৯৪ ইসলামী আইন ও বিচার আর বিচার্য বিষয়কে সত্য বা মিথ্যা প্রমাণ করার জন্য পদ্ধতিগত আইন সাক্ষ্য আইনের উপর নির্ভরশীল হয়। তাই বলা যায়, ইসলামী ও প্রচলিত উভয় আইনেই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সাক্ষ্য গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। আর এক্ষেত্রে নারী- পুরুষ উভয়ের অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে ইসলামী আইনের সর্ববিষয়ে বা সর্বক্ষেত্রে নারীর সাক্ষ্যদানের সুযোগ, সাক্ষীর সংখ্যা, সাক্ষ্য প্রদানের বিষয়বস্ত ইত্যাদি ক্ষেত্রে নারীর উপস্থিতি সম্পর্কে মতভেদ রয়েছে। সাক্ষ্যের সংজ্ঞা প্রচলিত আইনে সাক্ষ্যের কোন স্পষ্ট সংজ্ঞা দেয়া হয়নি। সাক্ষ্য পরিভাষাটি মূলত আরবী আশ-শাহাদাহ (৪১১) শব্দের বাংলা প্রতিশব্দ। আশ-শাহাদাহ এর শাব্দিক অর্থ- সাক্ষ্য, সনদ, সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, উপস্থিতি, অকাট্য সংবাদ ইত্যাদি ।* সাক্ষ্য শব্দের ইংরেজি প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত 17৬০02175 শব্দটি [7109175 বা [210915 শব্দ থেকে উৎপত্তি হয়েছে। যার অর্থ-স্পষ্ট দেখা, স্পষ্ট দৃষ্টি, স্পষ্ট আবিষ্কার, নির্ধারণ করা, প্রমাণ করা ইত্যাদি ।২ ইসলামী আইনের পরিভাষায় আশ-শাহাদাহ বা সাক্ষ্যের সংজ্ঞা হলো, ৪৮51 06 5 ২১৬5০ 25৮ ৩৮ তন ৪০০ ০৬ কোনো অধিকার প্রমাণের উদ্দেশ্যে আদালতে “সাক্ষ্য” শব্দ দ্বারা যথার্থ সংবাদ পরিবেশন করাও ইসলামী শরীয়াতে সাক্ষ্যের সংজ্ঞায় আলী ইবনু মুহাম্মাদ আল-জুরজানী বলেছেন, ০ ৪০ 20 52 ভা ০ ও চিত ৪ ০৬০ ০৮ ১৬৮ ০৪০৯ 3 ৬৯ ১৪ ১৯১ ০সা ৬০০ ০০০৭) ও 9 2৬০ ১১৪ ১ ৬৬ ৭] 92 এ ১এ। ০৬১২৪ 558 ১৯১ ০৪৮ &১৯৯| ইসলামী শরীআতে সাক্ষ্য বলতে বুঝায় একজনের ওপর অপর জনের কোনো অধিকার প্রমাণের নিমিত্ত বিচারকের সামনে সাক্ষ্য শব্দ দ্বারা ঘটনার যথার্থ বিবরণ তুলে ধরা। ঘটনার বিবরণ তিন ধরনের হয়ে থাকে । এক. একজনের ওপর অপরের কোনো অধিকার প্রমাণের উদ্দেশ্যে বিবরণ। এ ধরনের বিবরণের নাম সাক্ষ্য (শাহাদাহ)। দুই. অপরের ওপর নিজের কোনো অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিবরণ । *. ড. মুহাম্মদ ফজনুর রহমান, আধুনিক আরবী-বাংলা অভিধান, ঢাকা : রিয়াদ প্রকাশনী, ২০০৭, ৪র্থ সংস্করণ, পৃ. ৫০২; সম্পাদনা পরিষদ, বিধিবদ্ধ ইসলামী আইন, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এপ্রিল ২০০৮, ২য় সংস্করণ, খ. ১, ভাগ-২, পৃ. ২৫৫ ২ বাসুদেৰ গাঙ্গুলী, সাক্ষ্য আইন, ঢাকা : খোশরোজ কিতাব মহল, ২০০৪, পৃ. ৪ *. ড. ওয়াহ্বাহ্ আয-যুহায়লী, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহ, দামিশক : দারুল ফিকর, ১৯৮৯, খ. ৬, পৃ. ২০৩ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।