Contents সূরা লায়ল ২২৩ অতঃপর আল্লাহ্র বাণী 5591 14.53... অর্থাৎ ‘আর তা] থেকে দূরে রাখা হবে সেই অতিশয় পরহেযগার ব্যক্তিকে ৷’ এখানে 453 শব্দদ্বারা সবচেয়ে আল্লাহভীরু মুত্তাকী ব্যক্তিকে বুঝান হয়েছে। কেননা যারা অতিশয় পরহেষগার, তারা কোন অবস্থাতেই আল্লাহ-বিরোধী কাজে লিপ্ত হয় না। অতঃপর আল্লাহ্র বাণী ৪ EGE LC Ae El আত ‘যে পবিত্রতা অর্জনের জন্য নিজের ধন-সম্পদ দান-খয়রাত করে৷’ এখানে পবিত্রতা অর্জনের জন্য ধন-সম্পদ দান করার অর্থ আল্লাহ্র হক যথাযথভাবে আদায়ের জন্য দুনিয়াতে অবস্থান করার সময়ই কৃপণতা না করে তা গরীব-মিসকীন, দুঃস্থ-ইয়াতীমদের মধ্যে বন্টন করা । কেননা সম্পদশালীদের পুঞ্জীভূত ধন-সম্পদকে পাক-পবিত্র করার প্রকৃষ্ট বিধানই হলো এরূপ যা আল্লাহ্পাক কর্তৃক নির্ধারিত । : 0 J 455 235 EES) (Y.) B54 LS 2 LE IIL OY) Usd ded OEE SI9: (YN) ১৯. আর তার উপর এমন কারো অনুগ্রহ নাই, যার বদ্লা তাকে দিতে হতে পারে। ২০. বরং সে তো কেবল এ মহান প্রতিপালকের সস্তুষ্টি লাভের জন্য এ কাজ করে। ২১. এইরূপ ব্যক্তি তো অবশ্যই সন্তোষ লাভ করবে। তাফসীর . এখানে মহান আল্লাহ্-পাক পরহেযগার ব্যক্তির অতিরিক্ত পরিচয় প্রদান করেছেন। যেমন সে লোক যাদের জন্য অর্থ ব্যয় করে, তাদের পূর্বকৃত কোন অনুগ্রহ তার উপর ছিল না। সে ব্যক্তি কোনরূপ অনুগ্রহের প্রতিদান স্বরূপ বা ভবিষ্যতে কোন অধিক উপকারের আশায় তাদেরকে উপহার-উপটৌকনও দিচ্ছে না, বরং সে ব্যক্তি মহান সৃষ্টা আল্লাহ্-রাববুল আলামীনের সন্তোষ লাভের আশায় এই লোকদের সাহায্য-সহানুভূতি দান করে। প্রসংগত এখানে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর দানশীলতা ও বদান্যতার উত্তম দৃষ্টান্ত উল্লেখযোগ্য । কেননা ইসলামের প্রথম যুগে মক্কা শরীফে যে সমস্ত অসহায় দাস-দাসী ইসলাম কবূল করার কারণে তাদের মনিবদের দ্বারা অমানুষিক অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছিল, হযরত আবূ বকর (রা) তাদেকে নগদ মূল্যে ক্রয় করে মুক্ত করেছিলেন। এর ফলে তারা সে যুলুম ও নিপীড়ন হতে নিষ্কৃতি পাচ্ছিল । যেমন $ বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী, আর তার উপর এমন কারো অনুগ্রহ নাই, যার বিনিময় তাকে দিতে হতে পারে; বরং সে তো একমাত্র মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় এ কাজ করে। এরা তো অবশ্যই সন্তোষ লাভ করবে । এখানে আয়াতের পরিষ্কার অর্থে প্রতীয়মান হয় যে, তার এই দান-খয়রাত কোনরূপ স্বার্থের সাথে সংশ্লিষ্ট নয়, বরং এটা নিছক মহান সৃষ্টা আল্লাহ-তা'আলার সন্তুটি লাভের জন্য । মুহাম্মদ ইব্ন ইব্রাহীম TE আমির ইবন আবদুল্লাহর পিতা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ es Gls SLT LS SS LEY IS DS in te DY CS এই আয়াতটি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর দানশীলতা ও বদান্যতার উজ্জ্বল নিদর্শন বর্ণনা প্রসংগে অবতীৰ্ণ হয় । www.waytojannah.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।