পণ্যে ভেজীল প্রতিরোধে ইসলামী দৃষ্টিভঙ্গি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ ৭১ ৬. সামাজিক সংগঠনগুলোর করণীয় আমরাই প্রতিনিধিত্ করছি সমাজের, এই দেশের । আমাদের দেশে অসংখ্য সামাজিক সংগঠন রয়েছে যারা সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে। আমাদের চিন্তা- চেতনা, মননশীলতা দিয়ে সমাজকে ভেজাল ও দুষণমুক্ত করা আমাদেরই দায়িত্ব । তাই সামাজিকভাবে একজন ভেজাল মিশ্রণকারীকে চোর-ডাকাতের মতো হেয় করলে, তার সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থাপন না করলে, তাকে বিভিন্ন ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে না ডাকলে তার পরিবর্তন হতে বাধ্য । ৭. জনসাধারণের করণীয় জনগণের এক্যবন্ধ প্রচেষ্টায় বাংলাদেশের অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে। আমাদের ও আমাদের সন্তানদের শরীর-স্বাস্থ্য ও ভবিষ্যত রক্ষার জন্য পণ্যে ভেজালকারবারীদের বিরুদ্ধে যদি আমরা এক্যবদ্ধ গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলি, তা অবশ্যই সফল হবে৷ তাই বাংলাদেশে পণ্যে ভেজাল প্রতিরোধে ব্যক্তিগত পর্যায় হতে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যস্ত সর্বস্তরে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে । এক্ষেত্রে জনসাধারণের করণীয় হলো- খাদ্য এবং পণ্য সম্পর্কে সচেতন হওয়া; পণ্যে ভেজাল রোধে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষকে সচেতন করা; ভোক্তা অধিকার বা ক্রেতার অধিকার সম্বন্ধে সচেতন হওয়া; সিটি কর্পোরেশন, মিউনিসিপালিটি, জেলা ও উপজেলা প্রশাসনকে সক্রিয় ও নিয়মিতভাবে দায়িত্ব পালন করা; সাময়িকভাবে নয়; বরং সারা বছর ভেজালবিরোধী অভিযান সৎ ও দক্ষ লোকের (ম্যাজিস্ট্রেট) মাধ্যমে পরিচালনা করা; ৬. বি.এস.টি.আই- এর যথাযথ দায়িত্ব পালন এবং সর্বদা বাজার তদারকি করা; ৭, সকল ব্যবসায়ীকে সতভাবে ব্যবসা পরিচালনা করা । উপসংহার ইসলামে ব্যবসা-বাণিজ্য শুধু অর্থোপার্জনের একটি মাধ্যম নয়, এটি মানবসেবার অন্যতম একটি মাধ্যম। এ কারণে ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত বহুবিধ তথ্য পবিত্র কুরআন ও হাদীসে উপস্থাপিত হয়েছে। ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত পদ্ধতিগুলোর শরীআহসম্মত নীতি-নৈতিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখানো হয়েছে, ইসলাম কীভাবে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করেছে। চি রি ///.10907079091.001)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।