Contents সূরা নাবা ২১ লিখিতভাবে সংরক্ষণ করেছি। ৩০. অতএব এখন তোমরা আতস্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। তাফসীর আল্লাহ-রাববুল আলামীন বলেন ৪ এই সমস্ত লোক জাহান্নামের শাস্তির যোগ্য এই কারণে হবে যে, দুনিয়ার' যিন্দেগীতে তারা একথা কোন সময় মনে করে নাই যে, আল্লাহ সমীপে উপস্থিত হয়ে নিজেদের কাজকর্মের। হিসাব-নিকাশ পেশ করতে হবে। বরং আলমে-আখিরাতে, আল্লাহ্র আদালতে তাদের কৃত অন্যায় ও অশ্লীল। কথা-কাজের জন্য তারা উপযুক্ত এবং যথাযথ প্রতিফলপ্রাপ্ত হবে। আলী......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-পাকের কালাম, ‘এটাই তাদের উপযুক্ত প্রতিফল’-যা তাদের আমল বা কৃতকর্মের অনুরূপ হবে। বাশার....... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ ‘এটাই তাদের জন্য উপযুক্ত প্রতিফল’-এর অর্থ এই যে, সেই সমস্ত সম্পৃদায়ের কৃতকর্মের অন্যায় ফলশ্রুতি স্বরূপ তারা এরূপ শাস্তিপ্রাপ্ত হবে। ইব্ন হুমায়দ......রবী* হতে ‘52, %15,2 ' -এর অর্থ করেছেন যে, তাদের এই প্রতিফল হবে, তাদোর কৃতকর্মের পূর্ণ ফলশ্রুতি হিসেবে। ইব্ন হুমায়দ......রবী‘ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী (32,15১2 -এর অর্থ এমন প্রতিফল, যা তাদের কৃতকর্মের অনুরূপ হবে । ইউনুস......ইব্ন ইয়াজীদ হতে বর্ণনা করেছেন; যিনি আল্লাহ পাকের কালাম 33, +1১2 ঢ বলেছেন; তারা খারাপ আমল করার দরুন, তাদের প্রতিফলও হবে মারাত্মক এবং যারা ভাল করবে, তাদের বিনিময় হবে খুবই উত্তম । অতঃপর তিনি আল্লাহ পাকের কালামের এই অংশ তিলাওয় করেন, যার অর্থ এই যে, ‘অতঃপর যারা নিকৃষ্ট ও মন্দকাজে লিপ্ত থাকবে, তাদের পরিণতি ও প্রতিফল হবে খুবাট মারাত্মক । ইব্ন আবদুল আ‘লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে, আল্লাহ তা'আলার বাণী (5.3, :%152 সম্পর্ককে বলেছেন যে, জাহান্নামীদের কঠিন প্রতিফল তাদের কৃতকর্মের বিনিময় স্বরূপ হবে। মুহম্মদ ইব্ন আমর......ইবৃন আবূ নাজীহ হতে, আল্লাহ তা'আলার বাণী (53,152 সম্পর্কে বলেছেন ॥ে, এই প্রতিফল হবে তাদের কৃতকর্মের ফলশ্রুতি স্বরূপ । অতঃপর আল্লাহ পাকের কালাম, ‘কেননা তারা কোনরূপ হিসাব-নিকাশ হওয়ার আশা পোষণ করত ন৷।! এখানে আল্লাহ রাব্বুল আলামীন এঁ সমস্ত কাফির সম্পর্কে উল্লেখ করেছেন, যারা দুনিয়ার জীবন যাপন করার একথা কোনদিন মনেও করে নাই যে, আখিরাতের আদালতে আল্লাহ্র সমীপে উপস্থিত হয়ে নিজেদের হিসাব-নিকাশ পেশ করতে হবে। অতএব আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের না-শোকরী স্বরূপ সেদিন তারা আযাবে গেরেফতার হবে। মুহম্মদ ইব্ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ‘তারা কোনরূপ হিসাব-নিকাশ হওয়ার পরোয়া করত না’-এর প্রকৃত তাৎপর্য এই যে, তারা পরকাল ও গায়বকে স্বীকার না কর্র কারণে, RU CUT RATT TT ব্যাপারে বেপরোয়া ছিল। Wwww.waytojannah.com
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.