তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৮৬ তাফসীরে তাবারী (আমপারা) এইভাবে তিন দল লোক জার্বাতে প্রবিষ্ট হওয়ার পর জাহান্নাম হতে একটি গরদান বের হবে, যার চক্ষু দুইটি হবে উজ্বল চকচকে এবং সে সুন্দরভাবে বলবে, ‘আমি অত্যাচারী যালিমদের জন্য নিয়োজিত হয়েছি’ ৷ এই বলে সে পাখি যেভাবে খুঁটে খুঁটে দানা খায়, সেও সেভাবে অত্যাচারী যালিমদের কাতার হতে বেছে নিয়ে জাহারামে প্রেরণ করবে। অতঃপর সে দ্বিতীয়বার তার গরদান বের করে বলবে, ‘আমি এঁ সমস্ত ব্যক্তির জন্য নিয়োজিত হয়েছি যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট প্রদান করেছে’ । এই বলে পাখি যেভাবে দানা খায়, সেভাবে এঁ ধরনের পাপীদেরকে বেছে বেছে জাহা্নামে প্রেরণ করবে। অতঃপর সে তার গরদান তৃতীয়বার বের করবে। আউফ ও আবূ মিনহাল বলেন, মনে হবে যেন সে বলবে ‘আমি এঁ সমস্ত ব্যক্তির জন্য নিয়োজিত, যারা দুনিয়াতে ছবির সাথে জড়িত (ছবি তুলত বা ছবির ব্যবস্থা করত)’ । অতঃপর সে পাখি যেভাবে দানা খায়, সেভাবে এ ধরনের পাপীদেরকে বেছে বেছে জাহান্নামে প্রেরণ করবে। অতঃপর অবশিষ্ট সকলের হিসাব-নিকাশ গ্রহণ করা হবে এবং তাদের আমলনামাসমূহ মীযানে পরিমাপ করা হবে। মূসা...... ইব্‌ন আবদুর রহমান হতে বর্ণনা করেছেন যে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়ার নিকটবর্তী আকাশের সমস্ত অধিবাসীদেরকে যমীনে অবতীর্ণ হওয়ার নির্দেশ প্রদান করবেন। এ সময় সমস্ত ফেরেশতা যমীনের উপর একত্রিত হবে। এইভাবে আল্লাহ্‌ পাক দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাকে যমীনে অবতরণের নির্দেশ প্রদান করবেন । যারা পরোয়ারদিগারের নির্দেশ অবনত মস্তকে মান্য করে সারিবদ্ধভাবে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকবে। এই সময় পরোয়ারদিগারে আলা সেখানে অবতীর্ণ হবেন, তাদের বামদিকে জাহান্নাম অবস্থান করবে। এ সময় হাশরের ময়দানে কাতার ছাড়া আর কিছুই পরিদৃশ্যমান হবে না । আল্লাহ্র ফেরেশতারা সাত সারিতে দণ্ডায়মান হবেন । এই অবস্থার পর (অর্থাৎ হিসাব-নিকাশের পর) তারা আবার স্ব-স্ব স্থানে প্রত্যাগমন করবে। একে আল্লাহপাক তাঁর কালামে বিভিন্ন ভঙ্গীতে বর্ণনা করেছেন। যথা & ০ ৫&০ i, £2, অৰ্থাৎ ‘তোমার প্রতিপালক ও সারিবদ্ধভাবে ফেরেশতামণ্ডলী উপস্থিত হবে!” তঃপর আল্লাহ্‌ পাক আরো বলেন ৪ VS SA Ny stad SUE Sas GLE Sle Sl aly Gad iil RE অর্থাৎ ‘হে মানুষ ও জিন্‌ সম্পরদায়! যদি তোমাদের পক্ষে এটা সম্ভব হয় যে, তোমরা আল্লাহ্‌ পাকের আসমান ও যমীনের সীমানা অতিক্রম করে অন্য কোথাও যেতে সক্ষম, তবে তোমরা চলে যাও । কিন্তু তোমরা যেখানেই যাবে তা আল্লাহ্‌ পাকের সুলতানাতের অধীনস্থ অবশ্যই হবে ৷’ অতঃপর আরো আল্লাহ্‌র বাণী ৪ EL CL ULI aly Sa Gh OL Sy ‘এবং যেদিন আকাশ বিদীর্ণ হবে, সেদিন এটা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ফেরেশতারা তার চতুদ্দিকে. সারিবদ্ধভাবে দণপ্তায়মান হবে’ । আবু কুরাইব...... হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন $ ‘কিয়ামতের দিন মানুষেরা একই অবস্থায় সত্তর বৎসর যাবত দণ্ডায়মান অবস্থায় থাকবে । এমতাবস্থায় তাদের কোন Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।