Contents ২২২ তাফসীরে তাবারী (আমপারা) বিষয়ে পূরাপুরি ওয়াকিবহাল করার একমাত্র দায়িতৃও তিনি নিজের উপর গ্রহণ করেছেন। যেমন বিভিন্ন অভিমতে দেখা যায় ৪ বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ৪4441 (০ ১,1 এই আয়াতের অর্থ এই যে, সৃষ্টা হিসাবে মানুষের জন্য কোন্টি হালাল এবং কোন্টি হারাম, কোন্টি অনুকরণীয় এবং কোন্টি বর্জনীয়; তা একমাত্র আল্লাহ পাকই অবগত ৷ কোন কোন আহলে আরব এই আয়াতের ব্যাখ্যায় এই অভিমত ব্যক্ত করেছেন যে ব্যক্তি আল্লাহ প্রদর্শিত রাস্তায় চলতে চায়, তার জন্য তিনি রাস্তা করে দিয়ে থাকেন । যেমন কালাম পাকের ভাষায় £ ১.০3 | 2 * 5 {১০১ 4১| অৰ্থাৎ ‘সহজ ও সঠিক পথ বলে দেয়া আল্লাহ্রই দায়িত্ব । অবশ্য বাকা পথও আছে’ । কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ কাউকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করা কিংবা গুমরাহ করার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনেরই । অতঃপর আল্লাহর বাণী ৪ "5১/9 £১ 3১0 11/1 অর্থাৎ ‘আমিই ইহকাল ও পরকালের সত্যিকার মালিক’ এই আয়াতটির কয়েকটি অর্থ হতে পারে। যথা ঃ দুনিয়া ও আখিরাতে বান্দা তুমি আমারই মুঠির মধ্যে বন্দী । কোন অবস্থাতেই তুমি তা থেকে মুক্ত ও স্বাধীন নও। কেননা উভয় জগতের একচ্ছত্র মালিক আমিই । দ্বিতীয়ত তোমরা আমার নির্দেশিত পথে চল আর নাই চল, তাতে আমার কিছুই যায় আসে না। কেননা দুনিয়া ও আখিরাতের সর্বত্রই আমার মালিকানা দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত । কাজেই তোমাদের গুমরাহী ও নাফরমানীতে যেরূপ আমার কোন ক্ষতি হবে না, তদ্রপ তোমাদের আনুগত্য ও স্বীকৃতিতে কিছু বৃদ্ধিপ্রা্ও হবে না । তৃতীয়ত দুনিয়া ও আখিরাতের মালিক যখন আমিই; তখন তোমাদের ইহকাল ও পরকালের কল্যাণ প্রদান সম্পূর্ণরূপে আমারই ইখতিয়ারে । কাজেই কোন কিছুর জন্য বাড়াবাড়ি আদৌ তোমাদের পক্ষে উচিত নয়। অতঃপর আল্লাহ্র বাণী £ 151, :4%",59 ‘কাজেই আমি তোমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ড সম্পর্কে সতর্ক করে দিলাম’ এখানে আল্লাহ পাক মানব জাতিকে সম্বোধন করে বলছেন, হে মানব জাতি! ইহকাল ও পরকালের মালিক হিসেবে আমি তোমাদেরকে দোযখের লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিলাম । যাতে পূর্বাহ্নে তোমরা তার কঠিন আযাব হতে নিষ্কৃতি ও মুক্তিলাভের জন্য সচেষ্ট হতে পার । এটাই এ আয়াতের তাফসীর । মুহাম্মদ ইব্ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 51); এর অর্থ দোযখের লেলিহান অগ্নিকুণ্ড । অতঃপর আল্লাহ পাকের কালাম £ £49 9। (41-০, ১ অর্থাৎ ‘চরম হতভাগ্য ব্যক্তি ছাড়া তাতে আর কেউই প্রবেশ করবে না’ । এখানে আল্লাহ রাব্বুল আলামীন চরম হতভাগ্য আখ্যায় ও সমস্ত ব্যক্তিকে আখ্যায়িত করেছেন; যারা আল্লাহপাকের নিদর্শনাবলী জানা ও দেখা সত্ত্বেও তা উপেক্ষা ও পরিত্যাগ করে মুখ ফিরিয়ে নিয়েছে এবং একে সত্য বলে গ্রহণ না করে প্রত্যাখ্যান করেছে। এটাই এই আয়াতের ব্যাখ্যা ৷ আবু কুরাইব......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আবা (31) ছাড়া । তখন তাকে ‘আবা’ সম্পৰ্কে প্রশ্ন করলে, উত্তরে তিনি বলেন ৪ 5959 2% 51 অৰ্থাৎ ‘আবা’ এ ব্যক্তি, যে আল্লাহ তা‘আলাকে মিথ্যা প্রতিপন্ন ও অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়। আল-হাসান ইব্ন নাজিহ......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 5591 %। 4০ 9 ‘চরম হতভাগ্য ব্যক্তি ছাড়া তাতে আর কেউই প্রবেশ করবে না’ এই আয়াতে 4291 বা চরম হতভাগ্য ব্যক্তি তাকে বলা হয়েছে, যে সত্যকে সঠিকভাবে জানা সত্বেও তা প্রত্যাখ্যান করে মুখ ফিরিয়ে নিয়েছে। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।