ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

শিশুর চারিত্রিক বিকাশে ইসলামের দিক নির্দেশনা ও করণীয় ৮৫ এরপর পর্যায়ক্রমে তাদের কাছে সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ হিসেবে রাসূলুল্লাহ স. এর মহৎ জীবনাদর্শ সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হবে। যেভাবে তিনি যুগের নিকৃষ্ট মানুষগুলোকে সবোৎকৃষ্ট মানুষে পরিণত করেছিলেন সে পদ্ধতি অনুসরণে তারা যেন নিজেদেরকে ও নিজেদের সন্তানদেরকে গড়ে তুলতে পারেন সে চেষ্টা অব্যাহত রাখবেন। অন্যান্য নবীর জীবনী ও সাহাবীদের জীবনী পড়ার সুযোগ করে দিবেন। মা তার সন্তানকে কোলে থাকার সময় আল্লাহর নাম শিখাবেন। ৩ থেকে ৬ বছর বয়স পর্যন্ত পিতা-মাতা সন্তানদেরকে নবী-রাসূল ও সাহাবীদের গল্প বলবেন। ৬-১৮ বছর পর্যন্ত বয়সভিত্তিক কারিকুলাম করে নবী-রাসূল ও সাহাবীদের জীবনী গভীরভাবে অধ্যয়ন ও আলোচনার মাধ্যমে তাদের উত্তম চারিত্রিক গুণাবলীতে শিশুদেরকে বিভূষিত করার প্রয়াস চালাবেন। অভিভাবকগণ এরপর সন্তানদের সামনে ফেরেশতাদের পরিচয় তুলে ধরবেন। কুরআন মাজীদ শিক্ষা দিবেন। কুরআনের ভাষা শিক্ষা দিবেন। কুরআনের আংশিক, সম্ভব হলে সম্পূর্ণ কুরআন হিফয করানোর উদ্যোগ নিবেন। পাশাপাশি প্রতিদিন মর্মার্থ বুঝানোর চেষ্টা করবেন। কুরআনের শিক্ষা তাদের মনে দৃঢ়ভাবে গেঁথে দিতে হবেন। বিশেষত শিশুদের কুরআনের গল্প শোনানোর ব্যবস্থা করতে হবে । একইভাবে হাদীসের শিক্ষা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিস্তারিত অধ্যয়নের সুযোগ করে দিবেন। জান্নাতকে তাদের ন্বপ্রে পরিণত করতে হবে। আখিরাত সম্পর্কে নিয়মিত অধ্যয়নের সুযোগ সৃষ্টি করতে হবে। ২. ইসলামের যথার্থ জ্ঞান দান ঈমান শেখানোর পর শিশুদেরকে ইসলামের যথার্থ জ্ঞান দান করতে হবে। এটা পিতা-মাতার উপর অবশ্য কর্তব্য । রাসূলুল্লাহ স. জ্ঞানার্জনের শররী গুরুত্ব সম্পর্কে বলেন : 0:0৫ ৩6 বি তে শি জ্ঞানার্জন সকল মুসলিমের উপর ফরয ।'৪০ কিতাব ফিল ঈমান ওয়া ফাযাইলিস সাহাবা ওয়াল ইলম, অনুচ্ছেদ : ফাযনগুল উলামা ওয়াল হাছ্‌ আলা তলাবিল ইলমি, বৈরূত : দারুল ফিকর, তা. বি., খ. ১, পৃ. ৮১; হাদীস নং-২২৪। হাদীসটির উদ্ধৃত অংশ্টুকুর সনদ সহীহ (৩৯) মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সহীহ ওয়া যঈফ স্থনান ইবনু মাজাহ, হাদীস নং-২২৪ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।