Contents সূরা বুরুজ ১৩৭ হিংস জন্তুর দিকে নিক্ষেপ করল যে, হে আল্লাহ! যদি যাদুকরের যাদু হতে পাদ্রীর সংগ আমার জন্য উত্তম হয়, তবে এই পাথরের আখাতে হিংস্র জন্তুটি নিপাত কর । এই বলে পাথর নিক্ষেপ করার সাথে সাথেই প্রাণীটি ধ্বংস হলো । তখন সমবেত লোকজন যুবকের আশ্চর্য শক্তি দর্শনে মুগ্ধ হলো । অতঃপর যুবকটি যখন পাদ্রীর নিকট উপস্থিত হলো। তখন তিনি তাকে বললেন, তুমি উত্তম শক্তির অধিকারী হয়েছ, এজন্য হয়ত তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তবে সাবধান! এই সময়ে আমার নাম প্রকাশ করো না। এ ছাড়া যুবকটি এরূপ আশ্চর্য শক্তির অধিকারীও হলো যে, জন্মান্ধকে চক্ষুম্মান করতে পারত, কুষ্ঠ ব্যধিকে সারাতে সক্ষম ছিল, সাধারণ রোগ-পীড়ার তো কোন কথাই নাই । এ সময় বাদশাহের এক উষীর অন্ধ হয়ে যান। তিনি লোক মারফত যুবকের আশ্চর্য শক্তির খবর জানতে পেরে বহু মূল্যবান উপঢৌকন সহ যুবকের নিকট উপস্থিত হয়ে রোগমুক্তির জন্য আবেদন করেন। তখন যুবকটি বলে, রোগমুক্তি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামীন, আমি কোন হেকিম বা ডাক্তার নই । তবে আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, তবে আপনার রোগমুক্তির জন্য আমি দু'আ করতে পারি । উষীর এতে রাষযী হয়ে ঈমান আনলেন এবং যুবকের দু‘আর সাথে সাথেই তিনি তার হারান দৃষ্টিশক্তি ফিরে পেলেন । দৃষ্টিশক্তি ফিরে পেয়ে উধীর আগের মত আবার যখন বাদশাহের দরবারে গিয়ে উপস্থিত হলেন তখন বাদশাহ তাকে জিজ্ঞেস করল, তুমি কি অন্ধ হও নাই, কে তোমাকে রোগমুক্ত করল? জবাবে উষীর বললেন, হ্যা আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার রব্ব-ই আমার দৃষ্টিশক্তি ফিরে দিয়েছেন । এতদশ্রবণে বাদশাহ রাগাধ্বিত হয়ে বলল, আমি ছাড়া তোমার আর কোন প্রভু আছে নাকি? জবাবে তিনি বললেন, হ্যা, আমার এবং আপনার একমাত্র প্রভু হলেন আল্লাহ । এতে বাদশাহ ভীষণ ক্রুদ্ধ হয়ে তাকে শাস্তি প্রদান করতে লাগল এবং বলল, কে তোমাকে একথা শিক্ষা দিয়েছে, তার নাম বল। অগত্যা উষীর সেই যুবকের নাম প্রকাশ করলেন। তখন বাদশাহ যুবকটিকে তার দরবারে হাযির করে তাকে এঁ দীন পরিত্যাগ করতে বলল । যুবক সরাসরি তা প্রত্যাখ্যান করায় তার উপর শারীরিক নির্যাতন শুরু হলো এবং এক পর্যায়ে সে পাদ্রীর নাম প্রকাশ করে দিল । এতে বাদশাহ পাদ্রীকে তার দরবারে আনয়ন করে সত্য-দীন পরিত্যাগ করবার জন্য অনুরোধ করল । কিন্তু পাদ্রী তা প্রত্যাখ্যান করায় বাদশাহ তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করার নির্দেশ দিল। এভাবে পাদ্রীর জীবন নাশের পর বাদশাহ তার পুনঃ দৃষ্টিশক্তিপ্রাপ্ত উযীরকে সত্য দীন পরিত্যাগের নির্দেশ । কিন্তু উযীরও তা মানতে অস্বীকার করায় বাদশাহ তাকেও করাতদ্বারা দ্বিখণ্ডিত করার নির্দেশ প্রদান করে । অতঃপর বাদশাহ উক্ত যুবককে সত্য-দীন হতে ফিরে আসার জন্য নির্দেশ দেয়, অন্যথায় তাকেও হত্যা করার হুমকি প্রদান করে। তখন যুবকটি সরাসরি তা প্রত্যাখ্যান করলে বাদশাহ কয়েকজন লোকসহ যুবককে এক পাহাড়ের চূড়ায় প্রেরণ করে, উদ্দেশ্য সেখান হতে ফেলে দিয়ে যুবকের প্রাণনাশ করা । সেখানে পৌছানোর পর আল্লাহ্র গযবে পতিত হয়ে বাদশাহের লোকজন ধ্বংসপ্রাপ্ত হলো কিন্তু যুবকটি নিরাপদে পুনরায় বাদশাহের দরবারে গিয়ে উপস্থিত হলো । বাদশাহ যুবককে দেখে তার সাথীদের কথা জিজ্ঞেস করলে সে বলল, আল্লাহ পাক আমাকে তাদের হাত হতে রক্ষা করেছেন। অতঃপর বাদশাহ যুবককে হত্যা কারার জন্যে সমুদ্রে প্রেরণ করল, উদ্দেশ্য তাকে পানিতে ডুবিয়ে মারা ৷ কিন্তু এবারও বাদশাহের চক্রান্ত ব্যর্থ হলো এবং তার লোকজন পানিতে ডুবে মৃত্যুবরণ করলেও যুবকটি নিরাপদে আবার বাদশাহের দরবারে গিয়ে উপস্থিত হলো । বাদশাহ তাকে দেখে আশ্চর্যণ্িত হলো এবং বলল, তোমার সাথীরা কোথায়? জবাবে যুবকটি বলল, আল্লাহ পাক আমাকে তাদের হাত হতে রক্ষা করেছেন, তারা ধ্বংস হয়েছে। তখন বাদশাহ খুবই রাগান্বিত হয়ে বলল, আমি নিশ্চয়ই তোমাকে হত্যা করব । তখন যুবকটি তাকে বলল, আমি যেভাবে বলি, সেভাবে ছাড়া, আপনি কিছুত্তেই আমাকে হত্যা করতে পারবেন না । সত্যিই যদি আপনি আমাকে হত্যা-ই করতে চান, তবে জনতার উপস্থিতিতে £১০1 ০১1-১ ‘এই যুবকের রব্বের নামে’ বলে আমার উপর তীর নিক্ষেপ করুন, আমি মরে যাব। অবশেষ তাবারী-_-১৮ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।