ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ৯৭ সুতরাং ইসলামী আইন ও প্রচলিত আইনে সাক্ষ্যের গুরুত্ ও সাক্ষীর যোগ্যতা, সাক্ষীর সংখ্যা, সাক্ষ্য প্রদানের বাধ্যবাধকতা সম্পর্কে যে নীতিমালা রয়েছে তার মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই ইসলামী আইনকে উপেক্ষা করা হচ্ছে বলেই বিচারব্যবস্থা দিন দিন জটিল ও দীর্ঘস্থায়ী হচ্ছে। সাক্ষীরাও বিভিন্ন প্রকার বিড়ম্বনার শিকার হচ্ছে এবং সক্ষ্য প্রদানের মত গুরুতৃপূর্ণ দায়িতব থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে। এর ফলে প্রকৃত সাক্ষীর অভাবে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে। অতএব, এই অবস্থার অবসান ঘটিয়ে সমাজে ন্যায়বিচার বাস্তবায়ন করতে ইসলামী সাক্ষ্যবিধি প্রবর্তন করা একান্ত জরুরী। ইসলামী আইনে নারীর সাক্ষ্য ইসলামে সম্মান, মর্যাদা ও অধিকারের প্রায় সকল পর্যায়ে নারী-পুরুষ উভয়ের মধ্যে সমতা থাকলেও সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে, বিশেষ করে সাক্ষীর সংখ্যার হিসেবে তাদের মধ্যে কিছুটা ব্যবধান রয়েছে । তবে মানবতা, যোগ্যতা ও মর্যাদার ব্যাপারে ইসলাম নর-নারীতে যে সাম্যের সৃষ্টি করেছে, তার সাথে এই ব্যবধানের কোন সম্পর্ক নেই। বরং ইসলামে এই ব্যবধান রয়েছে শুধু সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্তিক প্রয়োজনের তাগিদে । নিম্নে কুরআন, হাদীস ও ফিক্হবিদদের মতামতের ভিত্তিতে ইসলামী আইনে নারীর সাক্ষ্য সম্পর্কিত আলোচনা বিস্তারিত উপস্থাপন করা হলো। আল-কুরআনের আলোকে পবিত্র কুরআনে যে কয়টি স্থানে সাক্ষ্যদানের বিধান সম্পর্কে বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটি স্থানে নারীর সাক্ষ্যদানের অবস্থা ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআন মাজীদে ঘোষণা করেছেন, ০৫2৮৮ ০ 90৭9 ০৮৮ চি) এ ৩৮ ০ ০ ৮ 154555 ৯ ক ৬০৮ ০১০৬ ১941 ১৮4 ১০45) তোমরা পুরুষদের মধ্য থেকে দু'জনকে সাক্ষী রাখ। যদি দু'জন পুরুষ পাওয়া না যায়, তাহলে একজন পুরুষ ও দু'জন মহিলা সাক্ষী রাখ, সে সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ কর- যাতে একজন ভুলে গেলে অপরজন তাকে স্মরণ করিয়ে দেয়।১২ এ আয়াতে সাক্ষী রাখার ক্ষেত্রে দু'জন মহিলার কথা বলা হয়েছে, কারণ মহিলারা পুরুষের তুলনায় বেশী আবেগপ্রবণ হয়ে থাকে । আর এই চারিত্রিক বৈশিষ্ট্য নারী সৃষ্টিগতভাবে লাত করেছে।১* তাছাড়া ইসলাম যদিও নারীদের অর্থনৈতিক ব্যাপারে ১. আল-কুরআন, ২ : ২৮২ ** আল্লাহ প্রদত্ত আবেশপ্রবতাই নারীদের পরিপূর্ণ সাক্ষ্য প্রদানের বিষয়ে অপূর্ণ চেতনার প্রতি ধাবিত করে। মানুষের পাওনা বা অধিকার এমন জিনিস, যার ব্যাপারে সাক্ষীর স্থিতি ও দৃঢ়তা আবশ্যক ///.1090709091.00)
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।