ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ: ১০ সংখ্যা : ৩৭ জানুয়ারি - মার্চ : ২০১৪ ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা অনুপমা আফরোজ* [সারসংক্ষেপ : নারী মহান আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। মূলত আল্লাহ তাআলা নারী- পুরুষ উভয়কে পরস্পরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন । তারা পার্থিব জীবনে একে অপরকে সহযোগিতা করবে- এটাই ইসলামের নিদের্শনা । তাই আল্লাহ তাআলা জীবনের সর্বর্ষেত্রে নারী জাতির অধিকার, সম্মান ও মধাদা প্রতিষ্ঠা করেছেন। সাক্ষ্যদানের ক্ষেত্রেও ইসলাষে নারীদের অধিকার রয়েছে। তবে সাক্ষ্য সংক্রাত বিষয়গুলির সবর্তরে কুরআন ও হাদীসের সুস্পষ্ট দিক নিদেশনা না থাকায় নারীর সাক্ষ্য একক বা ঘৈত হবে, না কি নারী-পুরুষের যৌথ সাক্ষ্য গহণযোগয হবে এবং কোন্‌ ক্ষেত্রে নারী সাক্ষ্য দিতে পারবে, কোন্‌ ক্ষেত্রে সাক্ষ্য দিতে পারবে না, সে সম্পকে মুসলিম ফিকৃহশান্রবিদগণের মধ্যে ব্যাপক মতভেদ পরিলক্ষিত হয়েছে । আলোচ্য এববন্ধে নারীর সাক্ষ্য সম্পকে সঠিক দিক নিদের্শনা খুঁজে বের করার লক্ষ্যে এবং নারীর সাক্ষ্যদান সম্পকে ফিক্হবিদদের মতামত, শুধু নারীদের সাক্ষ্য, নারী-পুরুষের যৌথ সাক্ষ্য, ফিক্হবিদদের মতামত পর্যালোচনা, আল-কুরআনে সাক্ষীর সংখ্যার ক্ষেত্রে নারী-পৃরুষের ব্যবধান থাকার কারণ, রাসূলুল্লাহ স. এর সময়ে নারীর সাক্ষ্য প্রদানের দৃষ্টাভ সম্পকে আলোচনা পেশ করা হয়েছে ।! আধুনিক জীবনধারায় ও আদালতে অপরাধ প্রমাণের জন্য সাক্ষ্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সাক্ষ্য আইন যুক্তিনির্ভর বলেই আইনশান্ত্রের সকল স্তরে এর বিচরণ লক্ষ্য করা যায়। বিশেষ করে বিচারকার্ষের ক্ষেত্রে সাধারণত পদ্ধতিগত আইন অনুসরণ করতে হয়। মূল আইনে বিচারপ্রার্থীর বিচার চাওয়ার অধিকার রয়েছে এবং মুল আইনের আবরণে বিষয়গত প্রশ্ন সংযুক্ত থাকে এবং তার সত্যতা ও অসত্যতা উদঘাটনের জন্য পদ্ধতিগত আইনের সাহায্য নিতে হয়। পদ্ধতিগত আইনের আওতায় দেওয়ানী কার্যবিধি, ফৌজদারী কার্যবিধি ব্যতীতও কতিপয় আইন রয়েছে, আর এসব আইনের বিধানকে বাস্ত বায়নের জন্য সাক্ষ্য আইন আলোকবর্তিকান্বরূপ। সেই কারণে সাক্ষ্য আইন পদ্ধতিগত আইন হিসেবে মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া মামলার পক্ষবৃন্দের বিরোধের গর্ভে নিহিত সত্য উদ্ধারকল্পে সাক্ষ্য আইনের বিধান প্রয়োগ করা হয়। এ ক্ষেত্রে বিরোধ সংশ্লিষ্ট প্রশ্রই বিচার্য বিষয় হিসেবে গণ্য হয়। * সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি, ঢাকা। ///.10907079091.00)

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।