৯২ ইসলামী আইন ও বিচার উপসংহার বিশ্বব্যাপী শিশু অধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ ইউনিসেফ প্রতিষ্ঠা, 'শিশু দিবস', “কন্যা শিশু দিবস" পালনসহ নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু দুভাগর্জনকভাবে শিশুরা আজ তাদের মৌলিক অধিকার সুশিক্ষা থেকেও বঞ্চিত। এমন ত্রুটিপূর্ণ শিক্ষা তাদেরকে দেয়া হচ্ছে, যাতে সুস্থ দেহ, মন ও আত্মা নিয়ে বেড়ে ওঠার কোন সুযোগ নেই। অভিভাবকদের অসচেতনতা ও অযোগ্যতার কারণে পরিবার থেকেও শিশুদের চারিত্রিক বিকাশের সুযোগ নেই বললেই চলে । যার ফলে শিশুদের নৈতিক অবক্ষয়ের করুণ চিত্র আমাদের সামনে প্রতিনিয়ত উদ্ভাসিত হচ্ছে। আমরা যদি এ অবস্থার পরিবর্তন ঘটাতে চাই, তবে আমাদের পরিবার, পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমাদের প্রিয় সন্তানদের চারিত্রিক বিকাশের উপযোগী করে গড়ে তুলতে হবে । তারা যেন তাদের মন, মগজ ও চরিত্রকে ঈমান, জ্ঞান ও আমল দিয়ে সুসজ্জিত করতে পারে, সে ধরনের ব্যবস্থাপনা ও পরিবেশ নিশ্চিত করতে হবে । সর্বেপিরি বলা যায়, শিশুদের চারিত্রিক বিকাশ সাধনে গোটা কর্মপদ্ধতি আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ইসলামের দিকনির্দেশনা অনুযায়ী পরিচালনা করলে এ ক্ষেত্রে যথার্থ সাফল্য পাওয়া যাবে। কারণ খুলাফায়ে রাশেদার যুগে ইসলাম প্রদত্ত শিশু নীতি বিশ্বকে শ্রেষ্ঠ মানুষ ও শ্রেষ্ঠ জাতি উপহার দিয়েছিল। ///.10907090791.001)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।