ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৮২ ইসলামী আইন ও বিচার (ও) এনজিওসমূহের নেতিবাচক কার্যক্রম এনজিওসমূহের মধ্যে ব্র্যাক ৩৪,২৫০ টি প্রাইমারী স্কুল, ২৪,৭৫০ টি প্রাক প্রাইমারী স্কুল, বঞ্চিত শিশু-কিশোরদের মৌলিক শিক্ষা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে ।* এছাড়া প্রশিকা, ওয়ার্ড ভিশন, সেত দ্যা চিন্ড্রেনসহ অন্যান্য এনজিওর শিক্ষা কর্মসূচীর কর্মসূচী ইত্যাদি।০ এ সব কার্যক্রম শিশুদের সেক্যুলার জ্ঞান বৃদ্ধিতে ভূমিকা রাখলেও চারিত্রিক ও নৈতিকমান উন্নয়নে সহায়ক প্রমাণিত হয়নি। বরঞ্চ শিক্ষা দানের আড়ালে শিশুদেরকে ধর্মান্তরিত করা, গির্জায় যেতে বাধ্য করা,» শিশু পাচার ইত্যাদি অভিযোগ রয়েছে কোন কোন এনজিওর বিরুদ্ধে । ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা শিশুদের চারিত্রিক বিকাশে কখনোই সহায়ক হতে পারে না। উত্তরণে করণীয় শিশুদের চারিত্রিক বিকাশে প্রতিবন্ধকতাসমূহ অনুসন্ধানের পর সেগুলো উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, এনজিও ও সরকারের কী ভূমিকা থাকা উচিত এ পর্যায়ে আমরা সে বিষয়ে আলোকপাত করব। পরিবারের করণীয় পিতা-মাতার সব স্বপ্ন আবর্তিত হয় শিশু সন্তানের ভালো মন্দকে ঘিরে। সন্তানকে ভালো মানুষরূপে তৈরী করার জন্য পিতা-মাতার আগ্রহের কোন ঘাটতি নেই। কিন্ত বাস্তবে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণের অভাবে পিতা-মাতা যথার্থ উদ্যোগ নিতে পারে না। যার ফলে পিতা-মাতার স্বপ্র স্বপ্নই থেকে যাচ্ছে। শিশুদেরকে চারিত্রিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা কঠিনতর হয়ে যাচ্ছে। এ প্রবন্ধে শিশুর চরিত্র গঠন ও বিকাশে যেসব করণীয় আলোচনা করা হয়েছে তা অনুসরণে পিতা-মাতা ও অভিভাবকদের শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কারণ শিশুর চরিত্র গঠনে পিতা-মাতার দায়িতৃ-কর্তব্য সর্বাধিক। এ বিষয়ে রাসূলুল্লাহ স. বলেন : ৩০. ব্র্যাক বাধিক প্রতিবেদন ২০০৮, নয়াদিগন্ত, ২৮ জুন, প্রাগুক্ত ৩১. প্রাগুক্ত ৩২. ড. মো: নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সমাজকর্ম ও এনজিও, ঢাকা : তাসমিয়া পাবলিকেশঙ্স, ২০০৫, পৃ- ১৩০-১৩১ ৩ আনু মাহ্মুদ, বাংলাদেশে এনজিওঃ দারিদ্র বিমোচন ও উন্নয়ন, ঢাকা : হক্কানী পাবলিশার্স, ১৯৯৮, পৃ. ৪৭ ৩. মুহাম্মদ নুরুযযামান, বাংলাদেশ এনজিও উপনিবেশবাদের দুর্ভেদ্য জালে, ঢাকা : দি সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ১৯৯৬, পৃ. ৭৩ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।