তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৮ তাফসীরে তাবারী (আমপারা) অতঃপর তিনি বলেন £ ‘আহ্‌কাব’ শব্দের প্রকৃত অর্থ সম্পর্কে কেউই অবগত নয়। অবশ্য এক হুক্বা সত্তর হাজার বৎসরের সমান, যার প্রতিটি দিন হবে হাজার বৎসরের সমতুল্য । খালিদ ইব্‌ন মাদান উক্ত আয়াত সম্পর্কে এই অভিমত ব্যক্ত করেছেন যে, আহলে কিবলাহ বা আল্লাহ তা'আলার প্রতি বিশ্বাসীদের জন্য এখানকার অবস্থান হবে খুবই সংক্ষিপ্ত ও সাময়িক ৷ আলী...... খালিদ ইব্ন মাদান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ‘তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে’ অথবা ‘তোমার প্রভু যতদিন ইচ্ছা করেন’ এটা একত্ববাদে বিশ্বাসী তাওহিদপস্থী ব্যক্তিদের সম্পর্কে বৰ্ণিত হয়েছে । অবশ্য যদি এখানে কেউ প্রশ্ন করে যে, তারা হলেন আবূ কাতাদাহ......ইব্‌ন আনাস (রা) হতে যে, সত্য হাদীস বর্ণনা করেছেন ‘আহ্‌কাব’ সম্পর্কে তা কি হবে ? এর জবাব এই যে, কাফিরদের জন্য এটা হবে চিরস্থায়ী এবং অনন্ত, যার কোন শেষ হবে না এবং চিরস্থায়ী শাস্তির মধ্যে তারা আবদ্ধ থাকবে। অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ ‘সেখানে তারা কোন ঠাণ্ডা ও পানোপযোগী জিনিসের স্বাদ আস্বাদন করবে না, বরং আস্বাদ গ্রহণ করবে কেবল ফুটন্ত পানি ও পুঁজের ৷” অতঃপর আহকাবের সময় সীমা অতিক্রান্ত হওয়ার পর, কাফিররা অন্যান্য বিভিন্ন প্রকার আযাবে পাকড়াও হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামীন স্বীয় কিতাবে ইরশাদ করেছেন ঃ নিশ্চয়ই আন্পাহদ্রোহী সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাস জাহান্নাম । সেখানে তারা পৌঁছবে এবং তা সত্যিই ঘৃণ্যতম আশ্রয়স্থল । সেখানে তারা ফুটন্ত পানি ও পুঁজের আস্বাদ গ্রহণ করবে এবং এই ধরনের আরো বিভিন্ন প্রকার কঠিনতম শাস্তি তারা ভোগ করতে থাকবে । মুহাম্মদ ইব্‌ন আবদুর রহীম আল-বারকী......আমর ইব্‌ন আবূ সালমা হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, আমি আবূ মুআেয আল-খুরাসানীকে আল্লাহ পাকের এই বাণী সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম যে, ‘সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে’ এর প্রকৃত ভাৎপর্য কি ? অতঃপর জবাবে তিনি মুকাতিল ইব্ন-হাইয়ান হতে বর্ণনা করেন যে, আল্লাহ পাকের এই বাণী যে, ‘অতঃপর আমি তোমাদের জন্য শুধু শাস্তিই বৃদ্ধি করব’ এর দ্বারা উপরোক্ত আয়াতের নির্দেশ মানসূখ বা রহিত হয়ে গিয়েছে। অবশ্য কেউ কেউ বলেন, এটা ঠিক নয়। কেননা আল্লাহ পাকের কালাম যে ‘তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে’ এটা একটা সংবাদ এবং এই ধরনের সংবাদ রহিত হওয়ার প্রশ্ন অবান্তর । কেননা প্রকৃতপক্ষে আদেশ বা নিষেধ সূচক কোন নির্দেশই কেবল রহিত হতে পারে। অতঃপর আল্লাহ তা'আলার বাণী যে, ‘সেখানে তারা কোন ঠাণ্ডা ও পানোপযোগী জিনিসের স্বাদ আস্বাদন করবে না’ এর অর্থ এই যে, জাহান্নামের কঠিন শাস্তি হতে সামান্যতম নিষ্কৃতিও তারা পাবে না, বরং তারা যা খাবে এবং পান করবে, তা ঠাণ্ডা ও পানোপযোগী হবে না, ফুটন্ত পানি ও ক্ষতের ক্ষরণ বা পুঁজ ছাড়া আর কিছুই তাদেরকে সরব্রাহ করা হবে না। অবশ্য আরব ভাষাভাষীদের কেউ কেউ ১, বা ঠাণ্ডা শব্দের অর্থ ১,- বা নিদ্রা হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ তারা সেখানে নিদ্রা ও পানোপযোগী কোন জিনিসের স্বাদ আস্বাদন করবে না । দলীল স্বরূপ তারা একটি কবিতার চরণ উৎকীর্ণ করেছেন, যেখানে ১, বা ঠাণ্ডা শব্দের অর্থ ০১5 বা তন্দ্রা এবং $5 বা নিদ্রা গ্রহণ করা হয়েছে। ইব্ন হুমায়দ......রবী* হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ঃ£ ‘সেখানে তারা কোন ঠাণ্ডা ও পানোপযোগী জিনিসের স্বাদ গ্রহণ করবে না; বরং স্বাদ গ্রহণ করবে কেবল ফুটন্ত পানি ও পুঁজের ৷’ এখানে জাহান্নামীদের জন্য পানীয় হিসেবে ফুটন্ত পানি ছাড়া সর্বপ্রকার পানীয় দ্রব্যের নিষিদ্ধতা স্পষ্ট প্রতীয়মান এবং ১, বা ঠাণ্ডা শব্দের দ্বারা তাদের আহার্য পুঁজ, রক্ত বা পুঁজ মিশ্রিত রক্ত বই কিছুই নয়, এটা উল্লেখ করা হয়েছে। অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ ‘তারা আস্বাদ গ্রহণ করবে কেবল ফুটন্ত পানি ও পুঁজের; তার অর্থ এই যে, জাহান্নামীরা সেখানে কোন ঠাণ্ডা বা পান করার উপযোগী কোন জিনিসের স্বাদ গ্রহণ করবে না, বরং স্বাদ গ্রহণ Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।