ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পণ্যে ভেজাল প্রতিরোধে ইসলামী দৃষ্টিভঙ্গি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ ৬৯ মানুষের জীবন তাদের কাছে একেবারেই তুচ্ছ বিষয়। অথচ আমাদের দেশের শতকরা নব্বই জন ব্যবসায়ী মুসলিম । তারা সালাত আদায় করেন, রোযা রাখেন, হজ্জ করেন। অনেকে যাকাতও দেন। যাদের মধ্যে এমন ধর্মীয় চেতনা ও মূল্যবোধ বিরাজমান, তারা কিভাবে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন কৌশলে পণ্যসামগ্রীতে ভেজাল মেশান? নিম্নমানের পণ্যকে “এক নম্বর' বলে চালিয়ে দিয়ে প্রতারণা করেন? খাদ্য-পণ্যে ক্ষতিকর কেমিক্যাল, বিস্ফোরক দ্রব্য, রং ও অরুচিকর উপাদান মেশান? বিষয়টি সত্যিই দুঃখজনক বাংলাদেশের হাট-বাজার, মার্কেট ও বিপণি বিতানগুলো ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। ব্যবসায়ীরা পরকালের মুক্তি ও সাফল্য লাভের চাইতে দুনিয়ার জীবনের সাফল্য ও ভোগ-বিলাসকে অত্যধিক গুরুত্ব দিচ্ছেন। ফলে তাদের ঈমানের ভিত্তি ও শক্তি দুর্বল হয়ে যাচ্ছে । এ অবস্থার পরিবর্তন অত্যন্ত জরুরী । আর এ জন্য প্রয়োজন ব্যাপক ইসলামী জ্ঞান চর্চা, গণসচেতনতা ও ইসলামের বিধি বিধানগুলোর প্রচারণা । সরকারি-বেসরকারি ও সম্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এহেন প্রবণতা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশে পণ্যে ভেজাল প্রতিরোধে করণীয় উপর্যুক্ত আলোচনা ও পর্যালোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পণ্যে ভেজাল প্রতিরোধে নিম্নোক্ত সুপারিশমালা গ্রহণ করা যেতে পারে। ১. সরকারের করণীয় বাংলাদেশে পণ্যে ভেজাল প্রতিরোধে সরকারকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। জনস্বার্থ রক্ষার্থে সরকারকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে জাতীয় সংসদের সদিচ্ছাটাই দেশের জনগণের দুর্দশা ঘোচানোর জন্য বড় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরী। বি.এস.টি.আই-এর কার্যক্রম শক্তিশালী করা ও সারা বছর বাজারে তাদের কার্যকর নজরদারি অব্যাহত রাখা। এ ক্ষেত্রে সফল হওয়ার জন্য সরকার দু'ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রথমত, খাদ্য ও পণ্যে ভেজাল ও বিষক্রিয়ার চরম ভয়াবহতার দিকগুলো জনসাধারণকে অবহিত করতে হবে। দ্বিতীয়ত, ভেজাল ও বিষমিশ্রণের সঙ্গে জড়িত অপরাধীদের উপযুক্ত শাস্তি দেয়ার মতো যথেষ্ট আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগ সুনিশ্চিত করতে হবে। ২. আইন প্রয়োগকারী সংস্থার করণীয় তেজাল ও বিষমিশ্রণকে আইনের দৃষ্টিতে চরম অপরাধমূলক কাজ হিসেবে চিহ্নিত করে ভোক্তা অধিকার আইন এবং সেই আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। অর্থাৎ ///.107070790791.00)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।