Contents ২২০ তাফসীরে তাবারী (আমপারা) উপবিষ্ট, পথভ্রষ্ট একজন বেদুঈন প্রশ্ন করে, যদি ব্যাপার এ রকমই হয়, তবে যেমন খুশি তেমন করতে আপত্তি কি? তখন রাসূলুল্লাহ (সা) মাটিতে দাগ দিতে দিতে বলেন ৪ তোমরা যতদূর সম্ভব আমল করতে থাক । কেননা আল্লাহ্ রাব্বুল আলামীন যখন কোন বান্দার মংগল ও কল্যাণের ফয়সালা করেন, তখন তার জন্য সৎকাজ সহজ করে দেন এবং যখন তিনি কারো জন্য অমংগল ও অকল্যাণের ফয়সালা করেন, তখন তার জন্য বদকাজকে সহজ করে দেন। বর্ণনাকারী বলেন, অতঃপর আমার সাথে আমর ইব্ন মুররাহর সাক্ষাত হলে আমি তাকে রাসূলুল্লাহ (সা)-এর এই হাদীস সম্পর্কে ওয়াকিবহাল করি। তখন তিনি বলেন, আল্লাহর নবী এই প্রসংগে কালাম পাকের এই আয়াতও বলেছেন যার অর্থ £ ‘পরন্তু যে ব্যক্তি আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করল, আল্লাহর নাফরমানী হতে আত্মরক্ষা করল এবং মংগল ও কল্যাণকে সত্য বলে মেনে নিল, তাকে আমি সহজ পথে চলার সহায়তা দেব । অপরপক্ষে যে ব্যক্তি কার্পণ্য করল, আল্লাহর প্রতি বিমুখ হলো এবং কল্যাণ ও মংগলকে অমান্য করল, তার জন্য আমি শক্ত ও দুষ্কর পথকে সহজ করব’ । ইয়াকুব ইব্ন ইব্রাহীম......আবূ আবদুর রহমান আস-সুলামী হতে বর্ণনা করেছেন যে, যখন কালাম পাকের এই আয়াত £ ১১৪, 1515: ০% 4 (| অৰ্থাৎ ‘আমি প্ৰত্যেকটি জিনিসকে নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি', যখন অবতীর্ণ হয়; তখন একব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! ব্যাপার যদি এরূপ হয়, তবে - আমলের প্রয়োজন কি? তখন জবাবে তিনি বলেন, তোমরা যতদূর সম্ভব আমল করতে থাক। কেননা যারা নেককার, আল্লাহ পাক তাদের জন্য নেক আমলকে সহজ করে দেন এবং যারা বদকার, তাদের জন্য তিনি বদ্ আমলকে সহজ করে দিয়ে থাকেন। আমর ইব্ন আবদুল মালিক......হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) যখন উপবিষ্ট ছিলেন, তখন তার হাতে একখণ্ড কাঠ ছিল, যদ্বারা তিনি মাটির উপর দাগ দিচ্ছিলেন। অতঃপর অকস্মাৎ তিনি মাথা উঁচু করে বলেন, তোমাদের প্রত্যেকের জন্য হয় জান্নাতে না হয় জাহান্নামে স্থান নির্ধারিত আছে। এতদশ্রবণে উপস্থিত সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! তবে কি আমরা আল্লাহর উপর ভরসা করব না? তদুত্তরে তিনি বলেন, তোমরা আমল করতে থাক । কেননা যার জন্য জার্বাত-জাহার্নাম নির্ধারিত হবে, সে ব্যক্তির জন্য তদনুরূপ আমল করা সহজতর হবে। অতঃপর তিনি জিজ্ঞাসার সুরে বলেন, তোমরা কি আল্লাহ পাকের এ বিধান সম্পর্কে জ্ঞাত আছ? যার অর্থ হলো ‘যে ব্যক্তি দান-খয়রাত করল, আল্লাহর নাফরমানী হতে আত্মরক্ষা করল এবং সত্য ও মংগলকে মেনে নিল, তাকে আমি সহজ পথে চলার সহায়তা দেব। অপরপক্ষে যে ব্যক্তি কার্পণ্য করল, আল্লাহ হতে বিমুখ হলো এবং কল্যাণ ও মংগলকে অস্বীকার করল, তার জন্য আমি শক্ত ও দুষ্কর পথের সহায়তা বিধান করব’ । ইব্নুল মুসার্না......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১৯ ১-৯৯! এই আয়াতের অর্থ, আমি তাকে শক্ত দুষ্কর পথের সহজতা প্রদান করব । ইউনুস......আবু যুবায়র হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করেন যে, ইয়া রাসূলাল্লাহ (সা) প্রত্যেক আমলের প্রতিফলের বিধান কি সমাপ্ত হয়েছে, না এখনও বাকী আছেঃ? জবাবে তিনি বলেন, প্রত্যেক আমলকারীর জন্য তার স্ব-স্ব আমলকে সহজ করে দেয়া হয়েছে। ইউনুস......বাশার ইব্ন কা‘ব হতে বর্ণনা করেছেন যে, একদা দুইজন যুবক রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে বলেন, হে আল্লাহর রাসূল! যে আমলের জন্য কলমের কালি শুকিয়ে গিয়েছে এবং তকদীরের বিধান কার্যকরী হয়েছে, তা কি পরিবর্তন হতে পারে ? তখন জবাবে তিনি বলেন, তোমরা যথাসম্ভব আমল করতে থাক । কেননা প্রত্যেক আমলকারীর জন্য তার নেক ও বদ আমলকে আল্লাহ পাক তার জন্য সহজ করে দিয়ে থাকেন। Wwww.waytojannah.com Ef
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।