ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ ইসলামী আইন ও বিচার মা মিষ্টি ভাষায় ইসলামের সুমহান শিক্ষা শিশুর মাঝে ছড়িয়ে দিবেন। আদেশ- নিষেধ, কুরআন-হাদীসের নীতি বাক্য মুখে মুখে শেখাবেন। শিশুদেরকে ৩/৪ বছর থেকে সহজ ভাষায় ক্রমান্বয়ে ইসলামের মৌলিক জ্ঞান শেখাবেন। শিশুদের অনুসন্ধিংসাকে জাগিয়ে তুলবেন। এই সুশৃংখল পৃথিবী ও দৃষ্টিনন্দন সৃষ্টিকুশলতার পিছনে স্রষ্টার অস্তিত্বের অনিবার্ধতা তুলে ধরবেন। পবিত্র কুরআন এমন মননশীলতা সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেছে এর নিজস্ব ভঙ্গিতে : দে ৮9০১ ক 5590 9৪ ১৯০ ৮১৯০ ০০০৭ ৪৮৪৪) ৩৫০ ৮৮১ ০9৩॥ 9৮ ৩ 82৫) তত এ) এড এ ৩০৮ ১৩ ০৩০ ৩৩ ৩০০০ ১৮৫৩ ০০ নিশ্চয়ই আকাশমগ্লী ও পৃথিবীর সৃষ্টিতে, দিন ও রাত্রির পরিবর্তনে নির্দশনাবলী রয়েছে বোধশক্তিসম্পন্ন লোকের জন্য৷ যারা দাড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও সম্বন্ধে চিন্তা করে ও বলে “হে আমাদের প্রতিপালক! তুমি এটা নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদের জাহান্নামের শাস্তি হতে রক্ষা কর।"৪১ পরিবারকে একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। প্রতিটি পরিবারে একটি পারিবারিক পাঠাগার গড়ে তুলতে হবে। শিশুদের বয়স অনুপাতে কারিকুলাম দীড় করাতে হবে। কারিকুলামের মধ্যে বয়স অনুপাতে আকর্ষণীয় মলাট ও আকর্ষণীয় উপস্থাপনায় কুরআন, হাদীস, নবী ও সাহাবীদের জীবনী, প্রয়োজনীয় জাগতিক শিক্ষামূলক বই থাকবে । শিশুদের জন্য নির্দোষ অথচ শিক্ষামূলক চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে। প্রতিদিন সন্তানদের জন্য পিতা-মাতাকে নির্দিষ্ট সময় দিতে হবে । শিশুরা বড় হলেও তাদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। চরিত্র গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্রটি- বিচুুতিগুলো পারিবারিক শিক্ষার মাধ্যমে দূর হতে পারে। ৩. উন্নত চারিত্রিক শিক্ষা ঈমান ও ইলমের পরেই আসে চরিত্রের বিষয়। যদি শিশুদের ঈমান দৃঢ় হয়, যথার্থ ইলম ও উপলদ্ধি অর্জন হয় তবে তাদের মানসিক ও আত্মিক উন্নয়ন না হয়ে পারে না। মানসিক ও আত্তিক উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত থাকলে তার চরিত্র উন্নত হবে নিশ্চিতভাবেই বলা যায়। তদুপরি হাতে-কলমে চারিত্রিক শিক্ষা দেয়া ও তার নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। শিশুরা অনুকরণ প্রিয়। শিশুদের চারিত্রিক গুণাবলী তৈরীতে পরিবার, পারিপার্থিকতা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব অনন্বীকার্য। এর মধ্যে পরিবার শিশুর চারিত্রিক শিক্ষার ৪ আল-কুরআন, ৩ : ১৯০-১৯১ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।