শিশুর চারিত্রিক বিকাশে ইসলামের দিক নির্দেশনা ও করণীয় ৭৯ রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী এশীকে ইয়াবা সেবন ও অনৈতিক কাজে বাঁধা দিতে গিয়ে তারই হাতে খুন হতে হয়েছে তার পিতা-মাতাকে ।২১ পড়ার হার মারাত্মক আকার ধারণ করছে। শিশুরা ভয়াবহ নৈতিক অবক্ষয়ের শিকার । আমরা প্রথমে শিশুদের এ নৈতিক অবক্ষয়ের কারণ তথা চারিত্রিক বিকাশের প্রতিবন্ধকতাসমূহ অনুসন্ধান করব। (ক) ধর্ম ও নৈতিক শিক্ষার অভাব ধর্ম ও নৈতিক শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম সম্পর্কে পরিচিতি, আচরণগত উৎকর্ষসাধন, জীবন ও সমাজে নৈতিক মানসিকতা সৃষ্টি ও চরিত্র গঠন, প্রচলিত ব্যবস্থাকে গতিশীল করে যথাযথ মানসম্পন্ন ধর্মীয় ও নৈতিক শিক্ষাদান এবং প্রত্যেক ধর্মে ধর্মীয় মৌল বিষয়সমূহের সঙ্গে নৈতিকতার উপর জোর দেওয়া এবং ধর্মশিক্ষা যাতে শুধু আনুষ্ঠানিক আচার পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে চরিত্র গঠনে সহায়ক হয় সেদিকে নজর দেয়া ।২২ ধর্ম ও নৈতিকতা ওতপ্রোতভাবে জড়িত। নৈতিকতার মৌলিক উৎস হলো ধর্ম। কিন্তু বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ও সমাজব্যবস্থায় ধর্মহীন নৈতিকতার শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হয়। যার ফলে শিশুরা একটি ধর্মহীন পরিবেশে বড় হয়ে ওঠে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া কোন শিশুর চারিত্রিক বিকাশ ইতিবাচক পথে ও পদ্ধতিতে হতে পারে না। বর্তমানে শিক্ষার বিভিন্ন স্তরে নৈতিক শিক্ষা নামে একাধিক কোর্স চালু করা হলেও তাতে প্রয়োজনীয় ধর্মীয় উপাদান না থাকায় তা শিশুর চারিত্রিক বিকাশে ফলপ্রসূ অবদান রাখতে পারছেনা । (খ) পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব পরিবার হচ্ছে শিশুর শারীরিক ও চারিত্রিক বিকাশের কেন্দ্রভূমি। তা ছাড়া সমাজের একক হচ্ছে পরিবার। শিশুর চারিত্রিক বিকাশের জন্য উপযুক্ত পারিবারিক ও সামাজিক শিক্ষার বিকল্প নেই। অপসংস্কৃতি ও মিডিয়া আগ্রাসনের কবলে পড়ে বাংলাদেশের মুসলিমদের এঁতিহ্যগত পারিবারিক ও সামাজিক বন্ধন আজ হুমকির মুখে। যেখানে মুসলিম পরিবার ও সমাজের সর্বত্র ইসলামী সংস্কৃতির চর্চা থাকার কথা ছিল সেখানে ইসলামী মূল্যবোধ বিরোধী সাংস্কৃতিক আগ্রাসনের মুখে যথার্থ পারিবারিক ও সামাজিক শিক্ষা থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে। ফলে শিশুর চারিত্রিক বিকাশ প্রবলভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পরিবারে ও সমাজে ধর্মের গুরুত্ পূর্বের যে কোন ২ প্রথম আলো, ১৮ আগস্ট, ২০১৩ ২. জাতীয় শিক্ষানীতি ২০১০, (শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), ঢাকা : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০১২ (পুনর্দ্রণ), পৃ. ২০ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।