তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নাবা ২৩ জাহার্বামীদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা দুনিয়ার যিন্দেগীতে আমাকে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা ও প্রত্যাখ্যান করেছিলে। অতএব তারই ফলশ্রুতি হিসেবে আজ তোমরা জাহান্নামের ফুটস্ত পানি আর রক্ত-পুঁজ ভক্ষণ কর । আর জেনে রাখ! তোমাদের এই শাস্তি উত্তরোত্তর কেবল বৃদ্ধিপ্রাপ্তই হতে থাকবে, এতটুকু হাল্কা বা লাঘব করা হবে না। ইব্ন বাশার......হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন । যিনি অভিমত ব্যক্ত করেছেন ঘষে, আল্লাহ পাক দোযখীদের জন্য এত কঠিন ও কঠোর ভাষায় শাস্তির কথা এ আয়াত ভিন্ন আর কোন আয়াতে ব্যক্ত করেন নি। কেননা আল্লাহ পাক এখানে পরিষ্কারভাবেই একথা ঘোষণা দিয়েছেন যে, তোমরা আস্বাদ গ্রহণ করতে থাক, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করতে থাকব। বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার এই বাণী, ‘অতএব এখন তোমরা আস্বাদ গ্রহণ করতে থাক, আমি তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না৷’ হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) উক্ত আয়াত সম্পর্কে এরূপ মন্তব্য করেছেন যে, আল্লাহ রাব্বুল আমামীন দোযখীদের শাস্তির কঠোরতা সম্পর্কে উক্ত আয়াত হতে কঠোরতর কোন আয়াত আর অবতীর্ণ করেন নি । যেখানে প্রকাশ্যভাবে কঠিন থেকে কঠিনতম শাস্তির হুমকি দেওয়া হয়েছে । Et CAA SA Lr AA < ' ee ো্ঠ $ ১ (7) 6 ত ঢাত (1) oi il wl IN) bs CEC SL , DUIS SII GHGS TALIS ro) OEGIUES iro) EE TOE UPD OEE NEMO ETS SE OEE ৩৩. সমবয়স্কা উদভিন্ন যৌবনা তরুণী ৩৪. এবং পরিপূর্ণ পানপাত্র । ৩৫. সেখানে তারা কোনরূপ অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা বাক্য শুনবে না। তাফসীর পরিপ্রেক্ষিতে জাহান্নামের শাস্তি হতে মুক্তিলাভ করবে এবং জান্নাতের চির-শান্তিময় স্থানে অবস্থান করবে। আর তাদের এই বিনিময় হবে তাদের আমলের ফলশ্রুতি স্বরূপ । এটাই মুফাসসিরগণের অভিমত । মুহম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী, ‘নিশ্চয়ই আল্লাহভীরু ব্যক্তিদের জন্য: আছে সফলতা’-এর অর্থ এই যে, তারা পূর্ণ সফলতা ও কৃতকাৰ্যতা লাভে সক্ষম হয়েছে, কেননা তারা দোযখের কঠিন আযাব হতে নিষ্কৃতি ও মুক্তি লাভ করেছে। বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম, ‘নিশ্চয়ই মুক্তাকী লোকদের| জন্য আছে সাফল্য’, এর অর্থ এই যে, আল্লাহ্র শপথ! আল্লাহভীরু ব্যক্তিরা জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্ত হয়ে জান্নাতের অধিকারী হয়েছে। অন্য ভাষায়, তারা আল্লাহ পাকের শাস্তি হতে চির পরিত্রাণ লাভ করে তার রহমতের অধিকারী| হয়েছে। ইব্‌ন আবদুল আ‘লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ব বাণী, ‘নিশ্চয় আল্লাহভীকরু ব্যক্তিদের জন্য রয়েছে সফলতা’ এর তাৎপর্য এই যে, তারা জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ লাভ কৰব চির শান্তিময় স্থান বেহেশতের অধিকারী হয়েছে। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।