Contents ২২ | তাফসীরে তাবারী (আমপারা) বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ‘কারণ তারা কোনরূপ হিসাব-নিকাশ হওয়ার আশা পোষণ করত না’ অর্থাৎ তারা হিসাব-নিকাশের পরোয়াই করত না । ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ‘কেননা তারা কোনরূপ হিসাব- নিকাশ হওয়ার আশা পোষণ করত না’-এর তাৎপর্য এই যে, তারা আদতেই মৃত্যুর পর পুনরুখান ও হিসাব-নিকাশের প্রতি বিশ্বাসই রাখিত না। অতএব যে ব্যক্তি পুনরুথানের প্রতি ঈমান ও ইয়াকীনই রাখে না, সে ব্যক্তি কির্ূপে হিসাব-নিকাশের সম্মুখীন হওয়ার আশা পোষণ করতে পারে? এটা নিতান্তই অবাস্তব চিন্তা ৷ অতঃপর তিনি আল্লাহ তা'আলার এ বাণী তিলাওয়াত করেন। যার অর্থ হলো, তারা তাদের পূর্ববর্তী্দের ন্যায় বলেছিল, মৃত্যুর পর যখন আমাদের শরীরের প্রতিটি অণু-পরমাণু ধ্বংস হয়ে মাটির সাথে বিলীন হয়ে যাবে, তখন আবার পুনরুথান কির্ূপে সম্ভব? এছাড়া তিনি আল্লাহ তা'আলার এ বাণীও তিলাওয়াত করেন, যার অর্থ এই যে, ‘আমি কি তোমাদেরকে এমন এক ব্যক্তি সম্পর্কে খবর দেব না, সে তোমাদেরকে একথা বলে, যখন তোমাদের শরীরের প্রতিটি অণু-পরমাণু ধ্বংস ও বিলীন হয়ে যাবে......তখন নতুনভাবে আবার তিনিই সৃষ্টি করবেন ।’ এ সময় তারা পরস্পর এরূপ বলাবলি করতে থাকে যে, লোকটির কি হলোঃ? লোকটি কি পাগল হয়ে গেল, না আল্লাহ তা'আলা সম্পর্কে মিথ্যা খবর পরিবেশন করেছে! লোকটি মনে হয় পাগল, কেননা তার পরিবেশিত খবরের সত্যতার দিকে খেয়াল করলে তাই মনে হয়। পর আল্লাহ তা‘আলার বাণী ঃ ‘তারা আমার নিদর্শনাবলীকে সর্বেব মিথ্যা প্রতিপন্ন করেছিল’__প্রত্যাখ্যান করেছিল-এর অর্থ এই যে, এই আল্লাহদ্রোহীরা-আল্লাহ তা'আলা তার নবী ও রাসূলগণের মাধ্যমে তাদের জন্য যেসব আয়াত ও নিদর্শনাবলী পাঠিয়েছিলেন, তা মেনে নিতে স্পষ্টভাবে অস্বীকার করেছিল এবং সেগুলোকে মিথ্যা মনে করেছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামীন আল্লাহদ্রোহীদের মিথ্যা প্রতিপন্ন করাকে দৃঢ়তার সাথে পেশ করার জন্য (১14 শব্দ ব্যবহার করেছেন এবং (445 শব্দ পরিহার করেছেন । যেমন অন্যভাবে বলা হয়ে থাকে, ‘JU;3 4505" অৰ্থাৎ যুদ্ধ করার মত যুদ্ধ করেছে- এখানেও দৃঢ়তার অর্থ লক্ষণীয়; যা আরবী সাহিত্যে দৃঢ়তা প্রকাশের বিশেষ নিয়ম । অবশ্য কুফার কোন কোন ব্যাকরণবিদ মনে করেন, (1১ 4; 234 অর্থাৎ সে একে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ চরম মিথ্যা বলেছে এ কথাটি 31,4 ৬০5! ৩:5২ অর্থাৎ ‘জামাটি একেবারেই ছিড়ে নষ্ট হয়ে গেছে’-এ কথার মত সত্য । অধিকাংশ ক্বারীর অভিমত এই যে, ‘০15’ শব্দে ১ অক্ষরটির উপর তাশ্দীদ চিহ্ন (যার ফলে অক্ষরটি দুইবার উচ্চারিত হয়) ব্যবহত হয়েছে। অবশ্য কিসাঈ (ব্যাকরণবিদ) এতে মতানৈক্য করেছেন। অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ ‘আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি’-অর্থাৎ তাদের গতিবিধি, কথা-কাজ, এমনকি তাদের চিন্তাধারা, মনোভাব, উদ্দেশ্য, প্রবণতারও পূর্ণাঙ্গ রেকর্ড আমি তৈরি করে রাখছিলাম। আর এই কাজ এমন সুষ্ঠুভাবে আমি প্রতিপন্ন করি যে, তা থেকে একটি ক্ষুদ্ৃতম অংশও উহ্য থাকতে পারে নাই । এখানে ‘55,০২! শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ '_5:51' বা আমি পূর্ণভাবে সংরক্ষিত করেছি । অতঃপর আল্লাহ রাববুল আলামীনের নির্দেশ £ঃ ‘অতএব এখন তোমরা আস্বাদ গ্রহণ কর এবং আমি তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না৷’ আল্লাহ পাক আখিরাতের আদালতে এ সমস্ত আল্লাহদ্রোহী Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।