তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২০ তাফসীরে তাবারী (আমপারা) মুহাম্মদ ইব্ন সাদ....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ Ca LK LU ll CAL Uhl LEY 420 এই আয়াতের অর্থ হলো প্রত্যেক মানুষ তার ভাল বা মন্দ যে আমলই হোক না কেন, অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাত করবে ৷. বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 804 4 ১ «35% ১১৫ 00, 51 এই আয়াতের অর্থ হলো হে বনী আঁদম! তোমাদের প্রচেষ্টা খুবই দুর্বল । অতএব তোমরা যতটুকু চেষ্টা ও পরিশ্রম করতে সক্ষম, তা একমাত্র আল্লাহ্র অনুসরণেই হওয়া উচিত। কেননা আল্লাহ্র কুদরত ও শক্তি ছাড়া কেউই কিছু করতে সক্ষম হয় না। ইব্‌ন আবদুল আ‘লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 43, ICS ২0,4 এই আয়াতের অর্থ হলো তুমি তোমার প্রতিপালকের নিকট পৌছানোর জন্য যে কৃদ্ধু সাধনা করে থাক । ইউনুস......ইবৃ্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ঃ UAE UL, ACLS UL এই আয়াতের অর্থ হলো SEL LS dl Yale অর্থাৎ তুমি তোমার প্রতিপালকের নিকট পৌছানোর জন্য যে আমল করে থাক । অতঃপর আল্লাহর কালাম ৪ «4:১০, 5 351 ১৯ 50 অর্থাৎ ‘যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে’, তার হিসাব-নিকাশ অত্যন্ত সহজভাবে গ্রহণ করা হবে। এমন হবে যে, আল্লাহ রাহমানুর রহীম তার আমলের প্রতি লক্ষ্য করে তার সমস্ত গুনাহ মার্জনা করে দেবেন এবং তার নেক আমলের দরুন অসীম নিয়ামত প্রদান করবেন । এটাই এই আয়াতের ব্যাখ্যা । অবশ্য আল্লাহ্‌র নবী (সা) এ সম্পর্কে বিভিন্ন হাদীসে যে মন্তব্য পেশ করেছেন, তাও উদ্ধৃত করা হলো । যথা ঃ ইব্ন ওয়াকী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, আমি নবী করীম (সা)-কে এইরূপ বলতে শুনেছি, ইয়া আল্লাহ! আপনি আমার হিসাব নিকাশ সহজভাবে গ্রহণ করুন । হযরত আয়েশা বলেন এতদশ্রবণে আমি তাকে প্রশ্ন করি, হে আল্লাহর রাসূল! সহজ হিসাব-নিকাশের অর্থ কি? জবাবে তিনি বলেন, যাদের গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তা মার্জনা করে দেবেন, তাদের হিসাব অত্যন্ত সহজ হবে। অপরপক্ষে যাদের হিসাব গ্রহণে কড়াকড়ি ও কঠোরতা অবলম্বন করা হবে, তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। ইয়াকুব......হযরত আয়েশা (রা) হতে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে কোন কোন নামাযের সময় এরূপ বলতে শুনেছি যে, হে আল্লাহ ! আমার হিসাব-নিকাশ সহজ করুন । অতঃপর তিনি গৃহে আসার পর জিজ্ঞেস করি, ইয়া রাসূলাল্লাহ! সহজ হিসাব-নিকাশ এর অর্থ কি? জবাবে তিনি বলেন, কিয়ামতের দিন গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তজ্জন্য পাকড়াও করবেন না; বরং মার্জনা করে দেবেন, এটাই সহজ হিসাব। হে আয়েশা! জেনে রাখ, সেদিন যে ব্যক্তির হিসাব গ্রহণে কড়াকড়ি ও কঠোরতা অবলম্বন করা হবে, সে ধ্বংস হবে। নাসর ইব্‌ন আলী আল-জাহযামী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, যে ব্যক্তির হিসাব সহজভাবে গৃহীত হবে, সে শাস্তিপ্রাপ্ত হবে এবং যার হিসাব-নিকাশে কড়াকড়ি করা হবে, সে শাস্তিপ্রাপ্ত হবে। হপর তিনি আরো বলেন, সহজ হিসাব তাই যে, গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক মেহেরবানী করে মার্জনা করে দেবেন। ইব্ন বাশার......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, কিয়ামতের দিন যে ব্যক্তির হিসাব-নিকাশে কঠোরতা ও কড়াকড়ি করা হবে, সে ব্যক্তি শাস্তিপ্রাপ্ত হবে। হযরত আয়েশা (রা) বলেন, Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।