ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ৯৫ এ রূপ বিবরণের নাম দাবি (দা'ওয়া)। তিন. এর বিপরীত অর্থাৎ নিজের ওপর অপরের কোনো অধিকারের বিবরণ । এরূপ বিবরণের নাম স্বীকারোক্তি (ইকরার)।£ মূলত সাক্ষ্যের সংজ্ঞা প্রদান করতে গিয়ে প্রসিদ্ধ চারটি মাযহাবের প্রখ্যাত ফকীহগণ (ইসলামী আইনজ্ঞগণ) যদিও নিজ নিজ দৃষ্টিভঙ্গির আলোকে সাক্ষ্যের বিতিন্ন সংজ্ঞা দিয়েছেন; তবুও এ সব সংজ্ঞার মর্মার্থ এক ও অভিন্ন।৫ মোটকথা বিচারকের বা বিচারক পর্যায়ের কারো সম্মুখে এবং বাদী ও বিবাদীর উপস্থিতিতে বা তাদের কোন পক্ষের উপস্থিতিতে তাদের একজনের উপর অপর জনের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা বা কোন অপরাধ প্রমাণের উদ্দেশ্যে “আমি সাক্ষ্য দিচ্ছি' শব্দযোগে সংবাদ প্রদান করাকে সাক্ষ্য বলে। সাক্ষ্য মূলত দুই প্রকার । যথা : মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য । আদালতে যে ঘটনার বিষয়ে বিচার বা তদন্ত হচ্ছে, সে সম্পর্কে সাক্ষীর যে সমস্ত বিবৃতি দেয়ার জন্য আদালত অনুমতি দেয় বা তার যে সমস্ত বিবৃতি আদালতের প্রয়োজন হয়, এই সমস্ত বিবৃতিকে বলা হয় মৌখিক সাক্ষ্য। আর যে সকল দলিল আদালত কর্তৃক পরিদর্শনের জন্য উপস্থাপিত করা হয়, এই সমস্ত দলিলে বলা হয় দালিলিক সাক্ষ্য ।* ইসলামে নারীর সাক্ষ্যদানের ব্যাপারে কোন নিষেধাজ্ঞা আরোপিত হয়নি। তাই ফকীহগণ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সাক্ষ্য গ্রহণ করে তাদের সাক্ষ্ের ওপর যতটা বিশ্বাস ও আস্থা স্থাপন করেছেন, প্রকৃতপক্ষে তাদেরকে ততটুকু যোগ্যতার স্বীকৃতিও তারা দিয়েছেন। কারণ, সাক্ষ্যদান কোন খবর বা অবহিতকরণের নাম নয়। বরং সাক্ষ্যদান হলো কোন ঘটনাকে তার বাস্তব অবস্থা সামনে রেখে পর্যালোচনা, বিশ্লেষণ ও অধ্যয়ন করা এবং অবিকৃত রেখে ব্যাখ্যা করার নাম। এটা কোন সহজ কাজ নয়। বরং ব্যক্তির নিজের ওপর চাপিয়ে নেয়া একটা বিরাট দায়িত্ব। এটা এত বড় একটা দায়িত্ব যে, বিচারক তার ওপর নির্ভর করে বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য ।* ৪. আলী ইবনু মুহাম্মদ ইবনু আলী আল-জুরজানী, আত-তারীফাত, তাহকীক : ইবরাহীম আল- আম্বারী, বৈরূত : দারুল কুতুবিল আরাবী, ১৪০৫ হি., পৃ. ১৭০, ভুক্তি ন₹-৮৪১ ৭ আল-মাওসৃআতুল ফিক্হিয়্যাহ, কুয়েত : অযারাতুল আওকফি ওয়াশ শুউনিল ইসলামিয়্যাই, ১৪০৪-১৪২৭ হি. খ. ২৬, পৃ. ২১৬ ১ ০0০৪। ঢা 5০৬১০ 484 ৩৯ ০৬ ৫০৩ ১৬৭ 2 ৮ ২5৪০ ডে এলি ৪০০৭ ২০০৬০ ৪55) ৪ তা শি ০৮] এড 2 ফথিএ তো ৪১০ ৬৮১ এটি ০ ৬৯ ৬৩ ৪৭০ ওত ১৬ £ ৬৮ 9 ও 0 ৬3 ৬০৫ 01 কপি এ এত ৩ ০ : ৬০ 45০০ ০ উঠ] ক১৮০ ৬» বাসুদেব গাঙ্গুলী, সাক্ষ্য আইন, প্রাগুক্ত, পৃ. ১১ ৭ সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, ঢাকা : আধুনিক প্রকাশনী, ১৯৯৭, ২য় সংস্করণ, পৃ. ১৮১ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।