ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাই পৃথিবীর সকল জাতি-গোষ্ঠীর মানুষ তাদের শিশুদেরকে সুন্দর ভাবে গড়ে তুলতে চেষ্টা করে। কিন্ত কখনো কখনো রাষ্ট্র, সমাজ ও পিতা-মাতার অবহেলার কারণে শিশুরা চরম চারিত্রিক অবক্ষয়ের দিকে চলে যায় । আমরা আমাদের দেশে প্রতিদিনই শিশুদের নৈতিক অবক্ষয়ের নানা ঘটনা জানতে পারি। অভিভাবকগণকে নিজেদের শিশু-সম্তানকে নিয়ে সবসময় দুবর্ভাবনায় থাকতে হয়। “শিশুর চারিত্রিক বিকাশে ইসলামের দিক নির্দেশনা ও করণীয়” শীর্ষক প্রবন্ধটিতে লেখকণ্য় বিষয়টি তুলে ধরেছেন। তারা ইসলামের দৃষ্টিতে শিশু কারা তা নির্ধারণ করেছেন। তারপর শিশুদের চারিত্রিক বিকাশে কুরআন ও সুন্নাহর দিক নির্দেশনা চমৎকারভাবে তুলে ধরেছেন। পাঠকগণ প্রবন্ধটি পাঠ করে নিজেদের শিশু সম্ভানদেরকে গড়ে তোলার জন্য ইসলামের দৃষ্টিভঙ্গি অবগত হবেন বলে আমরা মনে করি। আল্লাহ রাব্বুল আলামীন জীবনের সর্বক্ষেত্রে নারী জাতির অধিকার, সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। সাক্ষ্যদানের ক্ষেত্রেও ইসলামে নারীদের অধিকার রয়েছে। তবে নারীর সাক্ষ্যদানের বিষয়ে পবিত্র কুরআন ও সুন্নাহর দিক নির্দেশনা ব্যাখ্যা করতে গিয়ে মুসলিম ফিকৃহ শাস্ত্রবিদগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। আধুনিক যুগেও এ বিষয়ে মতপার্থক্য লক্ষ্য করা যায়। এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ “ইসলামী আইনে নারীর সাক্ষ্য” শিরোনামে বর্তমান সংখ্যায় ছাপা হয়েছে যা পাঠ করলে নারীর সাক্ষ্যদান বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি জানা যাবে। “ইভটিজিং প্রতিরোধে ইসলামের আইনী ব্যবস্থা” শিরোনামের প্রবন্ধটিতে ইভটিজিং সম্পর্কিত দেশীয় ও ইসলামী আইনের তুলনামূলক পর্যালোচনাপূর্বক ইভটিজিং প্রতিরোধে ইসলামী আইনের উপযোগিতা তুলে ধরা হয়েছে। বাংলাদেশে ইভটিজিং একটি মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আলোচ্য প্রবন্ধে ইভটিজিং প্রতিরোধে ইসলামী আইন ও অনুশাসন কীভাবে এবং কতটুকু ভূমিকা রাখতে পারে আলোচ্য প্রবন্ধে তা উপস্থাপিত হয়েছে। জার্নালের বর্তমান সংখ্যায় “আহকামুস সুজানা ওয়া হুকুকুহুম ফিল ফিকহিল ইসলামী” (ইসলামের কারাআইন ও কারাবন্দিদের অধিকার) শিরোনামে সিরিয়া-লেবানন থেকে প্রকাশিত একটি গবেষণা গ্রন্থের রিভিউ প্রকাশ করা হয়েছে। রিভিউয়ার বেশ কষ্ট স্বীকার করে এ বিষয়ের ওপর নতুন এ গ্রন্থটির সাথে বাংলাভাষী পাঠকসমাজকে পরিচয় করিয়ে দিয়েছেন। গ্রন্থটির বঙ্গানুবাদ ল' রিসার্চ সেন্টার থেকেই প্রকাশের প্রস্তুতি চলছে। মোটকথা, অতীতের ন্যায় বর্তমান সংখ্যার সবগুলো প্রবন্ধে সমকালীন কিছু সমস্যার চিত্র উপস্থাপন করে তার সমাধান ব্যাখ্যা করা হয়েছে। সবগুলো প্রবন্ধ গবেষণাধর্মী ও বিশ্লেষণমূলক। এগুলো পাঠ করে পাঠক-পাঠিকাগণ অনেক জিজ্ঞাসার জবাব পেয়ে যাবেন বলে আমার আশা করি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন! _ ড. মুহাম্মদ আবদুল মাবুদ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।