Contents ১০২ তাফসীরে তাবারী (আমপারা) অবশ্য কোন কোন আরবের সিজ্জীন সম্পর্কে অভিমত এই যে, তা একটি বিরাট প্রস্তর খণ্ড, যা সপ্তস্তর যমীনের নীচে সংরক্ষিত আছে এবং সেখানে দণ্ডযোগ্য লোকদের আমলনামা লিখিত হয়ে থাকে। ইব্ন ওয়াকী......হযরত বারা (রা) হতে বর্ণনা করেছেন যে, এ হলো যমীনের সর্বশেষ স্তর । আবু কুরাইব,......হযরত বারা (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, যখন কোন পাপী ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন ফেরেশতারা তার আত্মাকে নিয়ে প্রথমে উর্ধ্বগামী হতে থাকে। এই সময় অন্যান্য ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে, এই খবীস রূহটি কোন্ ব্যক্তির? জবাবে ফেরেশতারা এঁ ব্যক্তির নাম ও দুনিয়ার পরিচয় পেশ করতে থাকে । এমতাবস্থায় তারা যখন দুনিয়ার আসমানের নিকটবর্তী হয়ে সেখানে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করে, তখন তাদের জন্য আকাশের দরজা উন্মুক্ত করা হয় না। এই পর্যায়ে নবী করীম (সা) আল্লাহ পাকের এই বাণী তিলাওয়াত করেন $ BENE LAL AS EN EL YG LH Sy অর্থাৎ ‘এদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা কখনই জার্বাতে প্রবেশ করবে না, যেমন উটের পক্ষে সূচের ছিদ্রে প্রবেশ অসম্ভব !' এই সময় আল্লাহ পাকের তরফ হতে এইরূপ ঘোষণা দেওয়া হয় যে, যমীনের সর্বশেষ স্তরে সংরক্ষিত সিজ্জীন নামক স্থানে এদের আমলনামা রাখা হোক । নাযর ইব্ন আলী......হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম "১ ০] ১2% ০ | এর অর্থ হলো সপ্তস্তর যমীনের নীচে সংরক্ষিত একটি প্রস্তর খণ্ড, যার নীচে পাপীদের আমলনামা রাখা হয় । অতঃপর আল্লাহ্র বাণী ০ এ/,51 = অর্থাৎ ‘তুমি কি জান তা কি?’ এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার নবী মুহাম্মদ (সা)-কে জিজ্ঞেস করেন যে, তুমি সিজ্জীন কি, তা কি অবগত আছ? অতঃপর আল্লাহ পাক স্বয়ং এর বর্ণনা দিয়ে বলেন, তা হলো ৮%, < অর্থাৎ লিপিবদ্ধ কার্য বিবরণী । এখানে +3, শব্দের অর্থ ',5২5 বা লিখিত । মুফাসসিরগণের নিকট এটাই এ আয়াতের ব্যাখ্যা । ইব্ন আবদুল আ'‘লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, +3৯ ০ এর অর্থ হলো 54% _5< অৰ্থাৎ লিপিবদ্ধ কাৰ্য বিবরণী । | বাশার......হযরত আৰু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী "১ ০ ১ ০ +১০০৬ এই আয়াতে '-১%',= অৰ্থ হলো পাপীদের পাপের লিখিত কার্য বিবরণী। ইউনুস........ ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী "$3, < এর অর্থ হলো লিপিবদ্ধ কাৰ্য বিবরণী । তঃপর আল্লাহ্র কালাম ৪ -,',1 ০,5", অর্থাৎ ‘সেইদিন মিথ্যাচারীদের জন্য অনিবার্য ধ্বংস রয়েছে।’ এখানে অবিশ্বাসী আল্পাহদ্রোহী কাফিরদের শানে এরূপ বলা হয়েছে। যারা কিয়ামত সংঘটিত হওয়া ও মৃত্যুর পর আবার পুনরুত্বিত হওয়াকে অস্বীকার করে, তাদের জন্যই এই ধ্বংসের বারতা । ইউনুস...... যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ০১4/| ০১ ৬৪24১ ১১ অর্থাৎ যারা বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করে। এখানে কাফির-মুশরিকদের শানে এ বাক্য বলা হয়েছে। কেননা তারা কিয়ামত ও পুনরুথানকে অসম্ভব মনে করে অবিশ্বাস করত ৷ অতঃপর তিনি কালাম পাকের আয়াত...... 4442, পৰ্য্যন্ত তিলাওয়াত করেন। + 3321 8, Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।