তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মুতাফফিফীন ১০৩ UO By e955) Or) OES I HS ELIGCI OY) OOXERIBE LC C2505 HH 05 OWI ১২. আর একে মিথ্যা প্রতিপন্ন এমন লোকেরাই করে থাকে, যারা সীমালংঘনকারী, পাপী । ১৩. যখন তার নিকট আমার আয়াতগুলি তিলাওয়াত রুরা হয়, তখন বলে, এগ্ডলো তো আগের কালের লোকদের কাহিনী । ১৪. কখনও এরূপ নয়, বরং তাদের অস্তঃকরণসমূহে তাদের কর্মদোষে মরিচা জমে গেছে। তাফসীর এখানে আল্লাহ পাক সীমা লংঘনকারী মিথ্যাচারী পাপী হিসেবে এঁ সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করেছেন, যারা কিয়ামতের দিবসের হিসাব-নিকাশ ও পুনরুথানকে অস্বীকার ও মিথ্যা প্রতিপন্বকারী ৷ বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লার বাণী ১০ ১ ০২ $১১ ৬৮:3৫; ১2511 এখানে যারা কিয়ামতকে অস্বীকারকারী, তাদের সম্পর্কে আল্লাহ পাক পরবর্তা আয়াতে বলেন ৪ pl ০ 4% 45 ০35 55 অৰ্থাৎ যারা কিয়ামতকে অস্বীকার করে তারা পাপিষ্ঠ সীমালংঘনকারী বৈ আর কিছুই নয়। এখানে ,'.1 শব্দের অর্থ হলো প্রতিপালকের নির্দেশ অমান্যকারী । যখন তাদের সামনে আল্লাহ তা'আলার প্রদত্ত নিদর্শনাবলী তার হাবীব ও রাসূল (সা) পেশ করেন, তখন তারা ' ঠাট্টা-বিদ্পের সুরে বলতে থাকে যে, এ তো পুরাকালের উপকথা । অতঃপর আল্লাহর বাণী ৪:৫, = ১/১ 5 3 অর্থাৎ ‘তাদের এই উক্তি আদৌ সত্য নয়, বরং তাদের এইরূপ বলার কারণ এই যে, অত্যধিক পাপের কারণে তাদের হৃদয়ে মরিচা জমে গেছে।’ তাই সত্য ও হিদায়াত গ্রহণ করার ক্ষমতা তাদের আর নাই । এটাই মুফাসসিরগণের অভিমত । এ ছাড়া নবী করীম (সা) হতেও এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন হাদীস বর্ণিত আছে। যথা ঃ আবু কুরাইব......হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, যখন কোন বান্দা অন্যায় কাজ করে, তখন তার হৃদয়ের উপর একটি কাল দাগ পড়ে । যদি সে তৎক্ষণাৎ তা হতে তওবা করে, তবে দাগটি নিশ্চিহ্ন হয়ে যায় । আর বারবার যদি অন্যায় কাজ সংঘটিত হতেই থাকে, তখন পাপের কালিমা গোটা হৃদয়কে আচ্ছন্ন করে ফেলে। আর এটাই হলো মরিচা, যে সম্পর্কে আল্লাহ বলেন $ ১+ Le চ 1) LS ১+ 1,52 অৰ্থাৎ তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়েছে। মুহম্মদ ইব্‌ন বাশার......নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, যখন কোন মু'মিন বান্দা কোন গুনাহের কাজে লিপ্ত হয়, তখন তার স্বচ্ছ হৃদয়ে একটি কাল দাগ পড়ে, যদি সে সাথে সাথেই তওবা ও ইস্তিগফার করে, তবে এ পাপের কালিমা বিলুপ্ত হয়ে যায়। অন্যথায় তা বৃদ্ধি পেতে পেতে সমস্ত হৃদয়কে সমাচ্ছন্ন করে ফেলে। এটাই হলো মরিচা, যে সম্পর্কে আল্লাহ পাক বলেন 8 ৮১ $5L4L pes = ৩1১ 3 3 অর্থাৎ কখনও এরূপ নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে। আলী ইব্ন সাহল......হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, যখন বান্দা কোন অন্যায়-অপরাধ করে, তখন তার হৃদয়ে একটি কাল দাগ পড়ে । যদি সে সাথে সাথে তওবা করে, তবে এ দাগ পরিষ্কার হয়ে যায়। অন্যথায় তা বৃদ্ধি পেতে পেতে সমস্ত হৃদয়কে সমাচ্ছন্ন করে ফেলে । এই সম্পর্কেই আল্লাহ-তা'আলার এই ঘোষণা 8 LC esl se LD IL Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।