ইসলামী আইন ও বিচার বর্ষ: ১০ সংখ্যা : ৩৭ জানুয়ারি - মার্চ : ২০১৪ শিশুর চারিত্রিক বিকাশে ইসলামের দিক নির্দেশনা ও করণীয় ড. আবু আইয়ুব মোঃ ইব্রাহীম* শাহাদাৎ হুসাইন খান** [সারসংক্ষেপ : আমরা প্রতিনিয়ত শিশুদের চরম অবক্ষয়ের নানা ঘটনা জানতে পারি। অভিভাবকগণ শিশু সম্ভানকে নিয়ে প্রায়শই দুশ্চিন্তায় ভোগেন । সন্তানদেরকে যেমন চেয়েছিলেন তেমন দেখতে না পেয়ে হতাশায় নিমজ্জিত হন । এটা আমাদের সমাজের প্রায় প্রতিটি পরিবারের নিত্য নৈমিত্িক ঘটনা । আমরা কিভাবে শিশুদেরকে কাঙ্কিত মানে তৈরী করতে পারি? এ বিষয়ে চিন্তা-গবেষণার যথেষ্ট অভাব রয়েছে । এ সমস্যার সমাধান মানব মস্তিষ্কের অনুসন্ধানে হওয়ার নয় এর সমাধান হতে পারে শুধু বিশ্বজাহানের প্র্টা আল্লাহ প্রদত বাণী আল-কুরআন ও রাসূলুল্লাহ স. উপস্থাপিত সুনাহ ঘারা । এরই প্রেক্ষিতে আলোচ্য প্রবন্ধে আমরা শিশুর চরিত্র গঠন ও বিকাশে কুরআন ও সুনাহ্র নিদেশনা অনুসজ্ান করেছি, তারপর করণীয় নিধারণ করেছি কীভাবে আমরা শিশু সন্তানদের গড়ে তুলতে পারি । শিশুদের সুন্দর চরিত বিনিমার্ণে তিনটি পদক্ষেপ: ঈমান বৃদ্ধির প্রশিক্ষণ, যথার্থ জ্ঞান দান ও উন্নত চারাব্রিক শিক্ষা বিষয়ে পর্যালোচনা করেছি । আলোচনার মাধ্যমে এটা প্রতিভাত হয়েছে যে, অভিভাবকগণ এই তিনটি মূল বিষয়কে লক্ষ্যবন্ত বানিয়ে ইসলামের আলোকে শিশুদের চরিত্র গঠনের যথার্থ উদ্যোগ নিলে আশা করা যায়, তারা কাঙ্ফিত লক্ষ্যে পৌঁছতে পারবেন । জানাতী পরিবারে পরিণত হতে পারে । দীর্ঘমেয়াদে হলেও একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক অগ্রগতি হতে পারে 1] ভূমিকা শিশুরাই আগামীর ভবিষ্যত। শিশুদেরকে সত্যিকার ভালো মানুষে পরিণত করার মধ্যেই রয়েছে একটি জাতির সামথিক উন্নয়নের সম্ভাবনা। শিশুর চারিত্রিক বিকাশে প্রয়োজন যথার্থ নৈতিক ও আত্ত্িক উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা । এ জন্য শিশুর মধ্যে সুপ্ত অজস্র গুণাবলী ও যোগ্যতার স্ফুরণ ঘটাতে হবে। কারণ এই বয়সটিই শিশুর ভাঙ্গা বা গড়ার সময়। শিশুদের চরিত্র বিকাশে আমরা যদি সর্বোচ্চ কুরআন-সুন্রাহর আলোকে যথাযথ দায়িত্ব পালন করতে পারি; তাহলে শিশুরা হবে আমাদের জীবনের প্রশাতি, পরিবারের জন্য অমূল্য সম্পদ এবং জাতির সামঘিক উন্নয়নের ভিত্তি । * প্রভাষক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। ** সহকারী গবেষণা কর্মকর্তা, বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার । ///.10907079071.00])
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।