তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নাবা ১৭ অতঃপর _51 শব্দটি, এটি _5=-এর বহুবচন শব্দ এবং 1: 5= একবচন শব্দের বহুবচন হলো _5=, কাজেই ৬১1 শব্দটি { ॥+এ!! = বা বন্ুবচনের বহুবচন সূচক শব্দ ৷ | অতঃপর মুফাসসিরগণ ‘হকব্্‌'-এর সময়সীমা সম্পর্কে মতভেদ করেছেন। এদের কারও কারও মতে এক হুক্বা তিনশত বৎসরের সমান । ইম্রান ইব্‌ন মূসা আল-কাযযায......বাশার ইব্‌ন কা'ব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে’, এর অর্থ আমি এটা জানতে পেরেছি যে, এক হুক্বা সমান তিনশত বৎসর, এর প্রতিটি বৎসর হবে ৩৬০ দিনের এবং প্রত্যেক দিন হবে এক হাজার বৎসরের সমান। ইব্ন হুমায়দ...... সালিম ইব্‌ন আবুল জা‘দ হতে বর্ণনা করেছেন যে, হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) হিলাল হিজরীকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাবে ‘হুক্বা’ সম্পর্কে তোমরা কি পেয়েছ ? তদুত্তরে তিনি বলেন, আমরা পেয়েছি ৮০ বছরে এক হুক্বা হয়; যার প্রতিটি বৎসর হয় ১২ মাসে, আর প্রতিটি মাস হয় ৩০ দিনে এবং প্রতিটি দিন হয় হাজার বৎসরের সমতুল্য । তামিম ইব্‌ন মুন্তাসার......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, এক হুক্বা ৮০ বৎসরের সমান, যার প্রতিটি বৎসর হয় ৩৬০ দিনে এবং প্রতিটি দিন হয় এক সহস্র বৎসরের সমতুল্য । আবু কুরায়ব......সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। এখানে এক হুকবা সমান ৮০ বৎসর, যার এক বৎসর হবে ৩৬০ দিনে এবং দিন হবে এক বৎসর বা এক হাজার বৎসরের সমান । এ ব্যাপারে ইমাম তাবারী সন্দেহ প্রকাশ করেছেন। বাশার........হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী, ‘তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে’ এর তাৎপর্য এই যে, তারা অনন্তকাল ধরে সেখানে অবস্থান করবে। যখনই এক! হুক্বা শেষ হয়ে যাবে, তখনই দ্বিতীয় হুক্বার শুরু হবে। তিনি আরও বলেছেন যে এক হুক্বা হবে ৮০ বৎসরের সমান । ইব্‌ন আবদুল আ'‘লা......হযরত আবূ কাতাদাহ্‌ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা‘আলাব বাণী ॥ ‘আহকাবা’ বা যুগ যুগ ধরে এর অর্থ আমার জানামতে এই যে, এক হুক্বা আখিরাতের বর্ষ গণনার হিসেবে ৮০. বৎসরের সমতুল্য । ইব্ন হুমায়দ......রবী“ ইব্‌ন আনাস হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ঃ ‘তারা সেখানে যুগ যুগ ধরবে অবস্থান করবে’ ৷ প্রকৃতপক্ষে এর সঠিক হিসাব আল্লাহ রাববুল আলামীন ছাড়া আর কেউই পরিজ্ঞাত নয় । কিন্তু এ হুক্বা ৮০ বছরের সমান, যার এক বছর হবে ৩৬০ দিনে এবং এক দিন হবে এক সহস্র বৎসরের সমতুল্য । অবশ্য কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে, এক হুক্বা চল্লিশ হাজার বৎসরের সমান৷ ইব্ন আবদুর রহীম আল-বারকী......সালিম হতে বর্ণনা করেছেন যে, তিনি হযরত হাসান (রা)-কে আল্লার তা'আলার এ বাণী সম্পর্কে যে, ‘তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে’ জিজ্ঞেস করলে, জবাবে তিনি বলেন, আহকাব্‌ শব্দের দ্বারা অনন্তকাল দোযখে অবস্থান ছাড়া আর কিছুই বুঝা যায় না। অবশ্য তিনি এ কথাও উল্লেধি করেছেন যে, এক হুক্বা সত্তর হাজার বৎসরের সমান, যার প্রতিটি দিন তোমাদের এই দুনিয়ার দিনের গণৰ্ধী অনুযায়ী সত্তর হাজার বৎসরের অনুরূপ ৷ আমর ইব্‌ন আবদুল হামিদ আমালি......হযরত হাসান (র) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম আল্লাহদ্রোহীদের সম্পর্কে যে ‘তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে ৷’ তাবারী-_৩ Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।