তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ফাজর ১৮৭ বিচারাচার হবে না, এমনকি তাদের প্রতি কেউই দৃকপাতও করবে না । ক্রন্দন করতে করতে যখন তাদের চোখের পানি নিঃশেষ হয়ে যাবে, তখন তাদের চক্ষু হতে রক্তাশ্রু ঝরতে থাকবে এবং পরস্পর এরূপ বলাবলি করতে থাকবে ‘আজ কে আমাদের জন্য পরোয়ারদিগারের নিকট সুপারিশ করবে। যাতে তিনি তাড়াতাড়ি হিসাব-নিকাশ গ্রহণ করে এইরূপ ভয়াবহ পরিস্থিতি হতে আমাদের নিষ্কৃতি দেন। তখন কেউ কেউ বলবে, এ কাজের জন্য তোমাদের আদি পিতা, হযরত আদম (আ) হতে উত্তম ব্যক্তি আর কে আছেন? আল্লাহপাক স্বহস্তে তাকে সৃষ্টি করেছিলেন এবং তার আত্ম তার জড়দেহে প্রবিষ্ট করিয়েছিলেন এবং সর্ব প্রথম তার সাথে কথোপকথনও করেছিলেন। অতঃপর সকলে যখন হযরত আদম (আ)-কে পরোয়াদিগারের নিকট সুপারিশ করবার জন্য অনুরোধ করবে, তখন তিনি সুপারিশ করতে অস্বীকার করবেন। এভাবে তারা অন্যান্য সমস্ত নবী-রাসূলের নিকট হাযির হয়ে সকলকে আল্লাহ্র দরবারে সুপারিশ করার জন্য অনুরোধ করবে কিন্তু কেউই সুপারিশ করতে রাজী হবে না। অতঃপর রাসুলুল্লাহ (সা) বলেন, অবশেষে তারা আমার নিকট আগমন করে সুপারিশের কথা বললে আমি সাথে সাথেই ফাহাসের নিকটবর্তী হব । এই সময় হযরত আবু হুরায়রা (রা) প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! ফাহাস কি? জবাবে তিনি বলেন, তা হলো আরশের পায়া । আমি সেখানে সিজদায় পড়ে থাকব । অতঃপর আল্লাহ পাক ফেরেশতা প্রেরণ করে আমাকে সিজদা হতে তুলে জিজ্ঞেস করবেন, হে মুহাম্মদ (সা)! ব্যাপার কি? (যদিও তিনি সবকিছু সম্পর্কেই ওয়াকিবহাল, তবুও এইরূপ করবেন) । তখন আমি বলব, প্রভু হে! তুমি আমাকে শাফাআতকারী মনোনীত করেছ, কাজেই আমার সুপরিশে তোমার বান্দাদের হিসাব-নিকাশ গ্রহণ করে শেষ কর । জবাবে আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলবেন, হে নবী! তোমার সুপারিশ গৃহীত হলো, আমি অনতিবিলম্বে আমার বান্দাদের হিসাব-নিকাশ গ্রহণের জন্য আগমন করছি । রাসূলুল্লাহ (সা) বলেন, এরূপ কথোপকথনের পর যখন আমি অন্যান্যদের সাথে হাশরের ময়দানে উপস্থিত থাকব, তখন হঠাৎ বিকট শব্দ সহকারে প্রথম আসমানবাসী ফেরেশতাদেরকে যমীনে অবতরণ করতে দেখব । এদের সংখ্যা দুনিয়ায় বসবাসকারী জিন্ন ও ইনসানের অনুরূপ হবে। তারা যখন যমীনের নিকটবর্তী হবে, তখন তাদের নুরের আলোকে সমস্ত যমীন আলোকিত হয়ে যাবে। তারা সারিবদ্ধভাবে আগমন করতে থাকবে । তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করব, তেমাদের সাথে কি আমাদের প্রতিপালক আছেন? জবাবে তারা বলবে না, তিনি পরে আগমন করবেন । অতঃপর একইভাবে অন্যান্য সমস্ত আসমানের ফেরেশতারা অবতরণ করবে এবং তাদের সাথে একইরূপ বাক্য বিনিময় হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামীন মেঘের ন্যায় অসংখ্য ফেরেশতা সমভিব্যাহারে অবতীর্ণ হবেন যারা সর্বক্ষণ নিম্নরূপ বিভিন্ন তাসবীহ ও তাহলীলে মশ্গুল থাকবে । যথা £ সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা রাব্বিল,আরশ্্‌ যিল জাবারূত; সুবহানাল হাইউ আল্লাযী লা ইয়ামূত; সুবহানাল্লাষী ইয়াওমুল খালায়েকে অলা ইয়ামৃতু সুববুহুন কুদ্দুসুন রাববুল মালায়িকাতি ওয়ার-রূহ; কুদ্দুসুন কুদ্দুসুন; সুবহান রাব্বুনাল আলা, সুবহানা যিল জাবারূতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়ায়া; সুবহানা আবাদান আবাদান ইত্যাদি! অতঃপর আল্লাহ পাকের তরফ হতে একজন ঘোষক এরূপ বলতে থাকব যে, ‘হে জিন্ন ও মানুষের বংশ- ধরেরা! তোমাদের সৃষ্টির পর হতে আমি তোদের সাথে কথাবার্তা বলি নাই । আজ আমি তোমাদের সাথে কথোপকথন করব ও তোমাদের আমলসমূহ পরিদর্শন করব । অতঃপর তিনি যাদের আমলনামা দেখে সন্তুষ্ট হবেন, তাদের জন্য জান্নাতের ফয়সালা প্রদান করবেন এবং যাদের প্রতি নারাজ হবেন, তাদের জন্য জাহান্নামের একটি লম্বা গরদান মোতায়েন করবেন, যে তাদেরকে বেছে বেছে জাহান্নামে প্রেরণ করবে। অতঃপর আল্লাহ পাক . বলবেন ঃ হে বনী আদম! আমি কি তোমাদের এ ব্যাপারে সতর্ক করি নাই যে, তোমরা শয়তানের অনুসরণ করো Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।