Contents সুরা লায়ল l ২১৭ কেউ কেউ বলেন, আয়াতটি হযরত আবূ বকর সিদ্দীক (রা) সম্পর্কে নাযিল হয় । হারুন ইবন ইদ্রীস......আমির ইব্ন আবদুল্লাহ ইব্ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা) ইসলাম গ্রহণের পর ধর্মান্তরিত বয়স্কা নারীদের মুক্তির জন্য অকাতরে ধন-সম্পদ ব্যয় করতেন । এতদ্দৰ্শনে একদা তার পিতা তাকে বলেন, প্রিয় বৎস! আমি লক্ষ্য করছি যে, তুমি তোমার ধন-সম্পদ কেবলমাত্র দুর্বল অবলা নারীদের মুক্তি আর কল্যাণের জন্য ব্যয় করছ; যদি তুমি তা নির্যাতীত পুরুষদের জন্য ব্যয় করতে, তবে তারা তোমার বিপদ-আপদের সময় সাহায্যকারী হতো । এতদশ্রবণে তিনি বলেন, পিতা! আমিও এরূপ করার কথা চিন্তা করেছি। আহলে বায়তের মধ্যে কারো কারো অভিমত এই যে, উপরোক্ত আয়াতটি বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ত এবং নাযিলেরও কারণ । অতঃপর আল্লাহ পাকের কালাম £ ৫১-১] ১,১১ অর্থাৎ ‘আমি তাকে সহজ পথে চলার সহজ ব্যবস্থা করে দেব ৷’ বস্তুত যে ব্যক্তি নিজের ধন-সম্পদ, দুঃস্থ মানুষের কল্যাণ ও মংগলের জন্য ব্যয় করে, সকলের সাথে ভাল ব্যবহার করে এবং এমন সব কাজকর্ম করে, যাতে আল্লাহ তা'আলা সন্তুষ্ট হয়ে পরকালে তাকে জান্নাত প্রদান করেন। অতঃপর আল্লাহ পাকের বাণী £৪ :45০,/, 0৯5১০ 1, “আর যে ব্যক্তি কৃপণতা করল এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করল’ এখানে যে কার্পণ্যের কথা বলা হয়েছে, তা হলো আল্লাহ্র পথে, ন্যায় ও সত্যের জন্য এবং সাধারণ কল্যাণকর কাজে ব্যয় না করা । অথচ আল্লাহ পাকের তরফ হতে এই সমস্ত কাজ-কারবার ও খাতে ধন-সম্পদ ব্যয় করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। অপরপক্ষে আল্লাহ্র প্রতি বিমুখ হওয়ার অর্থ ব্যক্তি দুনিয়ার স্বার্থ ও সুযোগকেই নিজের যাবতীয় চেষ্টা-সাধনা ও শ্রম-মেহনতের একমাত্র লক্ষ্যবিন্দু হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহ্র প্রতি সম্পূর্ণ উদাসীনতা অবলম্বন করবে; কোন্ কাজে তিনি সন্তুষ্ট বা অসন্তুষ্ট হন সেদিকে বিন্দুমাত্রও ভ্রক্ষেপ করবে না। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্নন্নপ অভিমত দেখতে পাওয়া যায়। যথা £ঃ হামিদ ইব্ন মাসআদ্......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আন্পাহ্র বাণী ৪ ১, Ll ১১০১/১, 03 এই আয়াতের তাৎপর্য এই যে, যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত ধন-সম্পদ দান-খয়রাতে কার্পণ্য করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। ইবনুল মুসান্না......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 J ১ 4, ৫১%) এর অর্থ যে ব্যক্তি তার অতিরিক্ত ধন-সম্পদ আল্লাহ্র পথে ব্যয় করতে কৃপণতা করে ও তার প্রতি বিমুখ হয় । মুহাম্মদ ইব্ন সা'দ.......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ১,5 ১/০0২ এর অর্থ ঃ যে ব্যক্তি আল্লাহ তা‘আলার প্রতি বিমুখ হয়, অতঃপর সে যাকাত প্রদান কল্পতে কার্পণ্য করে। বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) বর্ণনা করেছেন যে, ০-১/১ 034 ১2 41 এর অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহ পাকের হক আদায়ে কার্পণ্য করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। অতঃপর আল্লাহ পাকের কালাম £ ২], ০4, ‘এবং কল্যাণ ও মংগলকে অস্বীকার করল’ । এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ মতভেদ করেছেন । যেমন তাদের মতভেদের কথা 4 05 ১০ এই আয়াতের মধ্যে ব্যক্ত হয়েছে। | তাবারী--২৮ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।