তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ٣٤٤
📝 نص 📖 PDF

Contents সূরা নাবা | y ১১ তাফসীর উপরোক্ত আয়াতে করীমায় আল্লাহ রাববুল আলামীন মক্কার কাফিরদেরকে স্বীয় অসীম কুদরতের কথা স্মরণ করে দিয়েছেন, যা মিথ্যা প্রতিপন্ন করার কারণে মৃত্যুর পর তারা বিভিন্ন প্রকার কঠিন আযাবে নিপতিত হবে। তাই জিজ্ঞাসার সুরে তিনি বলেন, আমি কি যমীনকে তোমাদের জন্য বিছানা ও শয্যা স্বরূপ বানাই নি ? যেখানে তোমরা আরামের সাথে বসবাস করবে? ইব্ন হুমায়দ...... হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ‘আমি কি যমীনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করি নাই’ । এর প্রকৃত অর্থ বিস্তৃত ও প্রশস্ত করা । আর 'আমি কি পাহাড়-পর্বতসমূহকে কীলক স্বরূপ করি নাই’-যেখানে তোমরা শান্তি ও স্বপ্তির সাথে বসবাস করবে? আর আমিষ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি- এর অর্থ হলো পুরুষ ও স্ত্রীরূপে আমার মহান উদ্দেশ্য ও সৃষ্টি কৌশল প্রদর্শনের জন্য এরূপ করেছি । আমি নিদ্রাকে তোমাদের বিশ্রামের জন্য অর্থাৎ আরামের জন্য সৃষ্টি করেছি। এ সময় তোমরা মৃতবৎ থাক এবং তোমাদের রূহগুলি তোমাদের জড়দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যায় । আমিই রাত্রিকে আবরণা স্বরূপ সৃষ্টি করেছি-অর্থাৎ রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছি । উদ্দেশ্য, আলোর ঝলকানী হতে সুরক্ষিত থেকে অড়ি সক্ষম হবে । যেমন কোন কবির ভাষায় ৪ ‘অতঃপর যখন রাত্রিকে পরিধান করলাম অর্থাৎ রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হলো এবং তার অমানিশা গোষ্ঠী সৃষ্টিকে গ্রাস করল; তখন সবই অদৃশ্য হয়ে গেল !' ইব্ন হুমায়দ......কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ‘আমি রাত্রিকে তোমার্দের জন্য আবরণ স্বরূপ করেছি’ এর প্রকৃত অর্থ শান্তির উপকরণ স্বরূপ করেছি এবং দিবসকে আমি তোমাদের জৰ্য জীবিকার্জনের সময় স্বরূপ সৃষ্টি করেছি । যাতে প্রচুর আলো ও ওজ্জ্বল্যের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় জীবন সামগ্রী যোগাড় করতে সক্ষম হও । মুহম্মদ ইব্‌ন উমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ‘আমি দিবসকে তোমাদের জন্য জীবিকার্জনের সময় স্বরূপ করে দিয়েছি’ যার অর্থ আল্লাহ্‌র অনুগ্রহ অনুসন্ধানের জন্য এরূপ করা হয়েছে। দের (১০) 6 C6955 0১৮) 6 BEL SH CS ov) 5 70 ৩০৮৪ ১২. আমি তোমাদের উপর সাতটি সুদৃঢ় আকাশ সংস্থাপিত করেছি ১৩. এবং একটি প্রোজ্ববল দীপ বানিয়েছি । ১৪. এবং আমি জলধর থেকে প্রচুর পরিমাণে বারিপাত করি । তাফসীর আল্লাহ তা'আলার বাণী ঃ আমি তোমাদের উপর বানিয়েছি অর্থাৎ আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছি। আরবের প্রচলিত নিয়মে ঘরের ছাদকে তারা মূল ভিত্তি হিসেবে মনে করত । যেহেতু আকাশ-যমীনের জন্য ছাদ স্বরূপ, (সে জন্য আল্লাহ-রাববুল আলামীন আরববাসীদের সহজে বুঝার জন্য (১,5, (বানায়না)। শব্দ ব্যবহার করেছেন, মার Wwww.waytojannah.com

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.