Contents ১৮৪ তাফসীরে তাবারী (আমপারা) ২০. এবং তোমরা ধন-সম্পদকে অত্যন্ত ভালবাস । ২১. কখনও নয়, বরং যেদিন পৃথিবীকে চূর্ণ-বিচূর্ণ করা হবে ২২. এবং তোমার প্রতিপালক ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবেন, ২৩. সেদিন জাহান্নামকে সর্ব সমক্ষে উপস্থিত করা হবে সে দিন মানুষ স্মরণ করতে থাকবে; কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? তাফসীর আল্লাহ রাব্বুল আলামীন আল্লাহদ্রোহী কাফিরদের অত্যাধিক ধনলিন্সার কথা উল্লেখ করে বলছেন, তোমরা ধন-সম্পদকে অত্যন্ত ভালবাস; অর্থাৎ জায়েয-নাজায়েয বা হালাল ও হারামের কোন চিন্তা তোমাদের নাই । যেভাবে ও যে কোন পন্থায় তোমরা ধন-সম্পত্তি করায়ত্ব করতে পার, নির্বিচারে তাই তোমরা করে বস । এরূপ করতে তোমাদের মনে কোনরূপ দ্বিধা বা সংকোচ জাগে না । উপরস্তু তোমরা যতই ধন-সম্পদের মালিক হওনা কেন, তোমাদের আরো অধিক পাওয়ার লোভ ও লালসার আগুন নির্বাপিত হয় না। তাদের এই অধিক ধনলিক্সাকে তুলনা দেওয়ার জন্য গ্রন্থকার জাহিলিয়াতের যুগের অন্যতম কবি যুহায়রের একটি কবিতার পংক্তি উদ্ধৃতিস্বরূপ পেশ করেছেন । যথা ৪ | EA LA oe 29 laa Gs Ul sos Lbs অর্থাৎ ‘যখন আমরা পরিপূর্ণ কূপের নিকট অবতরণ করলাম; তখন সেখানেই স্থায়ীভাবে বসবাস করার জন্য তাবু ফেলার বন্দোবস্ত করলাম’ । কারণ অফুরন্ত পানির যেখানে ব্যবস্থা, সেখানে তাবু ফেলতে এবং স্থায়ীভাবে বসবাস করতে অসুবিধার কোনই কারণ নাই । আলী...... ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ তা'আলার বাণী $ CS JC Sr (২2 এই আয়াতে বৰ্ণিত = শব্দের অর্থ ৷, বা অত্যাধিক, খুব বেশি। মুহাম্মদ ইব্ন সা‘দ...... ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী $ CS Jl oss (2 এর অর্থ তোমরা অধিক ধন-সম্পদকে অতিশয় ভালবাস । মুহাম্মদ ইব্ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ (২42 1,১ এই আয়াতে বর্ণিত (2 শব্দের অর্থ , 5</। বা অধিক, অত্যধিক । বাশার ...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (2 ৩ U০ ১+ এই আয়াতে বর্ণিত (21 শব্দের অর্থ 1১,২ (১5 অর্থাৎ অতিশয় ভালবাসা । হুসায়ন...... যাহৃহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ১ (১ এর অর্থ, তারা অধিক ধন-সম্পদকে অত্যাধিক ভালবাসিত । ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী (42 ১ ০! ১/55, এর অর্থ ৪ তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালবাস । এর কারণ এই যে, তোমরা মনে করেছ, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তোমরা যা খুশি তাই করতে পার এবং এ ব্যাপারে তোমাদেরকে কোনই জিজ্ঞাসাবাদ করা হবে না। তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ যা বুঝাবার জন্য আল্লাহ পাক এখানে 4 বা কখনও নয় এই অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন। অতঃপর আল্লাহ্র বাণী (4; EOE TE 13 অৰ্থাৎ ‘যখন পৃথিবী চূৰ্ণ-বিচূ্ণ হয়ে যাবে’ । কিয়ামত যখন আরম্ভ হবে তখন অত্যাধিক ভু-কম্পনের ফলে যমীন বালুকাময় মরুভূমিতে পরিণত হবে। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।