Contents ১৮০ তাফসীরে তাবারী (আমপারা) মানুষের অবস্থা এরূপ যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন এবং তাকে সম্মান ও নিয়ামত প্রদান করেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। তাফসীর এখানে আল্লাহ্ রাববুল আলামীন নবী করীম (সা)-কে অবগত করানোর জন্য পূর্ববর্তী আল্লাহদ্রোহী কওম বা জাতির প্রতি তার প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের কথা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। কওমে আ'দ, সামূদ ও ফিরাউনকে তিনি তাদের পাপাচার, অত্যাচার ও অবিচারের প্রতিশোধ হিসেবে প্রবল বায়ু দ্বারা যমীনের বুকে ধ্সিয়ে ও সাগরে ডুবিয়ে নিশ্চিহ্ন করে দেন। যদিও. তৎকালীন পৃথিবীতে তারাই ছিল সবচেয়ে শক্তিশালী এবং শিক্ষা-দীক্ষা, জ্ঞানে-গুণে, শৌর্য-বীর্যে তাদের অনুরূপ আর কেউই ছিল না । কিন্তু তারা আল্লাহ্র যমীনে অত্যাচার আর অবিচারের স্টীাম রোলার চালানোর জন্য এবং পুনঃ পুনঃ বিপর্যয় সৃষ্টির জন্য আল্লাহূর তরফ হতে তাদের উপর আযাবের চাবুক বর্ষিত হয়েছিল । যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল । মুহাম্মদ ইব্ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী _/১০ ০, এর অর্থ, যা দ্বারা তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল, তা । ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ ০3০ L/ জe ০১ এর অর্থ অতঃপর তোমার প্রতিপালক ওদের উপর শাস্তির কশাঘাত হানলেন। | অতঃপর আল্লাহ্র বাণী £ ১০,1 ৬০; ৩! অর্থাৎ ‘নিশ্চয়ই তোমার প্রতিপালক খাটিতে প্রতীক্ষমান হয়ে আছেন ।’ এখানে আল্লাহ রাববুল আলামীন তার হাবীব হ্যরত মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলেছেন, হে নবী! পূর্বে যে সমস্ত আল্লাহদ্রোহী অত্যাচারী ও বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তির কথা বর্ণিত হয়েছে, তাদের গতিবিধি ও কার্যকলাপের উপর তোমার প্রতিপালক তীক্ষুদৃষ্টি রাখছেন। আল্লাহ পাকের এই তীক্ষুদৃষ্টি রাখাকে বুঝাবার জন্য ঘাঁটিতে প্রতীক্ষমান হয়ে বসার কথা বলা হয়েছে। এটা শব্দ কয়টি ইংগিতমূলক ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেন ৪ J০:,১এ].১] এর অর্থ; তিনি সবকিছু দেখেন এবং শোনেন। আলী..... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ পাকের কালাম £৪ 44, ১০,14] এই আয়াতে বৰ্ণিত ১/০ শব্দের অর্থ (৪22 ও (১ অর্থাৎ তিনি দেখেন ও শোনেন। কেউ কেউ বলেন, এখানে ০ শব্দের অর্থ গোপন খাটি, যেখানে অবস্থান করে আল্লাহ্ পাক আল্লাহদ্রোহী অত্যাচারী কাফিরদের অন্যায়-অ'পকর্মাদি পরিদর্শন করেন। ইব্ন হুমায়দ......যাহহাক হতে এই আয়াত সম্পর্কে এইরূপ অভিমত ব্যক্ত করেছেন যে, আল্লাহ রাব্বুল আলামীন কিয়ামতের দিন তার কুরসী জাহান্নামের উপর সংস্থাপন করার নির্দেশ দান করবেন। অতঃপর তিনি সেখান হতে স্বীয় ইযযত ও জালালের শপথ করে বলবেন, আজ কোনই অত্যাচারী যালিমকে জাহান্নাম হতে নিষ্কৃতি দেয়া হবে না । এটাই হলো ১০,২১ এর তাৎপর্য । হিকাম ইব্ন বাশার...... আমর ইব্ন কায়েস হতে বর্ণনা করেছেন, যিনি বলেছেন, ‘আমি জানতে পেরেছি যে, জাহান্নামের উপর তিনটি পুল আছে। একটি পুলের উপর হবে আমানত । যখন কেউ তা অতিক্রম করবে, তখন সে বলে দেবে, হে আমার প্রতিপালক! এই ব্যক্তি আমানতদার এবং এই ব্যক্তি খিয়ানতকারী । দ্বিতীয় পুলটির উপর হবে রেহেম বা আত্মীয়তা স্থাপনকারী, যখন কেউ তা অতিক্রম করবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক! এই ব্যক্তি আত্মীয়তা স্থাপনকারী এবং এই ব্যক্তি বিচ্ছিন্নকারী এবং সর্বশেষ পুলটির উপর হবেন রাব্বুল আলামীন স্বয়ং, যা ॥.০০].] এ, 51 এই আয়াতে উল্লেখ করা হয়েছে। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।