Contents ২২৪ তাফসীরে তাবারী (আমপারা) ইব্ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ১০১ 9 6১৯% 245 "০১১০ এই আয়াতটি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর শানে অবত্তীর্ণ হ্য় । যিনি প্রায় যাট-সত্তরজন মযলূম ক্রীতদাস-দাসীকে ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে তিনি তাদের নিকট হতে কোনরূপ বিনিময় বা ধন্যবাদের প্রত্যাশা করেন নাই । এদের মধ্যে হযরত বিলাল (রা), আমির ইবৃন ফুহায়রা (রা) প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । উক্ত আয়াতের ব্যাখ্যার সাথে পরবর্তী আয়াত $ U1: < <9 ০55 ১ ।-এর হুবহু মিল লক্ষণীয় যাতে বলা হয়েছে, বরং সেতো একমাত্র মহান স্রষ্টা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য এ কাজ করে থাকে পার্থিব কোন যশব-খ্যাতি, কামনা-বাসনা ও আশা-আকাজঙ্ক্ষার প্রতিদানের আশায় এরূপ করে না, বরং নিছক আল্লাহ্-পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এরূপ করে থাকে । বর্ণনায় দেখা যায়, হযরত আবূ বকরকে দরিদ্র ক্রীতদাস ও দাসীদের মুক্তির জন্য উদার হস্তে অর্থ ব্যয় করতে দেখে তার পিতা তাকে বললেন ৪ হে পুত্র! আমি দেখেছি তুমি দূর্বল লোকদেরকে মুক্ত করছ। যদি তুমি কর্মক্ষম শক্তিশালী যুবকদের জন্য এই অর্থ ব্যয় করতে, তবে তারা তোমার শক্তি বৃদ্ধির কারণ হতে পারত । উত্তরে হযরত আবূ বকর বলেন, আব্বাজান! আমি তো এ কাজের জন্য একমাত্র আল্লাহ্র নিকট হতে প্রতিফল পাওয়ার আশা রাখি । অতঃপর আল্লাহ্র বাণী . ,',, 5:১] অর্থাৎ ‘এরূপ ব্যক্তি তো অবশ্যই সন্তোষ লাভ করবে৷ এখানে এ সমস্ত ব্যক্তির কথা বলা হয়েছে যারা নিজেদের ধন-সম্পদের বিরাট অংশ একমাত্র আল্লাহ-পাকের সন্তুষ্টির জন্য ব্যয় " করে থাকে, নিজেদের নাম-যশ-খ্যাতি ও প্রতিপত্তির জন্য নয়। পার্থিব দুনিয়ার এই বিনিময় আল্লাহ পাক তাদেরকে আলমে আখিরাতে অবশ্যই প্রদান করবেন, যাতে তারা সন্তোষ লাভ করবে। সূরা লায়ল-এর তাফসীর এখানেই শেষ হলো। www.waytojannah.com
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।