তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ٣٤٤
📝 نص 📖 PDF

Contents ১০ তাফসীরে তাবারী (আমপারা) বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, “নাবা-আযীম’ বা মহাসংবাদ হলো মৃত্যুর পর পুনরুথান। ইব্ন হুমায়দ......হযরত আবূ কাতাদাহ (রা) থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী নাবা-ই-আধীম হলো মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া । ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ তারা একে অপরের নিকট কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? সেই মহাব্যাপার সম্পর্কে, যে বিষয়ে এদের মধ্যে মতানৈক্য আছে। তিনি ৰলেন ৪ এর অর্থ হলো কিয়ামতের দিন, যেদিন সবাই পুনরুজ্জীবিত হবে। কাফিররা একে অস্বীকার করত । কোন কোন আরববাসীর অভিমত এই যে, মক্কার কুরায়শরা পুনরুথানের ব্যাপারে ভিন্নমত পোষণ করত, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা ৪ ১&5, <৪ ১৯5311 শব্দ ব্যবহার করেছেন। যদ্বারা এটা পরিষ্কার জানা যায় যে, তারা কেউ কেউ একে স্বীকার এবং কেউ কেউ অস্বীকার করত । ইব্ন হুমায়দ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ ‘সেই মহাসংবাদ সম্পর্কে, যে বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য আছে’-তা হলো মৃত্যুর পর-পুনরুথান। লোকেরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করত । কেউ তার সত্যতা প্রতিপাদন করত এবং কেউ একে মিথ্যা বা অস্বীকার করত । প্রকৃত প্রস্তাবে মৃত্যুর পরই এর সত্যতা প্রমাণিত হবে । বাশার......হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণীর মধ্যে তারা পরস্পর যে বিরুদ্ধমত পোষণ করত, তা ছিল মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া সম্পর্কে । লোকেরা এ ব্যাপারে মতের দিক দিয়া দ্বিধাবিভক্ত ছিল, কেউ একে সত্য বলে বিশ্বাস করত এবং কেউ মিথ্যা বলত । প্রকৃতপক্ষে এর বাস্তবতা মৃত্যুর পরেই সবাই উপলব্ধি করতে পারবে। ইব্‌ন আবদুল আলা......হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, কাফিররা কিয়ামতকে অলীক ও অবাস্তব মনে করার কারণে আল্লাহ তা'আলা ১৫ (কাল্লা) শব্দটি ব্যবহার করেছেন, যদ্বারা তাদের ভ্রান্ত মত ও ধারণাকে প্রত্যাখ্যান করে এ সত্যকেই প্রতিষ্ঠা করেছেন যে, না, কখনও এরূপ সম্ভব নয়; বরং কিয়ামত অবশ্যই অনুষ্ঠিত হবে, আর তারা অতি সত্তর তা জানতে পারবে। কেননা মৃত্যুর পর কাফির-মুশ্রিকরা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত আযাবে অবশ্যই গেরেফতার হবে এবং তাদের পূর্বকৃত-কর্মের ফলশ্রচতি নিশ্চিতভাবে ভোগ করবে । যাহহাকও এই মত সমর্থন করেছেন। OUI LESS 0) EH O35 0 Odes FIN Yass 51 OV BUELL EME UA VO CU MGT IO ECS CEOS ৬. এ কি সত্য নয় যে, আমি যমীনকে বিছানা ৭. ও পাহাড়-পর্বতসমূহকে কীলক-সদৃশ করে সৃষ্টি করেছি । ৮. এবং আমিই তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি । ৯. নিদ্রাকে আমিই তোমাদের জন্য শান্তি ও বিশ্রামের উপকরণ স্বরূপ করেছি। ১০. আমি রাত্রিকে আবরণ স্বরূপ ১১. এবং দিনকে জীবিকার্জনের সময় করে দিয়েছি । www.waytojannah.com

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.