ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৯০ ইসলামী আইন ও বিচার সুতরাং শিশুদেরকে আদর্শ চরিত্রবান রূপে গড়ে তুলতে চাইলে শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্বাস ও কর্মের এই বৈপরীত্য দূর করতে হবে । বিশ্বাসের আলোকে গোটা শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে । চরিত্রবান শিশু তৈরীতে প্রয়োজন চরিত্র গঠন উপযোগী উপযোগী শিক্ষার পরিবেশ, সহপাঠক্রমিক কার্যক্রম, শিক্ষা উপকরণ ইত্যাদি । শিক্ষার মূল উদ্দেশ্য হবে উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরী। আর সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা প্রণীত ও পরিচালিত হবে উক্ত লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে । আশা করা যায় এমন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুরা শৈশবে ও কৈশোরে আদর্শ ও চরিত্রবান রূপে বেড়ে ওঠবে। শৈশবের দৃঢ় নৈতিক ভিত্তি তাকে আদর্শ মানুষে পরিণত করবে । সমাজের করণীয় মানুষ যেহেতু সামাজিক জীব এবং সমাজবদ্ধ ও সুশৃংখলভাবে সুসভ্য হয়ে চলাফেরা করে, তাই একটি শিশুর পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার শুরুতেই তাকে সঠিক পথে বিকশিত করার বা হবার সুযোগ করে দেয়ার ক্ষেত্রে সমাজের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। শিশুদের চারিত্রিক বিকাশের জন্য সমাজের করণীয় কিছু প্রস্তাবনা নিম্নে দেয়া হলো : ১. শিশুর চারিত্রিক বিকাশের সহায়ক বিভিন্ন কর্মকাণ্ড যেমন, আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরী প্রতিষ্ঠা করা যেতে পারে; ২. সমাজের কেন্দ্র যেহেতু মসজিদ এবং মসজিদই সকল ভালোর উৎস, সেহেতু শিশুদের মসজিদমুখী করতে বিভিন্ন উদ্যোগ নেয়া যেতে পারে। যেমন, শিশ্তদেরকে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা দেয়ার জন্য প্রতিটি মসজিদে মক্তব ব্যবস্থা চালু করা; ৩. শিশুদের উপযোগী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ও তাদেরকে আকর্ষণীয় পুরস্কার (যেমন, ইসলামী বই) পুরস্কার প্রদান করা । এনজিওসমূহের করণীয় ইসলামী এনজিওসমূহের শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে: প্রি স্কুল সেন্টার, শিশু বিকাশ কেন্দ্র, পথ শিশুদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান,» আদর্শ ফোরকানিয়া মক্তব, মডেল মাদ্রাসা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দান, বস্তিবাসী শিশুদের শিক্ষা প্রকল্প পরিচালনা,৫০ ইয়াতীমদের জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাপনা এবং তাদেরকে *" ঢাকা আহছানিয়া মিশন এযানুয়াল রিপোর্ট, ২০০৮, পৃ. ৭ ** জনকল্যাণমূলক কার্যক্রম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, আগস্ট, ২০০৯, পৃ. ৭ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।