৬৮ ইসলামী আইন ও বিচার ভেজাল দিয়ে ধোকা বা প্রতারণার মাধ্যমে কেনা-বেচা করা ইসলামে নিষিদ্ধ। এ সম্পর্কে রসূলুল্লাহ স.-এর সুস্পষ্ট ঘোষণা, (_£, 49 ৫ ৮: “যে ধোকা দেয় ও প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।”৪৯ সমাজকে অন্যায়, অপরাধ ও দুর্নীতিমুক্ত করার জন্য ইসলাম পার্থিব শাস্তিকে যথেষ্ট মনে করেনি। তাই মানুষের মন-মানসিকতা পবিত্র ও পরিশুদ্ধ করে ইসলামী বিধি- বিধানের আলোকে প্রশিক্ষণের মাধ্যমে মানবসমাজে ইসলামের উন্নত ও মহান চারিত্রিক গুণাবলীর বিকাশ সাধনে সর্বাত্বক নির্দেশনা দিয়েছে। ইসলাম মানুষের হৃদয়ে ঈমানের বীজ বপন করে তাকে কল্যাণমুখী বানিয়ে তার মধ্যে অপরাধ ও দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করতে বিশেষ গুরুত্ব দিয়েছে। আর প্রকৃত ঈমান ও একনিষ্ঠ দৃঢ় প্রত্যয়ই হচ্ছে সুদৃঢ় দুর্ভেদ্য দুর্গ, নির্শজ্জতা ও হারাম কাজ অবলম্বনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ । উপরন্ত একজন সত্যিকারের মুসলিম জানেন ও বিশ্বাস করেন যে, তিনি যা কিছুই করেন মহান আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। কারও কোন অপরাধ লোকজনের নিকট অজানা থাকলেও আল্লাহর নিকট কোন কিছুই গোপন থাকে না। কেউ যদি অপরাধ করে দুনিয়ার শাস্তি থেকে নিস্তার পেয়েও যায়, তবুও পারলৌকিক শাস্তি থেকে সে কিছুতেই রেহাই পেতে পারে না। একজন মুসলিমের এহেন বিশ্বাস মানবসমাজে অন্যায়, অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে বড় প্রতিরোধক ।৭০ কাজেই কোন মানুষ যদি ইসলামের সত্যিকারের শিক্ষা গ্রহণ করে, তাহলে তার ছারা পণ্যসামশ্রীতে ভেজাল দেয়া সম্ভব নয়। পর্যালোচনা বর্তমান বিশ্বের অনুন্নত দেশগুলোতে ভেজাল একটি বড় রকমের সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যার কবল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও মুক্ত নয়। এ দেশে ভেজাল মেশানোর প্রবণতা অসাধু ব্যবসায়ীদের স্বভাবে পরিণত হয়েছে । অসৎ ব্যবসায়ী সর্বদাই স্বল্প পৃজিতে এবং স্বল্প সময়ে অত্যধিক মুনাফা অর্জন করতে চায়। এ কারণে তারা নীতি-নৈতিকতা মেনে ব্যবসা-বাণিজ্য করে না। পণ্যে ভেজাল মিশিয়ে পরিমাপে ও ওজনে কম দিয়ে, প্রতারণা করে, মজুদদারী করে, নিষিদ্ধ ও হারাম মিশিয়ে বিক্রি করে, অসাধু উপায়ে মানুষকে ঠকিয়ে মুনাফা অর্জন করাই তাদের একমাত্র লক্ষ্য । মানুষের অধিকার, জনস্বার্থ, জনস্বাস্থ্য সর্বোপরি ** ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আন-ঈমান, অনুচ্ছেদ : কওলুন নাবিয়্যি স. মান গাশ্শানা ফালাইসা মিন্না, প্রাগুক্ত, খ. ১, পৃ. ৬৭; হাদীস নং-২৯৪ ৭০. ড. মোহাম্মদ জাকির হুসাইন, আর্থ-সাযাজিক সমস্যা সমাধানে আল-হাদীসের অবদান: প্রেক্ষিত বাংলাদেশ, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগস্ট ২০০৪, পৃ. ৩৯৬ ///.10907079091.001)
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.