৭০ ইসলামী আইন ও বিচার অপরাধীর শাস্তি নিশ্চিতকরণ যতদিন না আমাদের দেশে হবে, ততদিন পণ্যে ভেজাল চলতেই থাকবে। এ ছাড়া পণ্যে ভেজাল প্রতিরোধে ভেজালবিরোধী অভিযান জোরদার করতে হবে । প্রয়োজনে সারা বছর এ অভিযান অব্যাহত রাখতে হবে। ৩. ব্যবসায়ীদের করণীয় বাংলাদেশে পণ্য ও খাদ্যসামগ্রীতে ভেজাল প্রতিরোধের লক্ষ্যে আগ্রাসী, অতি দ্রুত মুনাফাভিত্তিক ব্যবসায়িক ধারার এবং ব্যবসায়িক-রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া অতি জরুরী । ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতার কথা মনে রেখে সংভাবে মুনাফা অর্জনের সদিচ্ছা পোষণ করতে হবে। ৪. গণমাধ্যমের করণীয় বর্তমান বিশ্বে গণমাধ্যম জনস্বার্থ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। পণ্য ও খাদ্যে ভেজালের ঘটনাগুলো গণমাধ্যম কর্মীরা বিভিন্ন মিডিয়াতে পরিবেশন করতে পারেন। পাশাপাশি মিডিয়াগুলোকে “ফলো-আপ রিপোর্ট" করতে হবে। অর্থাৎ পণ্যে বা খাদ্যে ভেজাল ও বিষমিশ্রণসহ যে কোন অপরাধ সংঘটিত হওয়ার পর থেকে শুরু করে তার শেষ পরিণতি পর্যস্ত ধারাবাহিকভাবে লেগে থেকে লাগাতার সংবাদ পরিবেশন করতে হবে। যেটি আমাদের মিডিয়া জগতের একটি বড় দুর্বলতা । সংঘটিত এ ধরনের অপরাধের ধারাবাহিক সংবাদ যদি পরিবেশন করা যেত, তাহলে দর্শক বা শ্রোতা সরকারের প্রশাসন ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সবাই পুরো ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারতো। এতে একদিকে জনসচেতনতা বৃদ্ধি পেতো, অন্যদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের দায়িত্শীল লোকজনের মধ্যে তৎপর থাকার বাধ্যবাধকতা সৃষ্টি হতো। এর ফলে নিশ্চয়ই একটি দীর্ঘমেয়াদী সুফল আমরা পেতাম। €. রাজনৈতিক সংগঠনগতলোর করণীয় বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন। এদেশে অসংখ্য রাজনৈতিক সংগঠন রয়েছে, যারা তৃণমূল পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তাই রাজনৈতিক সংগঠনগুলো পণ্যে ভেজালের নানাবিধ ক্ষতিকর দিক জনসাধারণের কাছে তুলে ধরতে পারেন। ভেজাল মিশ্রণ বন্ধে জনগণকে সচেতন করে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারেন। সর্বোপরি রাজনৈতিক দল সরকার গঠন করে দেশ শাসন করে। তাই পণ্যে ভেজীল প্রতিরোধে রাজনৈতিক দলের সদিচ্ছা অত্যন্ত জরুরী এবং ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি। ///.10907079091.001)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।