Contents ১৫৮ তাফসীরে তাবারী (আমপারা) মুহাম্মদ ইব্ন মুসারনা......হিশাম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 £১5 ০ ণেঁট! ১5 এর অর্থ হলো যে ব্যক্তির আমল পবিত্র, সে মুক্তিপ্রাপ্ত হয়েছে। ইব্ন আবদুল আ'লা...... A COANE = GE হলো যে ব্যক্তি আল্লাহ-ভীতি সহকারে ভালকাজ করেছে, সে কল্যাণ ও মুক্তি লাভ করেছেন। সা'দ ইব্ন আবদুল্লাহ ইব্ন হাকাম........ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ 545554 1% এই আয়াতের অর্থ হলো যে ব্যক্তি কালেমা | 1 019 পাঠ করল, li on কল্যাণপ্রাপ্ত হলো। কেউ কেউ বলেন, এর অর্থ যে ব্যক্তি তার মালের যাকাত প্রদান করল, সে মুক্তি ও কল্যাণ লাভ করল । K ইব্ন হুমায়দ......আবুল আহওয়াস হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 45,5০ 431 3 এর অর্থ $ যে শিরক ও কুফরী হতে তওবা করে ঈমান এনে পবিত্র হলো, সে কল্যাণ ও মুক্তির অধিকারী হলো । মুহাম্মদ ইব্ন আমারা...... আবুল আহ্ওয়াস হতে বৰ্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ $55 ১০ | ১3 এই আয়াতে বর্ণিত ,£,5 শব্দের অর্থ কুফর ও শিরক হতে তওবা করে ঈমান গ্রহণ, খারাপ চরিত্র পরিত্যাগ করে ভাল চরিত্র গ্রহণ এবং ঈমান বিরোধী আমল পরিত্যাগ করে নেক আমল করা। মুহাম্মদ ইব্ন আমারা ভিন্ন সূত্রে......আবূল আহ্ওয়াস হতে বর্ণনা করেছেন যে, যখন তোমাদের কারো নিকট কোন ব্যক্তি কোন প্রশ্ন নিয়ে আগমন করে, তখন তাকে নামায পড়ার নির্দেশ দেওয়ার পূর্বে পবিত্রতা অর্জনের নির্দেশ প্রদান করবে। কেননা আল্লাহ্ তা'আলা বর্ণনা করেছেন 8 8 8 Al 859 853 ০ ll ১ অর্থাৎ ‘নিশ্চয়ই সেই ব্যক্তি সফলতা লাভ করবে যে, পবিত্র এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায আদায় করে।’ এখানে নামায আদায়ের পূর্বে পবিত্রতা অর্জন করার কথা বলা হয়েছে। বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ PE অর্থ ৪ যে ব্যক্তি তার মালকে পবিত্র করেছে এবং স্রষ্টার সত্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে, সে সফলতা অর্জন করেছে। কেউ কেউ বলেন ৪ $5 শব্দের অর্থ সাদৃকাতুল ফিত্র। আমর ইব্ন আবদুল হামিদ......আবূ খাল্ফা হতে বর্ণনা করেছেন যে, একদা আমি আবুল আলিয়ার নিকট উপস্থিত হলে তিনি আমাকে বলেন, আগামীকাল যখন তুমি ঈদের জামাতে যাবে, তখন আমার সংগে যাবে। অতঃপর আমি তার সাথে গমনকালে তিনি আমাকে জিজ্ঞেসে করলেন, তুমি কিছু পানাহার করেছ কি? তদুত্তরে আমি বললাম হ্যা, করেছি। অতঃপর তিনি এই আয়াত £$ ERNE EEE তিলাওয়াত করে বললেন ঃ নিশ্চয়ই মদীনাবাসীরা পানি পান করানোর চেয়ে উত্তম সাদ্কা হিসেবে অন্য কিছুকে গণ্য করতেন না । অর্থাৎ তারা পানি পান করানোকে পবিত্রতা অর্জনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করতেন। | অতঃপর আল্লাহ্র বাণী £ 1.০%, 2! ১43, এবং সে তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায আদায় করে। এখানে আল্লাহ্র নাম স্মরণ অর্থ দিল হতে আল্লাহ্র নাম স্মরণ করা এবং মুখে আল্লাহ্র নাম উচ্চারণ করা । এই উভয় পদ্থায় আল্লাহ্র নাম স্মরণ করাকেই যিকরুল্লাহ বা আল্লাহ্র যিকর বলা হয়। আলী...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, , ০৯:১, | 459 এর অর্থ একান্ত এবং একনিষ্ঠভাবে আল্লাহ্র নামের যিকর করা । অর্থাৎ আল্লাহ্গতপ্রাণ হওয়া এবং সর্বক্ষণ দিল ও মুখে তার স্মরণ করা । অতঃপর ,.$ অর্থাৎ সে নামায আদায় করে। এখানের পাচ ওয়াক্ত নামায আদায়ের প্রতি ইংগিত করা হয়েছে। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।