীন অর্থ উত্তম জিনিস । ইব্ন হুমায়দ.......আমর ইব্‌ন মায়মূন হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদা আমি হযরত উমর ইব্ন খাত্তাব (রা)-এর পশ্চাতে মাগরিবের নামায আদায় করি। তিনি সেই নামাযের প্রথম রাকআতে ৬৯১০ ১৯৮৩ ০+ ১-৮/১ এই সূরা পাঠ করেন এবং পরে বলেন ১:১ ০১৮ হলো একটি পর্বতের নাম । ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, তূরে সীনীনা’ হলো একটি পর্বতের নাম৷ ইব্‌ন বাশার......মুজাহিদ হতে ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন যে, তূরে সীনীন হলো একটি পর্বতের নাম । আবু কুরাইব......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। ইব্ন হুমায়দ.....মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, তূরে সীনীন হলো একটি পর্বতের নাম । ইব্‌ন আবদুল আ‘লা......কালবী হতে বর্ণনা করেছেন যে, তূরে সীনীন হলো এমন একটি পর্বতের নাম যা বৃক্ষলতায় পরিপূর্ণ । কেউ কেউ বলেছেন, তুর হলো একটি পর্বতের নাম এবং সীনীন হলো উত্তম দৃশ্যাবলী । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।