ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

শিশুর চারিত্রিক বিকাশে ইসলামের দিক নির্দেশনা ও করণীয় ৯১ লালন-পালন, উত্তম বাসস্থান, ল্যাবরেটরি সুবিধা, শ্রেণীকক্ষের আসবাবপত্র, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সুবিধা ইত্যাদি দেয়ার মাধ্যমে শিক্ষার সুযোগ করে দেয়া ।৫১ রোহিঙ্গা শরণার্থীদের সন্তান এবং অন্যান্য মুসলিমের সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, মুসলিম সন্তানদের পবিত্র কুরআন ও দীনের জরুরী বিষয়সমূহ শিক্ষাদান ইত্যাদি।*২ ২৭৭ টি ইসলামী এনজিওর মধ্যে হাতে গোনা কয়েকটি এনজিও উপরিউক্ত কর্মসূচী আংশিকভাবে পালন করে থাকে। যা বিপুল সংখ্যক শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চরিত্র গঠনের জন্য খুবই অপ্রতুল। উপরিউক্ত কর্মসূচীসহ সকল শিশুর সচ্চরিত্র গঠনে ব্যাপকভিত্তিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরী ও পরিচালনা করা প্রয়োজন। ইয়াতীম, অনাথ ও সুবিধাবঞ্তিত শিশুদের মৌলিক চাহিদা পূরণ করে উত্তম শিক্ষাদান ও ভবিষ্যত কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করা খুব জরুরী। দরিদ্র শিশু পরিবারকে আর্থিক সহায়তা দানের পাশাপাশি তাদেরকে দীনি চেতনায় উদ্বুদ্ধকরণ এবং তাদের শিশুদের চরিত্র গঠনে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া যেতে পারে। সরকারের করণীয় সরকার জনগণের সেবক। জনগণের সেবা করার অন্যতম পদ্ধতি হলো, জাতির ভবিষ্যৎ কর্ণধার শিশুদের চারিত্রিক বিকাশের সার্বিক ব্যবস্থা করা। সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইত্যাদির মাধ্যমে শিশুদের চারিত্রিক বিকাশে সহায়ক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। শিশুর চারিত্রিক বিকাশ যথাযথ পদ্ধতিতে না হলে এই শিশুরাই কিশোর অপরাধে ও বিভিন্ন সমাজ ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড যেমন, সন্ত্রাস, ছিনতাই, টেন্ডারবাজি ইত্যাদিতে জড়িয়ে পড়ে। তাই তাদের চারিত্রিক বিকাশে যত রকম প্রতিবন্ধক হতে পারে তা দূর করতে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। শিশুদের মেধা, মননশীলতা, সৃষ্টিশীলতা ও সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধিতে জাতীয় পর্যায়ে বিভিন্ন সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে। শিক্ষা পাঠক্রমে ইসলামী নৈতিকতার পাঠ প্রত্যেক শ্রেণীতে বাধ্যতামূলক করতে হবে । ৫৮917001701, 95117) 434 78176150551, 0. 5. ৫২. মুহাম্মাদ আ. কাদের আফসারদ্দীন, আল হায়আতুল ইসলাযিয়্যা আল খাইরিয়যা ফি বাংলাদেশ দিরাসাতান ওয়া তাকভীম, ২০০৬, অপ্রকাশিত এমফিল থিসিস, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, পৃ. ২৮ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।