ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ ইসলামী আইন ও বিচার প্রচলিত আইনে সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য, যদি আদালত মনে না করেন যে, তারা অল্প বয়স, অতি বৃদ্ধ বয়স, দৈহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ কোন কারণে তাদেরকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা সেই প্রশ্রের যুক্তিসঙ্গত উত্তর দিতে তারা অক্ষম।৮ প্রচলিত আইনে বর্তমান ধারার সাক্ষ্য আইনে বলা হয়েছে, যিনি সাক্ষ্য দেয়ার যোগ্য তিনিই সাক্ষ্য দিতে পারেন। সাক্ষ্য দেওয়ার যোগ্যতা কথাটির মর্ম বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষ ব্যতীতও শিকারী কুকুর বা অন্য কোন পশু ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তদন্তকার্ষে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করলেও বিচারাদালতে সাক্ষী হিসেবে শপথপূর্বক সাক্ষ্য দিতে পারে না। আবার মানুষ হিসেবে বৃদ্ধ, অল্প বয়স্ক বা ব্যাধিগ্রস্ত হলে এবং জিজ্ঞাসিত প্রশ্রের যুক্তিসঙ্গত উত্তর না দিতে পারলে আদালত তার সাক্ষ্য গ্রহণে অসম্মতি প্রকাশ করতে পারেন ।৯ সাক্ষ্য আইনের ১১৮ ধারার বিধান অনুযায়ী অপরিণত বয়স, অত্যধিক বার্ধক্য, শারীরিক বা মানসিক অসুস্থতা বা এই ধরনের অন্য কোন কারণ বিদ্যমান থাকলে তাকে সাক্ষী হিসেবে অযোগ্য গণ্য করা হয়। তবে কোন অসুস্থ মস্তি্সম্পন্ন ব্যক্তি যদি তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং তার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয়, তবে তাকেও উপযুক্ত সাক্ষী বলা যায়। অসুস্থ ব্যক্তি সাময়িক সুস্থতার সময় সাক্ষ্য দিতে পারে। চিকিৎসা বিজ্ঞানের মতে, মস্তি বিকৃতি এবং আইনের দৃষ্টিতে মস্তি বিকৃতির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ক্ষেত্র বিশেষে অতি বৃদ্ধ ব্যক্তিকেও জবানবন্দি করানো যায়। আদালতের কাঠগড়ায় উঠে সাক্ষ্য দেয়ার যোগ্যতা না থাকলেও কমিশনে তার সাক্ষ্য গ্রহণ করা যায়।৯০ একই ধারার বিধান অনুযায়ী প্রত্যেক ব্যক্তিই সাক্ষ্য দিতে পারে, যতক্ষণ পর্যন্ত না তারা আদালতের মতে, ১. তারা জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে অক্ষম; ২. জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে অক্ষম বলে গণ্য হয়। জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষমতার কারণ হচ্ছে, ক. অত্যধিক বার্ধক্য; খ. শারীরিক অথবা মানসিক অসুস্থতা; গ. এরূপ অন্য কোন কারণ । সাক্ষ্য দেয়ার প্রশ্নে সাক্ষীর যোগ্যতা নির্ধারণের একমাত্র পরীক্ষা হচ্ছে সাক্ষীর নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং এর যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম কি না তা দেখা। অতিবৃদ্ধ, শিশু বা অস্থির মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং যুক্তিসঙ্গত জবাব দিতে পারে তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে ।১১ ৮. বাসুদেব গাঙ্গুলী, সাক্ষ্য আইন, প্রাণুক্ত, পৃ. ৩৬১ প্রাগুক্ত, পৃ. ৩৬১-৩৬২ ১০, প্রাণ " প্রাপুক্ত, পৃ. ৩৬২-৩৬৩ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।