তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মুতাফফিফীন ১০১ ইউনুস......হিলাল ইব্‌ন ইয়াসাফ হতে বর্ণনা করেছেন যে, একদা যখন আমরা কা‘বের নিকট উপস্থিত ছিলাম, তখন সেখানে রবী ইব্‌ন খায়সাম, খালিদ ইব্‌ন উরওরা ও অন্যান্য সাখীরাও সেখানে উপস্থিত ছিল। এই সময় হযরত ইব্‌ন আব্বাস (রা) কাবের নিকটবর্তী হয়ে জিজ্ঞেস করেন যে, সিজ্জীন কি আমাকে বলুন । জবাবে কা‘ব বলেন, তা হলো সপ্তস্তর যমীনের সর্বশেষ স্তর, যেখানে কাফিরদের রূহ অবস্থান করবে। বাশার......হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১ 4 2 LSU সম্পর্কে হযরত আবদুল্লাহ ইবৃন উমর (রা) বলতেন, তা হলো সপ্তস্তর যমীনের সর্বশেষ স্তর, যেখানে কাফিরদের রূহ ও তাদের খারাপ আমলসমূহ অবস্থান করবে। ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে ৮2 শব্দের অর্থ ‘সপ্তস্তর যমীনের শেষস্তর' হিসেবে বর্ণনা করেছেন। মুহাম্মদ ইব্ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 5351 Du ৪০ 2] এর অর্থ হলো পাপীদের আমলনামা এমন কিতাবে সংরক্ষিত হবে, যা সপ্তস্তর যমীনের নীচে থাকবে । মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ০,১০০ ৮% এই অর্থ হলো কাফির-মুশরিকদের আমলনামা সাত তবক যমীনের নীচে থাকবে। তা আর উপরে উঠতে পারবে না। হারিস......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। উমর ইব্ন ইসমাঈল ইব্ন মুজালিদ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১2 শব্দের অর্থ হলো যমীনের সপ্ততম স্তর ৷ 0 হুসায়ন......যাহহাক বৰ্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০ ৮! -এর অর্থ হলো যমীনের সর্বশেষ স্তর ৷ ইব্ন বাশার ...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ১%] ০১ ০২৪ ১! এর অর্থ যমীনের সর্বশেষ স্তর যা হলো সপ্তম স্তর । ইউনুস......ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৯০ 2 LS | এর অর্থ হলো যমীনের সর্বশেষ স্তর । অবশ্য কেউ কেউ বলেন (,১ শব্দের অর্থ হলো দুনিয়ার নিকটবর্তী আকাশ । ইব্‌ন হুমায়দ......শিমুর হতে বর্ণনা করেছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) কা'ব আল-আহবারের নিকট উপস্থিত হয়ে আল্লাহ তা'আলার এই বাণী ৯ ০ Ul “এর অর্থ জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রথমে পাপী ব্যক্তির রহ আসমানের দিকে উত্থিত হতে থাকে৷ কিন্তু আসমান তা গ্রহণ করতে অস্বীকার করলে যমীনের প্রতি নিক্ষিপ্ত হয়ে থাকে । কিন্তু যমীনও তাকে গ্রহণ করতে অস্বীকার করায় তা আস্তে আস্তে নিম্নের দিকে গমন করতে থাকে এবং অবশেষে যমীনের সর্বশেষ স্তরে পৌঁছে অবস্থান করে। সেখানে তাকে বিশেষভাবে চিহ্তিত করে রাখা হয় যে, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে। আবু কুরাইব......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০,০ 4] ১5% 4.555! এর অর্থ হলো যমীনের সর্বশেষ স্তর, যে পর্যন্ত ইবলীসের গমন ক্ষমতা রয়েছে। অবশ্য সিজ্জীন শব্দের অর্থ সম্পর্কে কেউ কেউ বলেন যে, তা জাহান্নামের একটি খোলা গর্ত, যে সম্পর্কে নবী করীম (সা)-এর বাণী উল্লেখিত আছে। ইসহাক ইবৃন ওহাব......হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (সা) থেকে বর্ণনা করেন যে, সিজ্জীন হলো দোযখের একটি খোলা গর্ত । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।