Contents ২০ তাফসীরে তাবারী (আমপারা) ' ইব্ন হুমায়দ...... রবী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ পাকের বাণী - ‘আল-গাস্সাক’ অর্থ প্রচণ্ড শৈত্য । আবু কুরায়ব......ইব্ন আবূ আলিয়া হতে বর্ণনা করেছেন যে, ‘আল-গাস্সাক’ শব্দের অর্থ প্রচণ্ড ঠাণ্ডা । অবশ্য কারও কারও মতে (5৮.£ হলো-পূর্তিগন্ধময় স্থান । মুসাইব ইব্ন সুরাইক...হযরত আবদুল্লাহ ইব্ন বুরাইদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, “গাস্সাক’ হলো-দু্গন্ধময় স্থান৷ গ্রন্থকার বলেন, আমার মতে 5. 4£ অর্থ রক্ত, পুঁজ, যা শরীর হতে প্রবাহিত হয়। যেমন বলা হয় ৪ অমুকের চক্ষু হতে রক্ত অর্থাৎ রক্ত ঝরছে বা প্রবাহিত হচ্ছে। একইভাবে শরীর হতে পুঁজ নির্গত বা নিঃসৃত হওয়াকেও 5-42 বলা হয়। একইভাবে আল্লাহ তা'আলার বাণী ৪ ‘আর রাত্রির অন্ধকারের অনিষ্ট হতে, যখন তা আচ্ছন্ন হয়ে যায়’-অর্থাৎ রাত্রির অন্ধকার বিস্তৃতি লাভের কারণে যখন সব কিছু সমাচ্ছন্ন ও সমাবৃত হয়ে যায়। এখানে '5..(£ শব্দের অর্থ সমাচ্ছন্নকারী, যা সময়ের প্রবাহের ফলে হয়। | এ কথায় এটাই বুঝানো উদ্দেশ্য যে, 50.2 শব্দের অর্থও প্রবাহিত বা নিঃসৃত রক্ত-পুঁজ । যার ওয়াদা আ'‘লমে-আখিরাতে, আল্লাহ-রাববুল আলামীন আল্লাহদ্রোহী সম্প্রদায়ের জন্য করে রেখেছেন। তা জাহান্নামের অধিবাসীদের জন্য পেয় এমন ধরনের পানীয়, যা হবে খুবই ঠাণ্ডা এবং দুর্গন্ধময় । ইব্ন মুসারনা...হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে, রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, যদি এক বালতি ‘গাস্সাক’-ও এই দুনিয়ার প্রবাহিত হতো, তবে সমস্ত দুনিয়াবাসীর জন্য তার দুর্গন্ধ অসহনীয় হতো । মুহম্মদ-ইব্ন হারব......হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) হতে বর্ণনা করেছেন । যিনি প্রশ্নাকারে জিজ্ঞেস করেছেন যে, ‘আল-গাস্সাক কি, তা কি তোমরা অবগত আছ ?’ জবাবে তারা বলেন, এটা আল্লাহ-রাব্বুল আলামীন ভাল জানেন । অতঃপর তিনি বলেন ঃ গাস্সাক হলো প্রচণ্ড দুর্গন্ধময় বস্তু । যদি এর সামান্যতম অংশও পৃথিবীর পশ্চিম প্রান্তে রাখা যায়, তবে তার দুর্গন্ধে পূর্ব-প্রান্তের অধিবাসীদের জীবনও ওষ্ঠাগত হয়ে উঠবে। একইভাবে এর ক্ষুদ্ুতম অংশ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে রাখা যায়, তবে এর কারণে পশ্চিম প্রান্তের অধিবাসীদেরও জীবন ধারণ দুঃসহ হয়ে পড়বে। অতঃপর যদি কেউ প্রশ্ন করে যে, আপনি ‘গাস্সাক’ অর্থ বলেছেন, প্রচণ্ড ঠাণ্ডা, যে ঠাণ্ডার বর্ণনা অসম্ভব । আর প্রকৃত ব্যাপার এই যে, অতি ঠাণ্ডায় বস্তু প্রবাহমান থাকে না, বরং জমাট হয়ে যায় । তবে এখানে প্রচণ্ড ঠাণ্ডা হওয়া সত্ত্বেও প্রবাহিত থাকবে, এর অর্থ কি? জবাব এই যে, এই ঠাণ্ডা হবে বিশেষ গুণ স্বরূপ, যা হবে রক্ত ও পুঁজে। এই ঠান্ডার কারণে জাহান্নামীদের খাদ্য-পানীয় জমাট হওয়া শর্ত নয়, বরং তা প্রবাহিত থাকবে । Ad 32 2/ OE EE x y SEE 24) Nv) SEGIIL (YN) Gl 134551 0M 6 US RINE 6৩৬১১ KR 2d le 34 2 2 2 ০2% {7 EH IOS B35 ) OCSBEAALS 0 OU et EO "২৬. এটাই তাদের উপযুক্ত প্রতিফল । ২৭. কারণ তারা .কোনরূপ হিসাব-নিকাশ হওয়ার আশা পোষণ করত না ২৮. এবং আমার আয়াতসমূহকে তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছিল । ২৯. আর সব কিছুই আমি Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।