Contents সূরা নাবা ১৯ করবে গরম ফুটন্ত পানির, যার প্রভাবে তাদের পেটের নাড়ি-ভূঁড়িসমূহ বহির্গত হয়ে পড়বে । মুফাসসিরগণ 5৫ শব্দের অর্থে মতানৈক্য করেছেন। তাদের কেউ কেউ এই মত পোষণ করেন যে, গাসসাক তাই, যা কঠিন শাস্তি নির্যাতনের ফলে জাহান্নামীদের চক্ষু ও শরীর হতে নিঃসৃত রস বা পুঁজ হবে। আবু কুরায়ব......আতিয়া ইব্ন সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী, ফুটন্ত পানি ও পুঁজ, তা আর কিছুই নয়, বরং তা জাহান্নামীদের শরীর হতে, কঠিন শাস্তির কারণে প্রবাহিত বস্তু নিচয়। ইব্ন আবদুল আলা......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, 542 আর কিছুই নয়, বরং তা দোষখীদের চক্ষু ও দেহ হতে নিঃসৃত রক্ত ও বমি । ইব্ন বাশার ও ইবৃন মুসার্না......ইবরাহীম ও আবূ রাযীন হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 'ফুটস্ত। পানি ও পুঁজ’ এটা দোযখীদের শরীরের ঘাম ও পুঁজ। ইব্ন মুসান্না এক হাদীসে বলেছেন যে, এটা কঠিন নির্যাতনের ফলে জাহান্নামীদের চক্ষু ও শরীর হতে নিঃসৃত রস বা পুঁজ । ইব্ন বাশার...... আবদুর রহমান হতে অন্যখানে এই ধরনের বক্তব্য পেশ করেছেন। ইব্ন হুমায়দ......আবূ রাযীন হতে বর্ণনা করেছেন যে, গাসসাক তাই, যা দোষখীদের চক্ষু ও শরীর হত্রে নিঃসৃত হবে। আবু কুরায়ব.... ইবরাহীম হতে একইরূপ বক্তব্য পেশ করেছেন। বাশার ...... কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 5% (গাসসাক) তাই, যা দোযখীদের চামড়া $ গোশত হতে নিঃসৃত হবে। ইব্ন মুসান্না......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, গাসসাক তাই, যা জাহান্নামীদের শরীরের রক্ত হতে নিঃসৃত হবে। ইব্ন হুমায়দ......ইবরাহীম হতে বর্ণনা করেছেন যে, গাসসাক তাই, যা দোযখীদের চক্ষু ও শরীর হতে কঠিন আযাবের কারণে নিঃসৃত হবে। ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ‘কেবল ফুটন্ত পানি ও পুঁজ’ এখাষেে ‘হামীম’ হলো দোযখীদের চক্ষু নিঃসৃত পানি । যা সেখানে একটি গর্তে সঞ্চিত হবে এবং তৃষ্ণার্ত হয়ে তারা তাচ পান করবে এবং ‘গাসসাক’ হলো দোযখীদের চক্ষু ও চামড়া হতে কঠিন নির্যাতনের ফলে নিঃসৃত রস এবং পুঁজ॥ যা জাহান্নামের একটি গর্তে সঞ্চিত হবে এবং জাহান্নামীরাই তা খাবে। ইব্ন হুমায়দ......ইবরাহীম হতে বর্ণনা করেছেন যে, ‘ফুটন্ত পানি ও পুঁজ’ এটা জাহান্নামীদের চক্ষু ও শরীর হতে কঠিন শাস্তির কারণে নিঃসৃত রস এবং পুঁজ ছাড়া আর কিছুই নয় । কেউ কেউ এই অভিমত পোষণ করেন যে, ‘গাসসাক’ হলো প্রচণ্ড ঠাণ্ডা । আলী...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 'হামীম' ও ‘গাসসাক' শব্দের অর্থ হৰ আৰু কুৱরায়ব, আবূ সাইৰ্ ও ইব্ন মুসান্না ......মুজাহিদ হতে বৰ্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম LGELut Liesl এটা এমন বস্তু, যা প্রচণ্ড ঠাণ্ডার কারণে কেউই এর স্বাদ গ্রহণ করতে পারবে না ইব্ন বাশার.......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাববুল আলামীনের বাণী £ ৪% * s Caos -এর অর্থ এই যে, জাহান্নামীদের খাদ্য ও পানীয় এত প্রচণ্ড ঠাণ্ডা হবে যে. কেউই তা গলাধঃকরণ করতে সর্্দ হবেনা। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।