তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা লায়ল ২১৯ করি, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমরা কি আল্লাহ্র উপর ভরসা করব না? জবাবে তিনি বলেন, না, বরং তোমরা আমল করতে থাক । কেননা তোমাদের ভাগ্যে কি নিহিত আছে তা তোমরা অবগত নও । অতঃপর তিনি কালাম পাকের এই আয়াত তিলাওয়াত করেন যার অর্থ $ ‘যে ব্যক্তি আল্লাহ্র পথে ধন-সম্পদ ব্যয় করল, আল্লাহ্র নাফরমানী হতে আত্মরক্ষা করল এবং কল্যাণ ও মংগলকে সত্য বলে মেনে নিল, তাকে আমি সহজ পথে চলার সহায়তা দেব। অপরপক্ষে, যে কার্পণ্য করল, আল্লাহর প্রতি বিমুখ হলো এবং কল্যাণ ও মংগলকে অমান্য করল, তার জন্য আমি শক্ত ও দুষ্কর পথের সহায়তা বিধান করব’ । ইব্ন বাশার......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা জারনাতুল বাকীতে এক ব্যক্তির দাফনের সময় উপস্থিত ছিলাম । এ সময় রাসূলুল্লাহ (সা) আমাদের মধ্যে আগমন করে আসন গ্রহণ করলে আমরাও সকলে আসন গ্রহণ করি। এ সময় তিনি তার দন্ত মুবারকের একটি কাঠের দ্বারা মাটিতে দাগ দিতে ছিলেন। অতঃপর তিনি আকাশের দিকে মস্তক উত্তোলন করে বলেন, তোমাদের মধ্যে এমন কোন নফ্স বা ব্যক্তি নাই যার পরকালের আবাসস্থান নির্ধারিত নাই । এতদশ্রবণে উপস্থিত জনতা প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমরা কি আমাদের আমলের উপর নির্ভর করব না? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন, তোমরা যতদূর সম্ভব আমল করতে থাক । কেননা যে ব্যক্তি সৌভাগ্যবান হবে, তার জন্য নেক আমল করা সহজতর হবে এবং যে ব্যক্তি দূর্ভাগ্যের অধিকারী হবে, তার জন্য বদ আমল সহজতর হবে । অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন, যার অর্থ £ ‘পরন্তু যে ব্যক্তি আল্লাহ্র পথ ধন-সম্পদ ব্যয় করল, আল্লাহ্র নাফরমানী হতে আত্মরক্ষা করল এবং কল্যাণ ও মংগলকে সত্য বলে গ্রহণ করল, তাকে আমি সহজ পথে চলার সহায়তা দেব। অপরপক্ষে যে ব্যক্তি কার্পণ্য করল, আল্লাহ্র প্রতি বিমুখ হলো এবং কল্যাণ ও মংগলকে অমান্য করল, তার জন্য আমি কঠিন ও দুষ্কর পথের সহায়তা বিধান করব ৷” আবু সায়িব......হযরত আলী (রা) সূত্রে হযরত রাসূলুল্লাহ (সা) হতে একইরূপ হাদীস বর্ণনা করেছেন। ইব্নুল মুসান্না......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা রাসুলুল্লাহ (সা) এক ব্যক্তির জানাযায় উপস্থিত হলে, তিনি এক টুকরা কাঠের দ্বারা মাটির উপর দাগ দিতে থাকেন এবং এক সময় বলেন ৪ তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য হয় জারাতে না হয় জাহান্নামে একটি স্থান নির্ধারিত আছে। অতঃপর সাহাবীরা জিজ্ঞেসে করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমরা কি আল্লাহর উপর ভরসা করব না ? জবাবে তিনি বলেন তো যতদূর পার আমল করতে থাক । কেননা যে ব্যক্তি আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করে, আল্লাহ্‌র নাফরমানী করা হতে বিরত থাকে এবং মংগল ও কল্যাণকে সত্য বলে গ্রহণ করে, আল্লাহ তা'আলা তার চলার পথকে সহজ করে দেন এবং যে ব্যক্তি দান-খয়রাতে কার্পণ্য করে, আল্লাহর দিক হতে মুখ ফিরিয়ে নেয় এবং মংগল ও কল্যাণকে পরিহার করে, আল্লাহ পাক তার জন্য শক্ত ও দুষ্কর পথকে চলার জন্য সহজ করে দেন অর্থাৎ খারাপ কাজ তার প্রিয় হয়। ইব্ন হুমায়দ......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে বসে ছিলাম, এসময় তিনি তার দস্ত মুবারক দ্বারা মাটি হতে কোন একটি জিনিস নেয়ার সময় বলেন ৪ তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য হয় জান্নাতে নয় জাহান্নামে স্থান নির্ধারিত আছে। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেসে করেন, ইয়া রাসূলাল্লাহ (সা) । আমরা কি আল্লাহ তা'আলার উপর ভরসা রাখব না? জবাবে তিনি বলেন, না, বরং তোমরা যতদুর পার কেবল আমলই করতে থাক। অতঃপর তিনি ৮1 ১-০ (3 এই আয়াত হতে শুরু করে ১-০২] ১১০০১১০১ পৰ্যন্ত তিলওয়াত করেন। মিহরান ......আল-নাজাল ইব্‌ন সাবরাহ হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) বক্তৃতা প্রসংগে বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য পরকালের স্থান নির্ধারিত হয়ে আছে। এ সময় রাসূলুল্লাহ (সা)-এর নিকট Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।