৭৮ ইসলামী আইন ও বিচার শিশুর চারিত্রিক বিকাশে রাসূলুল্লাহ স. -এর নির্দেশনা রাসূলুল্লাহ স. মানবজাতির চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য আবির্ভূত হয়েছিলেন। ইসলামের স্বর্ণ যুগে বেড়ে ওঠা শিশুরা চারিত্রিক উৎকর্ষে সারা পৃথিবীর শ্রেষ্ঠ দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন। পৃথিবীর কোন প্রতিষ্ঠান, কোন শিল্পকলা বা সভ্যতা-সংস্কৃতি এমন জ্ঞানে-গুণে, চরিত্রে শ্রেষ্ঠ শিশু উপহার দিতে পারেনি। রাসূলুল্লাহ স. শিশুদের চারিত্রিক শিক্ষা প্রদানে সবিশেষ গুরুত্্ প্রদান করেছেন। তার দৃষ্টিতে সম্তানের জন্য সবচেয়ে উত্তম তোহফা হলো উত্তম শিক্ষা ও প্রশিক্ষণ, যা দিয়ে পিতা-মাতা তাকে সুসজ্জিত করবেন। রাসূলুল্লাহ স. ইরশাদ করেন : ০ পা ০৫ 059 0৫ ০৮৫ ৮৪3 ১৩৮ ৬ “পিতা নিজের সন্তানকে যা কিছু প্রদান করেন তার মধ্যে সবচেয়ে উত্তম হল ভাল শিক্ষা ও প্রশিক্ষণ ।”১৯ সন্তানের ভাল শিক্ষা ও প্রশিক্ষণ সাদাকায়ে জারিয়াহ এবং আমলনামায় পুরস্কার ও সওয়াব বৃদ্ধির কারণ । রাসূলুল্লাহ স. এ প্রসঙ্গে ইরশাদ করেন : ০৪০০৪ ৮১০ ০৮৮25০ হও) 4 জে 90 0 ও 09) তা কে 1 0 ভর ১৫ 0৩ ১৫০ ভর্ঘ 2 ০3৫ যে কুরআনের জ্ঞান অর্জন করল এবং তার উপর আমলও করল, তার পিতা- মাতাকে কিয়ামতের দিন টুপি পরানো হবে। যার আলো সূর্যের আলোর চেয়ে বেশী উত্তম হবে, যে সূর্য দুনিয়ার ঘরগুলোকে আলোকিত করে থাকে। তাহলে যারা এ আমল করেছে তাদের ব্যাপারে তোমাদের ধারণা কী তা বল।২০ বাংলাদেশের শিশুদের চারিত্রিক বিকাশে প্রতিবন্ধকতা সমূহ শিশুরাই একটি জাতির ভবিষ্যত। চরিত্রবান ও সুস্থ শিশু সুস্থ জাতি বিনিমাণের পূর্ব শর্ত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিশুদের চারিত্রিক বিকাশে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশুদের চারিত্রিক উন্নয়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই দেখা যায়, সম্প্রতি ১ ইমাম আহমাদ, আল মুসনাদ, অধ্যায় : মুসনাদুল মাক্ীয়্যিন, মিসর : দারুল মাঁআরিফ, ১৯৮০, হাদীস নং-১৪৮৫৬, ১৬১১১, ১৬১১৮; হাদীসটির সনদ যঈফ (-৮..০); মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সহীহ ওয়া যঈফুল জামি আস-সগীর ওয়া যিয়াদাতুহ, বৈরূত : আল-মাকতাবুল ইসলামী, হাদীস নং-১২০০৮ ২. ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-বিত্র, অনুচ্ছেদ : ফী ছাওয়াবি কিরাআতিল কুরআন, বৈরূত : দারুল কিতাবিল আরাবিয়্যি, তা.বি., খ. ১, হাদীস নং- ১৪৫৫; হাদীসটির সনদ যঈফ (-৮.০); মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সহীহ ওয়া যঈফ সুনান আবি দাউদ, হাদীস নং-১৪৫৩ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।