তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ফাজর ১৮৫ আলী..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ELE a3 ok 11 এই আয়াতে বর্ণিত (& (5 শব্দের অর্থ অত্যধিক ভূকম্পন, যার ফলে যমীন বালুকাময় হয়ে যাবে। ইউনুস...... হারমালাহ ইব্‌ন ইম্রান হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। অতঃপর আল্লাহ পাকের কালাম £ ৫০০ 1০/, 45,12, ‘এবং যখন তোমার প্রতিপালক ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবেন’ ৷ এখানে আল্লাহ তা'আলা তার হাবীবকে সম্বোধন করে বলছেন $ হে মুহম্মদ (সা)! তোমার প্রতিপালক ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ হাশরের ময়দানে উপস্থিত হবেন। ইব্‌ন বাশার...... হযৱত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন যমীনকে দৈৰ্ঘে-প্রস্থে লম্বা-চওড়া করা হবে এবং জিন্ন-ইন্‌সানসহ সমস্ত. সৃষ্টজীবকে সেখানে একত্রিত করা হবে। অতঃপর যখন কিয়ামত সংঘটিত হবে, তখন পৃথিবীর উপরস্থ আসমান (প্রথম আকাশ) ধ্বংস করে এর অধিবাসিদেরকে দুনিয়ার যমীনে একত্রিত করা হবে । দুনিয়ার সমস্ত জিন্ন ও ইনসানের কয়েক গুণ অধিক সংখ্যক অধিবাসী হবে প্রথম আসমানের বাসিন্দারা । প্রথম আকাশের অধিবাসীরা যখন যমীনের উপর অবতীর্ণ হতে থাকবে, তখন তাদের সংখ্যাধিক্য দর্শন করে যমীনের অধিবাসীরা আতংকিত হয়ে পড়বে এবং তাদেরকে জিজ্ঞেস করবে- আমাদের প্রতিপালক কি তোমাদের মধ্যে আছেন? এতদশ্রবণে তারা ভীত-সন্তরন্ত হয়ে বলবে, ‘পরম পবিত্র আমাদের রব আমাদের সাথে নন, তিনি পরে আগমন করবেন’ । অতঃপর দ্বিতীয় আকাশের অধিবাসীরা যমীনে অবতরণ করতে থাকবে । যাদের সংখ্যা প্রথম আকাশের অধিবাসী ও দুনিয়ার সমস্ত জিন্-ইনসানের সংখ্যার কয়েক গুণ অধিক হবে। এরা যখন যমীনে অবতীর্ণ হবে, তখন তাদের সংখ্যাধিক্য দর্শনে যমীনবাসীরা হতচকিত হয়ে পড়বে এবং তাদেরকে জিজ্ঞেস করবে ‘তোমাদের সাথে কি আমাদের প্রতিপালক আছেন’? এতদশ্রবণে তারা ভীত-চকিত হয়ে বলবে, ‘পরম পবিত্র রব আমাদের সাথে নন, তিনি পরে আগমন করবেন’ এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আসমানের সমস্ত অধিবাসী ক্রমান্বয়ে যমীনের উপর অবতীর্ণ হতে থাকবে এবং তাদের সকলের নিকট একই ধরনের প্রশ্ন করা হবে এবং সকলে একই প্রকার জবাব দান করবে। এইভাবে সপ্তম আসমানের অধিবাসীরাও যমীনে অবতরণ করতে থাকবে৷ যাদের সংখ্যা পূর্ববর্তী সমস্ত অমানের অধিবাসীর সংখ্যা ও জিরন-ইনসানের সংখ্যার কয়েক গুণ হরে। এদের সাথে আল্লাহ্‌ রাববুল আলামীনও আগমন করবেন এবং সমস্ত জিনন-ইনসান ও ফেরেশতারা এই সময় মহাপ্রভুর সম্মুখে কাতারবন্দী হয়ে অবনত মস্তকে দণ্ডায়মান হবে। অতঃপর একজন আহবানকারী বলতে থাকবে, “যারা দুনিয়াতে সর্বাবস্থায় আল্লাহ পাকের নামের জপনা করতে তারা কোথায়? তোমরা জান্নাতে গমন কর !’ এতদশ্রবণে বিরাট একদল লোক জান্নাতে গমন করবে। অতঃপর আহবানকারী দ্বিতীয়বার বলবে ‘যারা দুনিয়াতে আল্লাহ্‌ পাকের ইবাদতের জন্য আরামকে হারাম করে তাদের 'পার্শ্বদেশসমূহকে বিছানা হতে দূরে রাখতে এবং ভীত-সন্তরস্ত ও আশান্বিত অবস্থায় তাদের প্রভুকে আহবান করতে এবং তাদের রিযক হতে আল্লাহর পথে খরচ করতে’ তোমরা. বেহেশতে প্রবেশ কর । এতদশ্রবণে আর একদল লোক জান্নাতে প্রবেশ করবে। অতঃপর উক্ত আহবানকারী তৃতীয়বার এরূপ বলতে থাকবে যে, ‘এ সমস্ত ব্যক্তি কোথায় যাদেরকে দুনিয়ার ব্যবসা-বাণিজ্য ও কায়-কারবার আল্লাহ্র যিকির হতে বিরত রাখতে পারে নাই । যারা নামায প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত প্রদান করছে এবং এ দিবসকে ভয় করেছে, যেদিন অস্তর ও চক্ষুসমূহ ভয়ে বিহবল হয়ে পড়বে । তোমরা বেহেশতে প্রবিষ্ট হও ৷’ এতদশ্রবণে আরো একদল লোক খাড়া হবে ও জান্নাতে প্রবেশ করবে। তাবারী ২৪ Www.waytojannah.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।