Contents ১৩৬ তাফসীরে তাবারী (আমপারা) একজন মু'মিন ব্যক্তি তাদের নিকট এইরূপ প্রস্তাব পেশ করে যে, এর চেয়ে তোমাদের জন্য এটাই উত্তম যে, তোমরা এক গর্তে অগ্নিক্্ড প্রজ্ব্বলিত কর, অতঃপর মু’মিনদেরকে সেখানে উপস্থিত করে বল, যদি তোমরা আমাদের ধর্ম কবূল কর, তবে রক্ষা পাবে, অন্যথায় এই অগ়নিকুণ্ডে ভস্মীভূত হতে হবে। তারা তাই করল এবং বহু ংখ্যক মু’মিনকে সেই গর্তে নিক্ষেপ করে ভক্মীভূত করল । এই সময় একজন মুমিনাহ বৃদ্ধা আগুনে নিক্ষিপ্ত হতে ইতস্ততঃ করলে তার কোলের শিশু পুত্র তাকে সম্বোধন করে বলে যে, মাতা! আদৌ ইতস্তত না করে অতি সত্বর এ আগুনের গর্তে প্রবেশ করুন । আদতে তা আগুনের গর্ত নয়, বরং মু'মিনের জন্য জান্নাতের বাগিচা স্বরূপ ছিল। | ইব্ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম $ ES অর্থ হলো গর্ত করে যারা মু’মিনদেরকে আগুনে পুড়িয়ে মারত, তারা ধ্বং: হয়েছে। মুহাম্মদ ইব্ন সা‘দ......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ঃ (০! 55 Syl ols EU sy এই আয়াতে গর্তকর্তা, বলে যাদেরকে বুঝান হয়েছে, এরা ছিল বনী-ইসরাঈল সম্পৃদায়ের লোক । তারা তাদের আবাসভূমিতে একটি প্রকাণ্ড গর্ত করে সেখানে অগ়ননক্ণ্ড প্রজ্্বলিত করে। অতঃপর জোরপূর্বক তাদের মতবাদ গ্রহণ করানোর উদ্দেশ্যে বনু সংখ্য নারী-পুরুষকে সেখানে সমবেত করে এবং যারা তাদের ধর্মমত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাদেরকে এঁ অগ্নুগর্তে নিক্ষেপ করে এবং অন্যদেরকে মুক্তি প্রদান করে। সম্ভবত এই জঘন্য কাজ দানিয়াল ও তার সাংগপাংগদের দ্বারা সংঘটিত হয়েছিল। মুহাম্মদ ইব্ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১'৪১১১। 2:০ 055 অর্থাৎ গর্তকৰ্তারা ধ্বংস হয়েছে, এরা ছিল নাজরানের অধিবাসী তারা লোকদেরকে শাত্তি দেয়ার জন্য বড় বড় অগ়নিকুণ্ডের গর্ত সৃষ্টি করেছিল । হুসায়ন...... যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ১/১১ ০০ |= এই আয়াতে বর্ণিত গৰ্তকৰ্তারা ছিল বনী ইসরাঈল সম্পৃদায়ের লোক। এরা প্রকাণ্ড গর্তে অগ্নি প্রজ্্বলিত করে মু'মিন নারী-পুরুষদেরকে জোর পূর্বক ধর্মান্তরিত করার জন্য সকলকে তার নিকট একত্রিত করত এবং কুফরী গ্রহণ না করলে তাকে এ অগ্নিকুণ্ড নিক্ষেপ করত । মুহাম্মদ ইব্ন মুয়াম্মার......সুহায়ব হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন এক বাদশাহের নিকট এক যাদুকর থাকত । সে তার বৃদ্ধ বয়সে বাদশাহকে বলল, আমার নিকট হতে যাদু শিখে নেয়ার জন্য একজন প্রতিভাবান যুবককে নিযুক্ত করুন। বাদশাহ একন যুবককে নিযুক্ত করে দিল । সে প্রত্যহ যাদুকরের নিকট যাদু শিক্ষার জন্য যাতায়াত করত । বাদশাহ ও যাদুকরের বাড়ির মাঝখানে এক. পাদ্রীর আস্তানা ছিল । যুবকটি মাঝে মাঝে সেখানেও গমন করত এবং পাদ্রীর কথাবার্তা শুনত । পাদ্রীর গুণে মুগ্ধ হয়ে অবশেষে যুবকটি তার প্রতি ঈমান আনল । সে প্রত্যহ যাতায়াতের পথে কিছুক্ষণ পাদ্রীর আস্তানায় অবস্থান করত, ফলে যাদুকর ও বাদশাহ তার অহেতুক বিলম্বের কারণে মারধর করত । যুবকটি পাদ্রীর নিকট তা ব্যক্ত করলে, তিনি বলেন, তখন তুমি বলবে আমার পরিবারের লোকজনের কারণে আমার আসতে বিঘ্ন ও বিলম্ব হয়েছে। অপরপক্ষে তোমার পরিবারের লোকেরা যখন তোমার বিলম্বের কারণ সনম্পূর্কে জিজ্ঞেস করবে, তখন বলবে যাদুকরের ওখানে বিলম্ব হয়েছে। এইভাবে নির্বিবাদে কিছুদিন কাটার পর যুবকটি একদিন গৃহ হতে বের হয়ে দেখল বিরাট এক হিংস্র জন্তু পথিমধ্যে পথিকদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে। তখন যুবকটি মনে মনে ভাবল, আজ উপযুক্ত সময় উপস্থিত হয়েছে যাদুকরের যাদু সঠিক না পাদ্রীর দীন সঠিক, তা পরীক্ষা করার । অতঃপর সে হাতে একখণ্ড প্রস্তর নিয়ে এই বলে এ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।